Doleshwar Islamia Madrasah

Doleshwar Islamia Madrasah যোগ্য আলেম ও আদর্শ মানব গড়াই আমাদের লক্ষ্য।

23/12/2025
আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।-দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা'র পক্ষে অত্র প্রতিষ্ঠানের অনুমোদনহীন (আন অফিসিয়াল) একটি ভ...
23/12/2025

আসসালামু'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

-দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা'র পক্ষে অত্র প্রতিষ্ঠানের অনুমোদনহীন (আন অফিসিয়াল) একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফোন নাম্বার সমূহে মাত্রাতিরিক্ত কল/মেসেজ আসছে। এতে কিছু ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন।
তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সঠিক নয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
20/10/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

📢 নিখোঁজ বিজ্ঞপ্তিদোলেশ্বর ইসলামিয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকাআমাদের মাদরাসার দশম শ্রেণীর একজন ছাত্র আবদুল্লাহ মু...
24/07/2025

📢 নিখোঁজ বিজ্ঞপ্তি
দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

আমাদের মাদরাসার দশম শ্রেণীর একজন ছাত্র আবদুল্লাহ মুবিন গত রবিবার বিকেলে মাদরাসা সংলগ্ন মসজিদ থেকে আসরের সালাত পর বেরিয়ে যায় । এরপর আর ফিরে আসেনি। এবং তার নিজ বাড়ি ও আত্মীয়স্বজনদের বাড়িতেও উঠেনি। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি আমাদের ও তার পরিবারের নিকট অত্যন্ত উদ্বেগজনক।

🔹 নাম: আবদুল্লাহ মুবিন
🔹 বয়স: ১৮ বছর
🔹 স্থান: দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

🗓️ নিখোঁজ হওয়ার সময়:
গত ২০ই জুলাই রবিবার বিকেল ৫ ঘটিকা।

📞 যোগাযোগের নম্বর:
০১৮৪১-৫৬২৩০২ (ভাই)
০১৬১১-৫৬২৩০২ (বাবা)
০১৭১৫-০৪৮৮৬৪ (অধ্যক্ষ)

🔔 বিশেষ অনুরোধ: যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে অনুগ্রহ করে উপরের যেকোনো নম্বরে দ্রুত যোগাযোগ করুন।

📌 আপনার একটি শেয়ারই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে। দয়া করে পোস্টটি শেয়ার করুন এবং সর্বত্র ছড়িয়ে দিন।

#দোলেশ্বর_ইসলামিয়া_মাদরাসা #নিখোঁজ_বিজ্ঞপ্তি #আবদুল্লাহ_মুবিন

ছুটির নোটিশ
02/06/2025

ছুটির নোটিশ

 #শিক্ষা_সফর_২০২৫ একটি দিন, কিছু স্মৃতি, আর অনেক শিক্ষা...!তারিখ: ২৩ই এপ্রিল ২০২৫স্থান: সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, পানাম...
23/04/2025

#শিক্ষা_সফর_২০২৫
একটি দিন, কিছু স্মৃতি, আর অনেক শিক্ষা...!

তারিখ: ২৩ই এপ্রিল ২০২৫
স্থান: সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, পানাম নগর ও বাংলাদেশ তাজমহল।
অংশগ্রহণকারী: নির্ধারিত শ্রেণির শিক্ষার্থী ও ৯ জন দায়িত্বশীল শিক্ষক।

সকালের কোমল রোদের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল আমাদের শিক্ষা সফরের যাত্রা। মোট ৩টি বাসে মোট ১৫০জনের কাফেলা নিয়ে ছিল এই আয়োজন। দোলেশ্বর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নির্ধারিত শ্রেণির ছাত্রদের উচ্ছ্বসিত মুখ আর শিক্ষকদের স্নেহভরা দৃষ্টিতে ভরে উঠেছিল সেই সকালটা।

পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী প্রথম গন্তব্য ছিল সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। নির্দিষ্ট সময়ানুপাতে ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতির অপরূপ সমারোহে ঘুরে ঘুরে অবলোকন করে আমরা মুগ্ধ হয়েছিলাম। প্রতিটি শিল্পকর্ম যেন হাজার বছরের কাহিনি শোনাচ্ছিল।

এরপর ছিল পানাম নগর—নীরব ইটের দেয়ালে লেখা ইতিহাসের অসংখ্য গল্প, যা ছাত্রদের মনে জাগিয়েছে হাজারো ভাবনার ঝড়। প্রতিটি ধাপে, প্রতিটি দৃষ্টিতে ছিল শিখনের আনন্দ।

দিনের শেষ ভাগে পৌঁছাই বাংলাদেশ তাজমহল—শিল্প আর সৌন্দর্যের অপূর্ব মিলনস্থল। সেখানে কাটানো কিছু সময় আমাদের সফরের ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল।

