Jamia Muhammadia Dhaka - জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Jamia Muhammadia Dhaka - জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা

Jamia Muhammadia Dhaka - জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Muhammadia Dhaka - জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা, College & University, Dhaka.

ফিকহ্ ও উসূলুল ফিকহের সমন্বয়ে ১ বছর মেয়াদি উচ্চতর ফিকহ ও ফতোয়া বিভাগ।
যোগাযোগ:
০১৯১৩-৪৬৭২৫৩,
০১৭৩৬-৬৫২৮০৮(মুহতামিম সাহেব)
০১৭৫৮-৫৬৩৩০২ (প্রধান মুশরিফ)
০১৩১৫-৯৩৬২৭৪ (হোয়াটসঅ্যাপ)

02/08/2026

আলহামদুলিল্লাহ।
১ম সাময়িক পরীক্ষার ছুটি শেষে আবারও প্রাণের জামিয়া ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। সকল তালিবে ইলম নিজ নিজ আসনে ফিরে এসেছে। গতকাল থেকেই ইলমের কানন মুখরিত হয়েছে দরসের সুমধুর ধ্বনিতে, আর পুনরায় প্রাণ ফিরে পেয়েছে জ্ঞানচর্চার সেই পবিত্র পরিবেশ।
জামিয়ার সকল বিভাগের দরসের কার্যক্রম গতকাল থেকে পূর্ণ উদ্যমে ও যথারীতি শুরু হয়েছে। ছাত্রদের পদচারণা, উস্তাদদের নসীহত, কিতাবের পাঠ এবং ইলমের সুবাসে আবারও সজীব হয়ে উঠেছে প্রিয় এই শিক্ষাঙ্গন।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় জামিয়াকে কবুল করুন, এর ইলমি খেদমতকে কবুল করুন। জামিয়ার সম্মানিত উস্তাদগণ, প্রিয় তালিবে ইলম এবং সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। তাঁদের ইলম, আমল ও ইখলাসে বরকত দান করুন।
আমীন, ইয়া রব্বাল আলামীন।

22/07/2026

প্রতিদিন বাদ মাগরিবের সময়টা যেন ছিল আমার দিনের সবচেয়ে প্রিয় মুহূর্ত।
চারদিকে তালিবুল ইলমদের কণ্ঠে কিতাব পাঠের গমগমে ধ্বনি, কেউ মুখস্থে ব্যস্ত, কেউ মুতালাআয় নিমগ্ন—আর আমিও তাদের মাঝেই নিজের মুতালাআ নিয়ে বসে থাকতাম। সেই অপূর্ব পরিবেশ, ইলমের সুবাসে ভরা সেই মুহূর্তগুলো হৃদয়কে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে দিত।
আজ প্রথম সাময়িক পরীক্ষার সমাপ্তি। ছুটি ঘোষণার পর দু-একজন ছাড়া প্রায় সব তালিবুল ইলমই নাড়ির টানে আপন ঠিকানায় ফিরে গেছে। প্রয়োজনীয় কিছু কাজ থাকায় এবার আমার আর বাড়ি যাওয়া হলো না; মাদরাসাতেই থেকে গেলাম।
মাগরিবের পর আজও অভ্যাসের টানে সেই জায়গাতেই বসেছি। কিন্তু আজ চারদিকে কেমন এক নিস্তব্ধতা! নেই সেই পরিচিত গমগমে আওয়াজ, নেই কিতাবের পাতা উল্টানোর শব্দ, নেই ছাত্রদের সুরেলা কণ্ঠে পাঠের ধ্বনি। পুরো মাদরাসা যেন নীরবতার এক গভীর চাদরে মোড়ানো। এই নীরবতা আজ বারবার মনে করিয়ে দিচ্ছে—তালিবদের উপস্থিতিই ছিল এই প্রাঙ্গণের আসল প্রাণ।
আল্লাহ তাআলার দরবারে আন্তরিক দোয়া—তিনি যেন সকল তালিবুল ইলমকে নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেন, তাদের ঈমান, আমল, ইলম ও সুস্বাস্থ্য হেফাজত করেন। ছুটি শেষে তারা যেন নতুন উদ্যম, অফুরন্ত প্রাণশক্তি ও ইলমের প্রতি আরও গভীর ভালোবাসা নিয়ে আবার এই প্রিয় ইলমের কাননে ফিরে আসে।
আবার প্রাণ ফিরে পাক আমাদের দরস, মুতালাআ, তাকরার ও ইলমি মাহফিল। আবার মুখরিত হয়ে উঠুক মাদরাসার প্রতিটি কোণ তালিবুল ইলমদের কণ্ঠে কুরআন, হাদিস ও ইলমের সুমধুর ধ্বনিতে।
হে আল্লাহ! আমাদের এই ইলমের নীড়কে সর্বদা আপনার রহমত, বরকত ও নূরে পরিপূর্ণ রাখুন। সকল তালিবুল ইলমকে আপনার হেফাজতে রাখুন এবং ইলমে নাফে' ও আমলে সালেহের তাওফীক দান করুন। আমীন, ইয়া রব্বাল আলামীন।

