30/03/2022
★ টেক্সটাইল নিয়ে হতাশ!!★
লাস্ট কয়েক সপ্তাহে অনেক গ্রুপে পোস্ট দেখেছি অনেকে ইনবক্সে হতাশা প্রকাশ করেছেন ভাইয়া " টেক্সটাইল নিয়ে চারদিক অনেক নেগেটিভ কথা শুনি,আসলেই কি টেক্সটাইল নিয়ে ভুল করলাম??""
তাদের উদ্দ্যশে আমার আজকের লেখা।প্রথমেই বলি আমি এখনো রানিং স্টুডেন্ট।খুব বেশি জানিনা।
=> (১) আচ্ছা ধরেন আপনি সমুদ্রের বা নদীর জ্বলে পড়ে গেলেন বা ঝাপ দিলেন অথাবা কেউ ধাক্কা দিয়ে ডোবার নোংরা জল বা পুকুরের জ্বলে ফেলে দিলো।
এরপর মানুষরা বলতে থাকলো এই এটা সমুদ্রের পরিস্কার জল এখানে সাতার কাটো।ওটা নোংরা জ্বল সাতার কেটোনা? আপনি ভেবে বলুন তো আপনি কি তখন তাদের কথা শুনবেন?
উত্তর না।আপনি যেই জলে পরেন না কেনো তখন আপনার টার্গেট থাকবে তীরে ফেরা।কে কি বললো সেটা শোনার মতো বোকা আপনি হবেনা না।হোক সেটা নোংরা জল বা সমুদ্রের। আর এই তীরে আসা হলো আপনার সফলতা।যতো তাদের কথা শুনবেন আপনার তীরে ফিরতে ততো দেরি হবে
(২) অনেকে বলবে এই তুমি অমুক সাবজেক্ট কেনো নিছো? এই সাবজেক্ট দিয়ে তো কিছু করতে পারবেনা।(শুধু টেক্সটাইল নয় আপনি অন্য সাবজেক্ট নিলেও মানুষ সেইম কথা বলবে।)
আপনি তাদের শুধু জিঙ্গেস করবেন আমি কেনো কিছু করতে পারবোনা? দেখবেন তারা উত্তর দিবে আমি অমুক কে চিনি সেও এটা নিয়া পড়ছে এখন বেকার, হ্যান ত্যান।আরে ভাই অমুকে পারেনি তাই বলে আমি কেনো পারবোনা?দেখবেন সে চুপ।
(৩) আজ আপনি যেখানে আছেন আর ভবিষ্যৎ এ যেখানে থাকবেন সে জন্য কেবল আপনি দায়ী।
ভাবছেন কেনো?
ধরেন আপনার এক বন্ধু বললো এই তুমি এই কাজটা করোনা তুমি পারবেনা।আর আপনি সেটা করলেন না।
বুঝতে পারলেন কিছু? আপনার মস্তিষ্ক খুব সহজেই অন্য একজন কন্ট্রোল করছে। যেখানে আপনার মস্তিষ্ক অন্যজন নিয়ন্ত্রণ নিতে পারে, অন্যজন ঠিক করে দেয় আপনি কি পারবেন আর পারবেন না।তাহলে আপনি শুধু টেক্সটাইল না যেখানে যা করবেন হতাশ হবেন।
শুধু এটা বলবো নাচঁতে নেমে ঘোমটা দিবেন না।টেক্সটাইল প্রথম দিকে অনেক পরিশ্রমী হতে হয়।সেটা না পারলে টেক্সটাইল এ আসবেন না। এটাও একটু ভেবে দেখবেন টেক্সটাইল বাদ দিলে আপনি কোথায় অনেক সফল হতেন? তবে সেখানে গিয়ে দেখুন বাস্তবতা।স্বপ্ন দেখা বন্ধ করুন।স্বপ্ন বাস্তবে রূপ দিন।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।