আলহামদুলিল্লাহ, ৯ জন শিক্ষকের তত্ত্বাবধান ও বেশ কিছু ছাত্রের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফরটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এই সফর শুধু একটি ঘুরে দেখার সুযোগই নয়—এ ছিল জীবনের পাঠশালায় একটি আলাদা অধ্যায়, যেখানে ইতিহাস, সংস্কৃতি, সৌন্দর্য ও বাস্তব অভিজ্ঞতা একসাথে মিলেমিশে গেঁথে দিল এক অপূর্ব স্মৃতি।

পরিশেষে, শিক্ষা শুধু মাদ্রাসার চার দেয়ালের মধ্যে নয়; বরং চারপাশের জগত, ইতিহাস, সংস্কৃতি ও বাস্তব জীবনে ছড়িয়ে রয়েছে। আজ আমরা তারই কিছু ছোঁয়া পেয়েছি বা উপলব্ধি করলাম।

#দোলেশ্বর_ইসলামিয়া_মাদরাসা #শিক্ষা_সফর

‏ইসরাঈল কর্তৃক নিরিহ ফি,লি,স্তিনি মজলুমদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে দোলেশ্বর ইসলামিয়া মাদ্রাসা।
12/04/2025


ইসরাঈল কর্তৃক নিরিহ ফি,লি,স্তিনি মজলুমদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে দোলেশ্বর ইসলামিয়া মাদ্রাসা।

দু'আর আবেদনالسلام عليكم ورحمة الله وبركاته.বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর অন্যতম সহ-সভাপতি ও মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয...
08/03/2025

দু'আর আবেদন
السلام عليكم ورحمة الله وبركاته.

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর অন্যতম সহ-সভাপতি ও মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার সম্মানিত উপাধ্যক্ষ শাইখ মুফাযযল হোসাইন মাদানী গুরুতর অসুস্থাবস্থায় ( আজ, ৮ মার্চ ২০২৫, দুপুর ১২:০০ঘটিকায়) সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে
(শ্যামলী, রোড- ৩, বাড়ি- ৩২, ঢাকা- ১২০৭) আই সি ইউ এ চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সকলের প্রতি মহান আল্লাহর নিকট দু'আর আহবান জানাচ্ছে, আল্লাহ তা'আলা যেন তাকে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করেন।

نسأل الله العظيم رب العرش العظيم ان يشفيه شفاء عاجلا غير آجل.
----
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর মাননীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নির্দেশক্রমে-

রবিউল ইসলাম
অফিস সেক্রেটারি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস

রমাযানুল মুবারাক ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটির নোটিশ!  #দোলেশ্বর_ইসলামিয়া_মাদরাসা      #বাংলাদেশ_আহলে_হাদীস_তালীমী_বোর্ড   ...
26/02/2025

রমাযানুল মুবারাক ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটির নোটিশ!

#দোলেশ্বর_ইসলামিয়া_মাদরাসা


#বাংলাদেশ_আহলে_হাদীস_তালীমী_বোর্ড #ছুটির_নোটিশ

ঢাকাস্থ দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ-এ নাহু সরফে অভিজ্ঞ একজন সহকারি আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাইআগ্র...
06/02/2025

ঢাকাস্থ দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ-এ নাহু সরফে অভিজ্ঞ একজন সহকারি আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাইআগ্রহী প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ২ কপি ছবিসহ আগামী ১১ই এপ্রিল ২০২৫ ইং তারিখের মধ্যে দোলেশ্বর ইসলামিয়া মাদরাসার অফিস কক্ষে স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
_________________________________________ #দোলেশ্বর_ইসলামিয়া_মাদরাসা #জমঈয়তে_শুব্বানে_আহলে_হাদীস_দোলেশ্বর_শাখা
#নিয়োগ_বিজ্ঞপ্তি

🛑 ওরিয়েন্টেশন ক্লাশ!অদ্য ০৮/০১/২০২৫ইং রোজ বুধবার ছাত্রদের উদ্দেশ্যে নসিহতমূলক আলোচনার মাধ্যমে ২০২৫ইং শিক্ষাবর্ষের ওরিয়ে...
08/01/2025

🛑 ওরিয়েন্টেশন ক্লাশ!
অদ্য ০৮/০১/২০২৫ইং রোজ বুধবার ছাত্রদের উদ্দেশ্যে নসিহতমূলক আলোচনার মাধ্যমে ২০২৫ইং শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস আরম্ভ হলো, আলহামদুলিল্লাহ্।
দোলেশ্বর ইসলামিয়া মাদরাসা

_____________________________________________
#দোলেশ্বর_ইসলামিয়া_মাদরাসা


#বাংলাদেশ_আহলে_হাদীস_তালীমী_বোর্ড #ওরিয়েন্টেশন_ক্লাস

Address

Doleshwar, South Keraniganj
Dhaka
1311

Alerts

Be the first to know and let us send you an email when Doleshwar Islamia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share