DCU Pulse

DCU Pulse Your daily dose of Dhaka Central University-(DCU) news, memes, events & student life.

17/06/2026

বাংলাদেশের প্রথম Multi Campus Public University কোনটি?

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম ভর্তি পরীক্ষার সিটপ্ল্যানের স্টিকার 😊ছবি:১৬ জুন,২০২৬।।  বাঙলা কলেজ ক্যাম্পাস #ডিসিইউ
16/06/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম ভর্তি পরীক্ষার সিটপ্ল্যানের স্টিকার 😊
ছবি:১৬ জুন,২০২৬।। বাঙলা কলেজ ক্যাম্পাস
#ডিসিইউ

11/06/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর বাজেট মাত্র ৩৯ কোটি ৬১ লক্ষ টাকা প্রস্তাবনা করা হয়েছে। যা সম্পূর্ণরুপে সরকারের শিক্ষাখাতে বিবেক বর্জিত একটি সিদ্ধান্ত। ৭ কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী প্রায় ২ লক্ষ।

এতো বড় শিক্ষার্থী সংখ্যক বিশ্ববিদ্যালয়ের বাজেট এতো অল্প কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাই আমরা বলতে চাই বাজেট প্রস্তাবনা হয়েছে এখনো পাস হয় নি। সুতরাং শিক্ষা মন্ত্রণালয়কে তার এই বিবেক বর্জিত সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে যথাযথ বাজেট প্রস্তাবের জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হলো। যদি এর ব্যাত্যয় ঘটে তাহলে শিক্ষামন্ত্রীকে এইবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে।

সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ
ঢাকা কলেজ ক্যাম্পাস- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর বাজেট মাত্র ৩৯ কোটি ৬১ লক্ষ টাকা প্রস্তাবনা করা হয়েছে। যা সম্পূর্ণরুপে সরকারের শিক্ষাখাতে বিবেক বর্জিত একটি সিদ্ধান্ত। ৭ কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী প্রায় ২ লক্ষ।

এতো বড় শিক্ষার্থী সংখ্যক বিশ্ববিদ্যালয়ের বাজেট এতো অল্প কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাই আমরা বলতে চাই বাজেট প্রস্তাবনা হয়েছে এখনো পাস হয় নি। সুতরাং শিক্ষা মন্ত্রণালয়কে তার এই বিবেক বর্জিত সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে যথাযথ বাজেট প্রস্তাবের জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হলো। যদি এর ব্যাত্যয় ঘটে তাহলে শিক্ষামন্ত্রীকে এইবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে।

সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ
ঢাকা কলেজ ক্যাম্পাস- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

06/06/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

06/06/2026

বাংলাদেশে আরও ২০–৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও দেশের প্রাচীন ও সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর তাতে কোনো উদ্বেগ দেখা যায় না। কিন্তু ঢাকা শহরে নতুন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা হলেই হঠাৎ করে নানা মহলে আপত্তির সুর শোনা যায়।

কারণটা অনেকের কাছে স্পষ্ট—ঢাকা শহরে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় মানে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য নতুন বিকল্প তৈরি হওয়া এবং দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যে পরিবর্তন আসা। আর এই পরিবর্তনের সম্ভাবনাই কিছু মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

উচ্চশিক্ষার বিস্তার কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি নয়; বরং এটি একটি দেশের শিক্ষাব্যবস্থার শক্তি ও অগ্রগতির প্রতীক।

~আতিক হাসান
শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

06/06/2026

#ব্রেকিং
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে। আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে তাকে।

অনেক লম্বা ছুটি ঢাকায় ফিরছেন কবে ?
06/06/2026

অনেক লম্বা ছুটি ঢাকায় ফিরছেন কবে ?

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা কলেজ ক্যাম্পাসের ভূগোল ও পরিবেশ বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাজমুলকে আজ প্রায় ২ ঘ...
19/05/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা কলেজ ক্যাম্পাসের ভূগোল ও পরিবেশ বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাজমুলকে আজ প্রায় ২ ঘণ্টা আটকে রেখে রেগিং ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তার “অপরাধ” ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও মতামত প্রকাশ করা। প্রশ্নপত্রে প্রতিষ্ঠানের নাম না থাকা, ব্যানারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ না করা এবং ট্যুরের অতিরিক্ত খরচ কমানোর দাবি জানানোয় তাকে টার্গেট করা হয় বলে জানা গেছে।

একজন শিক্ষার্থী নিজের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কথা বলতেই পারে। তাই শিক্ষক বা সিনিয়রদের মাধ্যমে এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাঙলা কলেজ প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

🥎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর বর্তমান লোগোটি আপাতত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার স্বার্থে অস্থায়ীভাবে...
19/05/2026

🥎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর বর্তমান লোগোটি আপাতত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার স্বার্থে অস্থায়ীভাবে চূড়ান্ত করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের আইডি কার্ড প্রস্তুতকরণ এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা বিলম্ব সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

🏀তবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট গঠনের পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে লোগোটির কিছু আনুষঙ্গিক দিক বা প্রতীকী উপাদানে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ বর্তমান লোগোটিই ভবিষ্যতে সিনেট ও সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে এবং সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় কিছু নান্দনিক বা প্রতীকী সংযোজন-বিয়োজন করা হতে পারে।

🏐উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদনের পরবর্তী সময়েই সিনেট ও সিন্ডিকেট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই পর্যন্ত বর্তমান লোগোকে কেন্দ্র করেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর আনুষ্ঠানিক যাত্রা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসনিক ও একাডেমিক যাত্রা শুরু হচ্ছে বর্তমান লোগোকে কেন্দ্র করে। তাই এটই এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর পরিচয়ের ধারক ও বাহক।

সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ
সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ক্যাম্পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU)

Address

Dhaka Metropolitan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCU Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share