Ad-din Momin Medical College Hospital

  • Home
  • Ad-din Momin Medical College Hospital

Ad-din Momin Medical College Hospital Ad-din Foundation

25/08/2026

Food Festival 2026 | শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. শেখ মহিউদ্দিন স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য

রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করার চেয়ে সুন্দর আর কী হতে পারে? অধ্যাপক (ডাঃ) গোলাম রহমান দুলালবিভাগীয় প্রধান (অর্থোপেডিক...
22/08/2026

রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করার চেয়ে সুন্দর আর কী হতে পারে?
অধ্যাপক (ডাঃ) গোলাম রহমান দুলাল
বিভাগীয় প্রধান (অর্থোপেডিকস) ও অধ্যক্ষ,
আদ্ দ্বীন মোমিন মেডিকেল কলেজ।"

17/08/2026

মাসব্যাপী মেডিকেল ক্যাম্প ৫০% ছাড়ে সকল প্রকার গাইনী অপারেশন।

ক্যামেরায় ফ্রেমবন্দি এক মুহূর্ত, আর শিক্ষার্থীর মুখে ফুটে উঠল প্রাণখোলা হাসি।
15/08/2026

ক্যামেরায় ফ্রেমবন্দি এক মুহূর্ত, আর শিক্ষার্থীর মুখে ফুটে উঠল প্রাণখোলা হাসি।

14/08/2026

মিরপুর শেওড়াপাড়া থেকে এসেও সেবায় মুগ্ধ—“এখানকার সেবা সত্যিই অনেক ভালো।” রোগীর মুখের এই কথাই আদ্-দ্বীনের সেবার সবচেয়ে বড় স্বীকৃতি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনে 'নিরাপত্তা প্রহরী (পুরুষ)' পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।প...
13/08/2026

আদ্-দ্বীন ফাউন্ডেশনে 'নিরাপত্তা প্রহরী (পুরুষ)' পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: নিরাপত্তা প্রহরী (পুরুষ)
চাকরির ধরন: স্থায়ী
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ।
অন্যান্য শর্তাবলী:
* নিরাপত্তা প্রহরী হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* আনসার-ভিডিপি প্রশিক্ষণ থাকতে হবে।
* উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
* বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন ও সুবিধাদি:
* মাসিক বেতন: সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা।
* অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, আবাসন সুবিধা, নিজ ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, সাপ্তাহিক ও নৈমিত্তিক ছুটি, শিক্ষা প্রণোদনা সুবিধা এবং নির্ধারিত পোশাক ও সরঞ্জামাদি।
কর্মস্থল: মগবাজার / পোস্তগোলা / দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
সাক্ষাৎকারের সময় ও স্থান:
* তারিখ ও সময়: ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সকাল ১০টা।
* স্থান: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭।
সাক্ষাৎকারে যাওয়ার সময় যেসকল কাগজ-পত্র সঙ্গে আনতে হবে:
* পূর্ণ জীবনবৃত্তান্ত (CV)
* ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
* জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
* শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি
* অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদপত্রের ফটোকপি (যদি থাকে)

"আলোর চেয়ে সুন্দর আর কিছু নেই। কুষ্টিয়ার আদ-দ্বীন হাসপাতাল সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে আবার আলো ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ।...
13/08/2026

"আলোর চেয়ে সুন্দর আর কিছু নেই। কুষ্টিয়ার আদ-দ্বীন হাসপাতাল সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে আবার আলো ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সপ্তাহে আমরা ৯০ জন ছানি রোগীর চোখের সফল অপারেশন সম্পন্ন করেছি, তাও ওষুধ ও চশমা সম্পূর্ণ বিনামূল্যে। মানবতার সেবায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনার পরিচিত কোনো দুস্থ রোগীর চোখের সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করুন।
যোগাযোগ: ০২৪৭৭৮৩৬৪৮, ০১৭১১০১০৬৪৩,০১৯৫৪০২২৯৫৮,

নতুন অডিটোরিয়াম উদ্বোধনের আনন্দে কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. নাফিসা রশিদ শিক্ষার্থীদের সাথে কেক কাটছেন।
13/08/2026

নতুন অডিটোরিয়াম উদ্বোধনের আনন্দে কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. নাফিসা রশিদ শিক্ষার্থীদের সাথে কেক কাটছেন।

12/08/2026

অধ্যক্ষ স্যারের অডিটোরিয়াম উদ্বোধন এবং সিএমই প্রোগ্রামের কিছু বিশেষ মুহূর্ত।

আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজে অডিটোরিয়াম উদ্বোধন ও "বিউটি বোন ফ্র্যাকচার" শীর্ষক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিতআদ্-দ্বীন মোমি...
12/08/2026

আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজে অডিটোরিয়াম উদ্বোধন ও "বিউটি বোন ফ্র্যাকচার" শীর্ষক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত
আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অত্র কলেজের অডিটোরিয়াম রুমের শুভ উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা. মো. গোলাম রহমান (দুলাল)। অডিটোরিয়াম উদ্বোধনের পরপরই সেখানে "বিউটি বোন ফ্র্যাকচার" (Beauty Bone Fracture) বিষয়ক একটি বিশেষ সিএমই (CME) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ডা. মো. গোলাম রহমান (দুলাল)। তিনি উদ্বোধনী বক্তব্য ও অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ করে আগামী শনিবার বিএমডিসি (BMDC) টিম যে ভিজিট করতে আসবে, সেই বিষয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডা. খাদিজা আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের অধ্যাপক ও প্রধান প্রফেসর ডা. গোবিন্দ চন্দ্র সাহা। বিশেষজ্ঞ প্যানেলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান ইমরুল, অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা খানম এবং অনুষ্ঠানের কো-অর্ডিনেটর অধ্যাপক নাফিসা রশিদ।
সিএমই প্রোগ্রাম শেষে অডিটোরিয়ামের শুভ উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কো-অর্ডিনেটর অধ্যাপক নাফিসা রশিদ নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে কেক তুলে দেন। উক্ত আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, চিকিৎসকগণ এবং সকল বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Address

Container Port Road, Dholeshwar, Hasnabad, South Keraniganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad-din Momin Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your university to be the top-listed university?

Share