09/11/2024
★W.H Question★
Who - কে/ কারা/কোনো লোকেরা।
Whome- কাকে/ কার সাথে /কার কাছে / কার দ্বারা।
Whose- কার।
What- কি/ পেশা / বয়স/ উচ্চতা।
When- সময় / কোন সময়/ কোন সময়ে অর্থ প্রকাশ করলে।
Where- কোথায়/ কোন স্থানে/ কোন জায়গায় ইত্যাদি।
How- কেমন/ কিভাবে/ কী উপায়/কত পরিমাণে/ কতটা।
Why- কেনো / কি কারণে/ কিসের জন্য।
How old- কত বয়স।
How often- কত বার।
How many + noun - সংখ্যা বুঝালে।
Which + noun - কোনটি।
What time- কত সময়।
What class- কোন শ্রেনি।
What kind of + noun- কোন ধরনের।
How long- কত লম্বা।
How high- কত উঁচু।
How Deep- কত গভীর।
How far- কত দূরে।
How much- কত দাম/ কত মূল্য।
How fast- কত দ্রুত।
How much + noun - পরিমান বুঝলে।
question: WH কি?
Ans: WH দ্বারা যেসব প্রশ্ন করা হয় তাকে WH question বলে।
question: WH question কিভাবে করতে হয়?
Ans: বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে WH question করতে পারি।
★ বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দুই জায়গায় থাকতে পারে যেমন:
১/ বাক্যের Subject. এ
২/ Subject ব্যতিত অন্য অংশে।
গঠন প্রণালী:
১/ ★বাক্যে Subject এ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে তাহলে WH question এর গঠন হবে:
WH + বাকি অংশ? যেমন-
Mark Zuckerberg discovered facebook.
মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেন।
Ans: Who discovered facebook?
কে ফেসবুক আবিষ্কার করেন?
He is honest and industries.
তিনি সৎ এবং পরিশ্রমী।
Ans: Who is honest and industries?
কে সৎ এবং পরিশ্রমী?
Columbus discovered America.
কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।
Ans: Who discovered America?
কে আমেরিকার আবিষ্কার করেন?
২/ ★ Subject ব্যতীত অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে, গঠন প্রণালী হবে :
WH + সাহায্যকারী verb + Subject + মূল verb (p.v1) + বাকি অংশ?
The baby was crying for food.
শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছে।
Ans: Why was the baby crying?
শিশুটি কেনো কান্না করতেছে?
(নোট: for এর জন্য বসাতে পারো Why)
He came from England.
তিনি ইংল্যান্ড থেকে এসেছেন।
Ans: Where did he come from?
★ 2 নং পার্ট বাই পার্ট, চেনার সুবিধার জন্য ★
১/ WH = Why, when,where,what,who,how
২/ সাহায্যকারী verb গুলো হলো, am/is / are/ was/were/ have/ has/ had/ have been/ has been /shall/ will/ can/ could/ may/ might /would/ Ought to.
(এগুলো থাকলে সাহায্যকারী verb যা আছে তাই বসাতে হবে।)
উপরের এসব সাহায্যকারী verb যদি দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী verb হিসাবে, Do/ Does/ did হবে। যেমনঃ
The baby was crying for food.
Ans: Why was the baby crying?
(এখানে সাহায্যকারী verb হিসাবে was থাকায় উত্তর করার সময় was এ বসানো হয়েছে)
She comes from Dhaka.
Ans: Where does she come from?
★Do /Does/ did এগুলো কোথায় বসাবো★
১/ Do = verb এর Present from হলে অথবা নিচের ২ টা না থাকলে তাহলে এটা হবে।
২/ Does = verb + s
৩/ did = verb+ ed/ v2
He lives in london.
Ans: where Does he live in?
( সাহায্যকারী verb হিসাবে (Do, Does, Did) ৩ টির ১ টি বসালে verb এর present from হবে। যেমন - lives এর জায়গায় live হয়ছে।
I feel feverish today.
