12/06/2025
যে কোনও নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত বিসিএসের লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাস পরে অনুষ্ঠিত হবে। নিয়মিত বিসিএসে ওভারল্যাপিং প্রার্থীদের (অর্থাৎ যারা এক সাথে একাধিক নিয়মিত বিসিএসের প্রার্থী) প্রস্তুতির সুবিধার কথা বিবেচনা করে এমনভাবে মৌখিক পরীক্ষার সময়সূচি করা হবে, যাতে কোনও প্রার্থীর মৌখিক পরীক্ষা এবং তার পূর্ববর্তী বা পরবর্তী বাছাই বা লিখিত পরীক্ষার মধ্যে যেন অত্যন্ত ১ মাসের ব্যবধান থাকে।
#বিসিএস #বিসিএসএডমিন #৪৬বিসিএসলিখিত #সরকারি_চাকুরি #বিসিএসলিখিত #বিসিএসপ্রস্তুতি #বিসিএসফলাফল #বিসিএসমোটিভেশন