23/08/2026
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের সকলের ম'র'দে'হ উদ্ধার.....
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর তালাবদ্ধ বাড়ি থেকে তাঁর স্ত্রী, সন্তান ও মেয়েসহ চারজনের ম'র'দে'হ উদ্ধার করা হয়েছে। আজ রাতে কিছুক্ষণ আগে বাড়িটির তালা ভেঙে ম'র'দে'হগুলো উদ্ধার করা হয়। নি'হ'ত'রা হলেন—গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), প্রার্থী চক্রবর্তী (২৫) ও প্রীয়ম চক্রবর্তী (১২)। গণপতি চক্রবর্তীর স্ত্রী ও কন্যার লা'শ পাওয়া যায় ছাদের সিঁড়িতে। প্রিয়ম চক্রবর্তীর লা'শ পাওয়া যায় বিছানার নিচে। আর গণপতি চক্রবর্তীর লা'শ পাওয়া যায় ছাদের এক প্রান্তে।
বাসার ভেতর লা'শ পঁচার তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মেঝেতে কাপড়-চোপড় ও গয়নার বাক্স পড়ে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে আরো জানা গেছে , বাড়িটি কয়েকদিন তালাবদ্ধ অবস্থায় থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। নি'হ'ত'দের মুঠোফোনও বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের ম'র'দে'হ দেখতে পায়। এরপর সেগুলো উদ্ধার করা হয়। তবে কীভাবে এবং কী কারণে তাঁদের মৃ'ত্যু বা হ/ত্যা'কা'ণ্ড সংঘটিত হয়েছে, এখনো বিস্তারিতভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হ/ত্যা'কা'ণ্ডে'র প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘটনাস্থলে এখনো পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে, তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে।।
নিলয় চক্রবর্তী।
২২ শে আগষ্ট ২০২৬ ইং।।
তথ্য: #সংগৃহীত