21/07/2026
তোমরা বিশ্ব ফুটবলে শক্তিশালী হতে পারো,,
কিন্তু বিশ্ব রাজনীতি, অর্থনীতি, কূটনীতি কিংবা যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সামনে তোমরা শিশুবাচ্চা। আসরটা শেষ করে এমন সেনসেটিভ বিষয়টা তুললেও তো পারতে। সেমিফাইনালে এই ব্যানার দেখে যে আশঙ্কা করেছিলাম,,সেটাই সত্যি হলো ফাইনালে। মাঠের খেলায় আর্জেন্টিনার ছায়াও দেখতে পাইনি আমরা। ফাইনাল খেলার আড়ালে হয়েছে আরেকটা ফাইনাল। মাঠের খেলার আগে টেবিলে যে খেলা হয়েছে সেটাতে হেরে গেছে আর্জেন্টিনা,, যার প্রভাব পড়েছে মাঠের খেলায়। আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো খেলে ৫-০ গোলে হেরে গেলেও তৃপ্তি পেতাম। আমরা দর্শকরা মাঠের খেলায় আর্জেন্টিনাকে পাইনি,,মেসি বাহিনীকে পাইনি,,পেয়েছি পলাশীর প্রান্তরে অসহায় আত্মসমর্পণ করা নবাব সিরাজুদ্দৌলার বাহিনীকে।