18/09/2024
দেশী বিদেশি তরুন স্থপতি ইঞ্জিনিয়ার সহ ছাত্র ভলান্টিয়ার প্রয়োজন!!
গ্রামে গ্রামে আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআরডি) এর রুরাল মাইক্রো ইকোনমিক জোন এবং গ্রামীণ আবাসনে কাজ করতে জরুরী ভিত্তিতে দেশী বিদেশি তরুন স্থপতি ইঞ্জিনিয়ার সহ ছাত্র ভলান্টিয়ার প্রয়োজন!!
দেশের বর্ত্মান প্রেক্ষাপটে বন্যা প্রাকৃতিক দূর্যোগ ইত্যদিতে আমাদের চারপাশে খেটে খাওয়া মানুষগুলো আজ কাজ হারিয়ে বেকার, কর্মহীন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সাহায্য করার। আপনি চাইলে আপনিও পারবেন আমাদের সাথে যোগদান করতে ভলান্টিয়ার হিসেবে তরুন স্থপতি ইঞ্জিনিয়ার সহ বিবিএ একাউন্টিং এ কিছু সাহসী কিছু যোদ্ধাই খুঁজছি আমরা। দেশের এই প্রতিকূলতা মোকাবিলা করতে এগিয়ে আসুন।
স্থাপত্য একদিকে যেমন দৃষ্টিনন্দন শিল্পমাধ্যম, অন্যদিকে এর রয়েছে ব্যবহারিক উপযোগিতা। এ কারণেই স্থাপত্যকে বলা হয় ব্যবহারিক শিল্প। বড় শহরের বাইরের প্রত্যন্ত অঞ্চলের জন্য উপযুক্ত ঘরবাড়ি বা আবাসন কেমন হওয়া উচিত, তা বুঝতে হলে স্থানীয় চাহিদা, মালামালের সহজলভ্যতা, এবং যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হয়।
আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআরডি) এই বিষয়গুলো বিবেচনায় রেখে সারা দেশের ৪৪৭৯টি দুর্যোগপ্রবণ ও গ্রামীণ এলাকার জন্য বিভিন্ন হাউজিং প্রোটোটাইপ তৈরি করেছে। এছাড়াও, আমরা গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি, যাতে গ্রামের মানুষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। যদিও উদ্যোক্তা হওয়ার সাহস সবার থাকে না, ঝুঁকি থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনা ও মনোভাব নিয়ে এগিয়ে গেলে সফলতা আসতে পারে।
এই সাহস ও অনুপ্রেরণা দিতে গ্রামীণ জনপদে আমাদের কাজ অব্যাহত রয়েছে। আমাদের উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রামের মানুষকে উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি করে দেয়া, যেখানে একটি ব্যবসা কেন্দ্র বা ডিজিটাল সেন্টার থাকবে, যা থেকে আয় হবে, তথ্য আদান-প্রদান হবে, এবং কাজের সুযোগ বাড়বে। আপনি নিজেই উদ্যোক্তা হতে পারেন বা অন্য কারও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারেন।
আমরা সারা দেশে ৫৩৪টি থানায় বা এলাকায় রুরাল মাইক্রো ইকোনমিক জোন স্থাপন করছি, যার একটি মডেল ইতিমধ্যে গাজীপুরে তৈরি করা হয়েছে। এখানে থাকছে:
• স্থানীয় টেকসই এগ্রো ট্যুরিজম রিসোর্ট কটেজ
• খেলার মাঠ ও পুকুর, পিকনিক স্পট, ব্যবসা কেন্দ্র
• তাতশিল্প, পাট শিল্প, মাটির শিল্প এবং অন্যান্য ক্ষুদ্র শিল্প
• ফুড প্রসেসিং, স্টোরেজ, ক্রাফট, ফার্নিচার ও ইন্টিরিয়র আইটেম উৎপাদন
• আইসিটি ও যুব ও মানব সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান
এর সাথে থাকবে একটি ট্রাস্টের সেন্টার, যা চ্যারিটি ইউনিভার্সিটি নামে ১৯৯৯ সালে অনুমোদিত একটি সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে ১২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
সাম্প্রতিক সময়ে ফেনী ও এর আশপাশের এলাকায় ভয়াবহ বন্যার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুর্যোগে কমপক্ষে অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। এমন পরিস্থিতিতে, দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য টেকসই স্থাপনা ও আবাসন তৈরির লক্ষ্যে কাজ করছে আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআরডি)।
আপনার এলাকায় কিছু করতে ইচ্ছুক হলে যোগাযোগ করুন:
📞 ০১৭১১৩৩৪৫১০
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.eshoardl.com
বিস্তারিত ভিডিও দেখুন: https://youtu.be/1BNnbYChOaA
আপনার এলাকায় অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে কাজ করুন!