আমি আজকে জ্বর জ্বর অনুভব করতেছি।
Ans: How Do you feel today?
তুমি আজকে কেমন অনুভব করতেছো?
He went to India yesterday.
সে গতকাল ইন্ডিয়া গিয়েছে।
When did he go to India?
সে কখন ইন্ডিয়া গিয়েছে?
নোট: Yesterday থাকলে When দ্বারা প্রশ্ন করতে হবে।
★went হচ্ছে verb এর Past from, তাই Did হয়েছে.. did/ does/ do থাকলে verb এর present from করতে হয়। তাই এখানে went এর Present from হবে go.★
★★Subjcet যদি থাকে...
I/We/me/us = you হবে।
Am থাকলে Are হবে।
My/ Our থাকলে Your হবে।★★
★WH question এর ব্যতিক্রম নিয়মঃ
1. Subject হিসাবে Nobody / Noone/ None/ Neither থাকলে Wh এর গঠন হবে:
WH + বাকি অংশ?
উদাহরণ:
Nobody believes a liar.
মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করেনা।
Ans: Who believes a liar?
মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে?
2. Subject হিসাবে যদি someone/somebody/ everyone / everybody/ all/ either থাকলে WH এর গঠন হবে।
Wh + সাহায্যকারী verb + not + verb এর Present from + বাকি অংশ?
উদাহরণঃ
Everybody wishes to be happy.
সবাই সুখী হতে চায়।
Ans: Who Does not wish to be happy?
সুখী হতে কে না চায়?
3. Which/ whose + noun + সাহায্যকারী verb + sub + মূল verb + বাকি অংশ?
উদাহরণঃ
I want the red pen.
আমি লাল কলম চাই।
Ans: Which pen do you want?
আপনি কোন কলম চান?
4. বাক্যের মধ্যে Apostrophe Punctuation mark (') থাকলে Whose দ্বারা প্রশ্ন করতে পারি। যেমন :
She borrowed her friend's necklace.
সে তার বন্ধুর নেকলেস ধার করেছিল।
Ans: Whose necklace did She borrow?
সে কার নেকলেস ধার করেছিল?
Wh + সাহায্যকারী verb + subject + মূল verb + objective.
Rules no.1: বাক্যের মধ্যে from / in / on / স্থানের নাম দেওয়া থাকলে Where দ্বারা প্রশ্ন করতে পারি। যেমন :
He comes from dhaka.
সে ঢাকা থেকে এসেছে।
Ans: Where does he come from?
সে কোথায় থেকে এসেছে?
He came from England.
তিনি ইংল্যান্ড থেকে এসেছেন।
Ans: Where did he come from?
তিনি কোথায় হতে এসেছেন?
He was born in Thakurgaon.
তিনি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন।
Ans: Where was he born?
তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
These boys live in an Orphanage.
এই ছেলেগুলো এতিমখানায় থাকে।
Ans: Where do these boys live?
এই ছেলেরা কোথায় থাকে?
I saw him in the meeting.
আমি তাকে বৈঠকে দেখেছি।
Ans: Where did you see him?
আপনি তাকে কোথায় দেখেছেন?
I was caught in a traffic jam.
আমি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম।
Ans: Where Was you caught?
তুমি কোথায় আটকা পড়েছিলে?
Rules no. 2: বাক্যের মধ্যে যদি twice/ once / often/ every থাকলে How often দিয়ে প্রশ্ন করতে হবে।
He visits my house twice a week.
তিনি সপ্তাহে দুইবার আমার বাসায় আসেন।
Ans: How often does he visit your house?
তিনি কত ঘন ঘন আপনার বাড়িতে যান?
He comes to our house once a month.
তিনি মাসে একবার আমাদের বাসায় আসেন।
Ans: How often does he go to your house?