আলহামদুলিল্লাহ! আজ থেকে জামিয়ার সকল বিভাগের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।🤎আল্লাহ তাআলা সকল ছাত্র ভাইকে এ পরীক্ষাসহ দুনিয়...
17/07/2026

আলহামদুলিল্লাহ! আজ থেকে জামিয়ার সকল বিভাগের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।🤎

আল্লাহ তাআলা সকল ছাত্র ভাইকে এ পরীক্ষাসহ দুনিয়া ও আখিরাতের প্রতিটি পরীক্ষায় সফলতা, কল্যাণ ও কামিয়াবি দান করুন। তাদের ইলমে বরকত দান করুন, আমলের তাওফীক নসীব করুন এবং উভয় জাহানে সম্মানিত করুন।

আমীন, ইয়া রব্বাল আলামীন।🤲🤲

24/06/2026
আলহামদুলিল্লাহ।ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১২ দিনের ছুটির পর আজ থেকে জামিয়ার সকল শিক্ষাকার্যক্রম পুনরায় পুরোদমে শুরু হয়েছে। ...
07/06/2026

আলহামদুলিল্লাহ।
ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১২ দিনের ছুটির পর আজ থেকে জামিয়ার সকল শিক্ষাকার্যক্রম পুনরায় পুরোদমে শুরু হয়েছে। আবারও জ্ঞানচর্চার পরিবেশে প্রাণ ফিরে এসেছে, দরসের মাহফিল হয়েছে মুখরিত।
সকল তালিবুল ইলম স্ব-স্ব অবস্থানে ফিরে এসে নিয়মানুবর্তিতার সাথে দারস ও মুতালাআয় মনোনিবেশ করেছে। আল্লাহ তাআলা সকলকে ইলমের এ পবিত্র পথে কবুল করুন, বরকত দান করুন এবং ইখলাসের সাথে আমল করার তাওফিক দিন—আমিন।

৯ই জিলহজ মোতাবেক ২৭ শে মে ফজর থেকে ১৩ ই জিলহজ মোতাবেক ৩১ শে মে আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের বাদে তাকবীরে তাশরিক পাঠ করা...
27/05/2026

৯ই জিলহজ মোতাবেক ২৭ শে মে ফজর থেকে ১৩ ই জিলহজ মোতাবেক ৩১ শে মে আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের বাদে তাকবীরে তাশরিক পাঠ করা সকলের জন্য ওয়াজিব।।

25/05/2026

কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তথ্যনির্ভর অত্যন্ত চমৎকার একটি বক্তৃতা।
বক্তৃতা প্রদান করেছে -জামিয়ার ইফতা বিভাগের ছাত্র মো.নাঈম আহমাদ।

24/05/2026

জামিয়ার ১ম বর্ষের ছাত্র মো.জাহিদ হাসানের প্রদানকৃত "ইলমের গুরুত্ব ও ফযিলত" সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি বক্তৃতা।

শিক্ষার পাশাপাশি ছাত্রদের অনন্য প্রতিভা গুলো বিকশিত করার ক্ষেত্রেও জামিয়া সদা সর্বদা সচেষ্ট।

আলহামদুলিল্লাহ।অদ্য ২২ই মে ২০২৬ইং, রোজ শুক্রবার হতে জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার সকল বিভাগের কোরবানি পূর্ব ইনতেখাবী (ছাত্রদ...
22/05/2026

আলহামদুলিল্লাহ।
অদ্য ২২ই মে ২০২৬ইং, রোজ শুক্রবার হতে জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার সকল বিভাগের কোরবানি পূর্ব ইনতেখাবী (ছাত্রদের মেধার স্তর নির্ণয়মূলক) পরীক্ষার কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি— তিনি যেন জামিয়া মুহাম্মাদিয়া ঢাকাকে ইলম, আমল, আখলাক ও দীনি খেদমতের এক সুদৃঢ় দুর্গ হিসেবে কবুল করেন এবং শিক্ষক-শিক্ষার্থী সকলকে দীনের খেদমতে কবুলিয়্যাত দান করেন। আমিন।

জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার ছাত্রদের সাহিত্য ও সস্কৃতি চর্চার প্ল্যাটফর্ম -"মুহাম্মাদিয়া ছাত্র কাফেলার" উদ্যোগে কুরবানী উপ...
15/05/2026

জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার ছাত্রদের সাহিত্য ও সস্কৃতি চর্চার প্ল্যাটফর্ম -"মুহাম্মাদিয়া ছাত্র কাফেলার" উদ্যোগে কুরবানী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের কিছু স্থিরচিত্র!

তারিখ-১৪/৫/২৬ইং
রোজ -বৃহস্পতিবার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Muhammadia Dhaka - জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamia Muhammadia Dhaka - জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা:

Shortcuts

Share