Department Of Marketing, Kabi Nazrul Govt. College.

Website Contact the university

Department Of Marketing, Kabi Nazrul Govt. College. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department Of Marketing, Kabi Nazrul Govt. College., College & University, 1No Municipality Street, Laxmibazar, Dhaka.

15/10/2026
08/10/2026

২০২৫ সালের অনার্স ১ম বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ সংক্রান্ত নির্দেশনা

২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে পরীক্ষার্থীর ধরন অনুযায়ী নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

১. নিয়মিত পরীক্ষার্থীদের করণীয়: যেসব নিয়মিত পরীক্ষার্থীর এনরোলমেন্ট ইতোমধ্যে নিজ বিভাগ কর্তৃক ভেরিফাই করা হয়েছে, তারা সরাসরি পরীক্ষার ফরমপূরণ করতে পারবে।
যেসব নিয়মিত পরীক্ষার্থীর এনরোলমেন্ট এখনো বিভাগ কর্তৃক ভেরিফাই করা হয়নি, তাদের দ্রুত নিজ নিজ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এনরোলমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এনরোলমেন্ট ভেরিফাই হওয়ার পর তারা পরীক্ষার ফরমপূরণ করতে পারবে।

২. অনিয়মিত পরীক্ষার্থীদের করণীয়: অনিয়মিত পরীক্ষার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাইন আপ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট পরীক্ষার জন্য এনরোলমেন্ট (Enrollment) করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক এনরোলমেন্ট ভেরিফাই (Enrollment Verification) হওয়ার পর পরীক্ষার্থী ফরমপূরণ করতে পারবে।

৩. মানোন্নয়ন পরীক্ষার্থীদের করণীয়: মানোন্নয়ন পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাইন আপ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সরাসরি পরীক্ষার ফরমপূরণ করতে হবে।
মানোন্নয়ন পরীক্ষার্থীদের এনরোলমেন্ট করার প্রয়োজন নেই।

৪. অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফি সমন্বয় সংক্রান্ত নির্দেশনা: যেসব অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ করে নিজ বিভাগে পরীক্ষার ফি জমা দিয়েছেন, তাদের পূর্বে জমাকৃত অর্থ বর্তমান ফরমপূরণের ফির সঙ্গে সমন্বয় করা হবে।
এক্ষেত্রে ফরমপূরণের সময় “Claim Payment from College” অপশনে ক্লিক করে পূর্বে জমাকৃত ফির পে-স্লিপ আপলোড করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ শিক্ষার্থীর আপলোডকৃত পে-স্লিপ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে পূর্বে জমাকৃত অর্থ সমন্বয়পূর্বক ফরমপূরণ ভেরিফাই করবে। পূর্বে বিভাগে জমা দেওয়া অর্থের পরিমাণ যদি বর্তমানে নির্ধারিত ফরমপূরণের ফির চেয়ে কম হয়, তাহলে সংশ্লিষ্ট বিভাগ পূর্বে জমাকৃত অর্থ যাচাই ও সমন্বয় করে অবশিষ্ট পাওনা টাকার পরিমাণ উল্লেখ করে দেবে।
এরপর শিক্ষার্থী নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শুধুমাত্র অবশিষ্ট পাওনা অর্থ পরিশোধ করে ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করবে। পূর্বে কোনো ফি জমা না দিয়ে থাকলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পূর্ণ নির্ধারিত ফি পরিশোধ করে ফরমপূরণ সম্পন্ন করবে।

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষার্থীর ধরন ও পূর্বে ফি প্রদানের অবস্থা অনুযায়ী উপরোক্ত নির্দেশনা অনুসরণ করে ফরমপূরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মো: সিরাজুর রাসুল স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক...
08/10/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মো: সিরাজুর রাসুল স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে "গুণী শিক্ষক সম্মাননা পদক" গ্রহণ করেছেন।

স্যারের এই অসামান্য গৌরব অর্জনে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক স্যার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ আমীমুল এহসান স্যার, প্রফেসর মোঃ ইউসুফ স্যার, মহির উদ্দিন স্যারসহ সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

স্যারের এই অনন্য অর্জনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ড. মো: সিরাজুর রাসুল স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি!

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মো: সিরাজুর রাসুল স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক...
08/10/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. মো: সিরাজুর রাসুল স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে "গুণী শিক্ষক সম্মাননা পদক" গ্রহণ করেছেন।

স্যারের এই অসামান্য গৌরব অর্জনে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক স্যার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ আমীমুল এহসান স্যার, প্রফেসর মোঃ ইউসুফ স্যার, প্রফেসর মোঃ মোস্তফা সাইফুল আলম স্যারসহ ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থিতিতে স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

স্যারের এই অনন্য অর্জনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ড. মো: সিরাজুর রাসুল স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি!

শিক্ষার্থীদের তথ্যাদি হালনাগাদকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
07/10/2026

শিক্ষার্থীদের তথ্যাদি হালনাগাদকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

Address

1No Municipality Street, Laxmibazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Marketing, Kabi Nazrul Govt. College. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department Of Marketing, Kabi Nazrul Govt. College.:

Shortcuts

Share