17/05/2026
সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলা কোনো অপরাধ নয়, বরং এটি আপনার মানসিক ম্যাচিউরিটির প্রমাণ। মানুষ যখন বলে আপনি বদলে গেছেন, তারা আসলে আপনার সেই পুরোনো রূপটাকে মিস করে যাকে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারতো কিংবা যার সরলতা তাদের অভ্যাস হয়ে গিয়েছিল।
জীবন যখন আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়, তখন টিকে থাকার তাগিদেই আপনাকে বদলাতে হয়। নিজের শান্তি আর আত্মসম্মান বজায় রাখতে গিয়ে যদি কিছুটা কঠোর হতে হয়, তবে সেই বদলে যাওয়াটা অত্যন্ত জরুরি। যারা আপনার ‘গ্রোথ’ বা এই ইতিবাচক পরিবর্তনকে মেনে নিতে পারে না, তারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না। তাই নির্দ্বিধায় বলুন, স্থিরতা মানেই পতন, আর বদলে যাওয়াই হলো জীবনের ধর্ম🖤