সে কত ঘন ঘন আপনার বাড়িতে যায়?
He visits his mother every week.
সে প্রতি সপ্তাহে তার মাকে দেখতে যায়।
Ans: How often does he visit his mother?
কত ঘন ঘন সে তার মায়ের সাথে দেখা করে?
He visits my house every often.
সে আমার বাসায় প্রায় আসে।
Ans: How often does he visit your house?
তিনি কত ঘন ঘন আপনার বাড়িতে যান?
He visits his parents once a week.
তিনি সপ্তাহে একবার তার বাবা-মায়ের সাথে দেখা করতে যান।
Ans: How often does he visit his parents?
কত ঘন ঘন সে তার বাবা-মায়ের সাথে দেখা করে?
Rules no.3: বাক্যের মধ্যে Because, for, to, as ( কারণ বুঝালে) why দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন-
Dinajpur is famous for fine rice.
দিনাজপুর ভালো ধানের জন্য বিখ্যাত।
Ans: Why is dinajpur famous?
দিনাজপুর কেনো বিখ্যাত?
I am doing this for a reason.
আমি একটি কারণে এটি করেছি।
Ans: Why are you doing this?
তুমি কেনো এটা করছ?
I respect my teacher for his sincerity.
আমি আমার শিক্ষককে তার আন্তরিকতার জন্য সম্মান করি।
Ans: Why do you respect your teacher?
আপনি আপনার শিক্ষককে কেনো সম্মান করেন?
We went home to enjoy eid.
আমরা ঈদের আনন্দে বাড়ি চলে গেলাম।
Ans: Why did you go home?
তোমরা বাড়ি গেলা কেন?
Rules no.4: বাক্যের মধ্যে যদি at/ last + time/ in + time/ tomorrow /evening/ morning /Sunday/ Yesterday / সাল / সময় থাকলে When
দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন:
Bangladesh became independent in 1971.
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।
Ans: When did Bangladesh become independent?
বাংলাদেশ কবে স্বাধীন হয়?
He came back last night.
সে গতকাল রাতে ফিরে এসেছেন।
Ans: When did he come back?
সে কখন ফিরে এসেছে?
We are going to Khulna tomorrow.
আমরা আগামীকাল খুলনা যাচ্ছি।
Ans: When are you going to Khulna?
তোমরা কবে খুলনা যাচ্ছো?
He saw me the day before yesterday.
পরশু সে আমাকে দেখেছে।
Ans: When did he see you?
সে আপনাকে কখন দেখেছে?
Rules no.5: বাক্যের মধ্যে As/ by + যানবাহন / tried/ well / fine/ feel/ very /cats and dogs/ on foot থাকলে How দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন:
I went there by bus.
বাসে করে সেখানে গেলাম।
Ans: How did you go there?
কিভাবে আপনি সেখানে গেলেন?
They seemed to be tried.
তারা ক্লান্ত বলে মনে হয়েছিল।
Ans: How did they seem to be?
তাদের কেমন মনে হলো?
Eva went to Gazipur by sheep.
ইভা জাহাজে করে গাজীপুর যান।
Ans: How did Eva go to Gazipur?
ইভা কিভাবে গাজীপুর গেলেন?
They treated him as their guest.
তারা তাকে তাদের অতিথি হিসেবে গ্রহণ করেছিল।
Ans: How did they treat him?
তারা তাকে কী হিসাবে গ্রহণ করেছিল?
Our students are well behaved.
আমাদের ছাত্রছাত্রীরা ভালো আচরণ করে।
Ans: How are your students behaved?
আপনার ছাত্রছাত্রীদের আচরণ কেমন?
Rules no. 6:
For + time/ reach = How long.
Per hour = How fast
Away = How far
Like / Teacher / Doctor = What
Now= What time
Only/ Old = How old
High - How high
Example:
I have been waiting here for two hours.
আমি এখানে দু'ঘন্টা ধরে অপেক্ষা করছি।
Ans: How long have you been waiting here?
আপনি এখানে কতক্ষণ অপেক্ষা করছেন?
It will take 20 minutes to reach there.
সেখানে পৌঁছাতে ২০ মিনিট সময় লাগবে।
Ans: How long will it take to reach there?
সেখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে?
The train/bus runs 60 miles per hour.
ট্রেন / বাস ঘন্টায় ৬০ মাইল চলে।
Ans: How fast does the train/ bus run per hour?
ট্রেন / বাস প্রতি ঘন্টায় কত দ্রুত চলে?
Dhaka is 137 kms away from Chandpur.
চাঁদপুর থেকে ঢাকা ১৩৭ কিলোমিটার দূরে।
Ans: How far is Dhaka from Chandpur?
চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব কত?
He would like to drink coffee.
তিনি কফি পান করতে চান।
Ans: What would he like to drink?
তিনি কি পান করতে চান?
It is quarter to eleven now.
এখন সাড়ে এগারোটা।
Ans: What time is it now?
এখন ক'টা বাজে।
Rules no. 7:
সংখ্যা বুঝালে( Five,six,two,ten) = How many + noun.
পরিমাণ/ পরিমাপ বুঝালে / tk = How much
ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে = Who.
অনেক দেশের নাম = What Countries.
অনেক ভাষার নাম = Which language.
বিষয়= Which Subject.
I have purchased five books.
আমি পাঁচটি বই কিনেছি।
Ans: How many books have you purchased?
আপনি কয়টি বই কিনেছেন?
Twenty students are present today.
আজ বিশজন শিক্ষার্থী উপস্থিত।
Ans : How many students are present today?
কতজন শিক্ষার্থী আজ উপস্থিত?
The book costs me five hundred taka.
বইটির দাম আরো পাঁচশত টাকা।
Ans: How much does the book cost you?
বইটির দাম কত?
This book cost me Tk. 300.
এই বইটির দাম আমার ৩০০ টাকা।
Ans: How much did this book cost you?
এই বইটি আপনার কত খরচ হয়ছে?
Hasan wants to meet the principle.
হাসান প্রিন্সিপালের সাথে দেখা করতে চায়।
Ans: Who does Hasan want to meet?
I have visited India, Bhautan, and Japan.
আমি ভারত, ভূটান ও জাপান সফর করেছি।
Ans: What countries have you visited?
আপনি কোন দেশ ভ্রমন করেছেন?
Khairul studies English at Ruhea College.
খাইরুল রুহিয়া কলেজে ইংরেজি পড়ে।
Ans: Which subject Does Khairul study at Ruhea College?
খাইরুল রুহিয়া কলেজে কোন বিষয়ে পড়ে?
Rules no.8:
Name's = Whose + Noun
কোনটি = Which + noun
কি? = What
কাকে= Whom.
This is Ayesha's umbrella.
এটা আয়েশার ছাতা।
Ans: Whose umbrella is this?
এটা কার ছাতা?
I Chose Hasan's pen?
আমি হাসানের কলম চয়ন করে নিলাম।
Ans: Whose pen did you choose?
আপনি কার কলম চয়ন করেছেন?
I borrowed his car's.
আমি তার গাড়ি ধার নিয়েছি।
Ans: Whose car did you borrow?
আপনি কার গাড়ি ধার করেছেন?
She uses the computer of her sister.
সে তার বোনের কম্পিউটার ব্যবহার করে।
Ans: Whose computer does she use?
সে কার কম্পিউটার ব্যবহার করে?
I want the red pen.
আমি লাল কলম চাই।
Ans: Which pen do you want?
আপনি কোন কলম চান?
Of all the fruits, I like the mangoes most.
সব ফলের মধ্য আম সবচেয়ে বেশি পছন্দ করি।
Ans: Which fruit do you like most?
আপনি কোন ফলে সবচেয়ে পছন্দ করেন?