QARI : Quranic & Arabic Research Institute

  • Home
  • QARI : Quranic & Arabic Research Institute

QARI : Quranic & Arabic Research Institute To spread the learning and understanding of Quran we have founded QARI (Quranic & Arabic Research Institute)

*পুরস্কার বিতরণ আপডেট ২০২৬*আলহামদুলিল্লাহ, এবারের QARI আয়োজিত অর্থসহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার প্রথম ধাপে পাঠ...
16/05/2026

*পুরস্কার বিতরণ আপডেট ২০২৬*

আলহামদুলিল্লাহ, এবারের QARI আয়োজিত অর্থসহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার প্রথম ধাপে পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১০৭৬ টি সার্টিফিকেট ও চিঠি প্রিন্ট এবং প্যাকেজিং করা হয়েছে। প্রায় দেড় হাজার বই কেনা হয়েছে। সবার ঠিকানা প্রিন্ট করা হয়েছে।

আজ থেকে ২০ তারিখ পর্যন্ত ৪-৫ সদস্যের একটি টিম ঢাকা বাংলাবাজার থেকে চূড়ান্ত প্যাকেজিং এবং কুরিয়ার করার কাজ করবে ইনশাআল্লাহ।

ঈদুল আযহার আগে প্রথম ধাপের পুরস্কার পৌঁছে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম। দীর্ঘ ৪ বছর কুরআনের সাথে থাকার এক্সক্লুসিভ প্রজেক্ট!QARI আয়োজিত সূরা আল ফাতিহা থেকে ধারাবাহিকভাবে সূরা...
14/05/2026

আসসালামু আলাইকুম। দীর্ঘ ৪ বছর কুরআনের সাথে থাকার এক্সক্লুসিভ প্রজেক্ট!

QARI আয়োজিত সূরা আল ফাতিহা থেকে ধারাবাহিকভাবে সূরা আন নাস পর্যন্ত কুরআন মাজিদের শাব্দিক অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসিরের অনলাইন লাইভ ক্লাস প্রজেক্টের ২য় ব্যাচে নিবন্ধন চলমান আছে। ইতিমধ্যে ১৭১০ জন নিবন্ধন করেছেন!

পুরো কুরআনের ওপর প্রায় ৪৬০ টি লাইভ ক্লাস ও ৩৭০ টি অনলাইন কুইজ নিয়ে বৃহৎ এই আয়োজন। প্রতি সোম ও জুমুয়াবার বাদ মাগরিব ক্লাস, প্রতি পারায় সেরাদেরকে পছন্দের বই পুরস্কার। লেকচার পিডিএফ ও ক্লাস রেকর্ড নিয়মিত প্রদান।

প্রথম পাঁচ পারা শেষ করে ১৫ মে ২০২৬ ৬ষ্ঠ পারার ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। নতুন নিবন্ধনকারীরা আগের সব ডকুমেন্টস ফ্রি পাবেন! মাত্র ২০০ টাকা ফি দিয়ে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন।

ব্যক্তিগতভাবে আমরা অনেক উদ্যোগ নেই; আগ্রহ ধরে রাখতে পারি কি? নিজেকে এই সিস্টেমে অন্তর্ভুক্ত করে সক্রিয়তা ধরে রাখুন; কুরআনের জ্ঞান অর্জন ও আমলের সাথে যুক্ত থাকুন টানা চার বছর! কুরআন এমন একটি গ্রন্থ যেটার অধ্যয়ন যে কোন স্থান থেকেই শুরু করা যায়।
থামুন এবং ভাবুন। সফলরা সুযোগ কাজে লাগান। আপনি?

নিবন্ধন:
https://forms.gle/fVs4yKCqgwTVgFedA

WhatsApp: 01759550344
QARI

QARI আয়োজিত 'অনলাইন কুরআন কুইজ-২০২৬' সিলেবাসঃ সম্পূর্ণ কুরআনের অনুবাদ*কুইজের তারিখঃ ১ মে, ২০২৬; জুমুয়াবার**সময়: বাংলাদেশ...
30/04/2026

QARI আয়োজিত 'অনলাইন কুরআন কুইজ-২০২৬'

সিলেবাসঃ সম্পূর্ণ কুরআনের অনুবাদ

*কুইজের তারিখঃ ১ মে, ২০২৬; জুমুয়াবার*
*সময়: বাংলাদেশ সময় রাত ৯:০০-১০:০০ টা*

যারা 'অর্থসহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬' -এ অংশ নিয়েছেন শুধুমাত্র তারাই (*পড়া শেষ হোক বা না হোক*) এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। 'অর্থসহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬' -এ যারা রেজিস্ট্রেশন করেননি তারা এই কুইজে অংশ নিতে পারবেন না।

কুইজের পুরস্কারঃ মোট ২০ টি। প্রত্যেকের জন্য ৫০০ টাকা মূল্যমানের কুরআন সংশ্লিষ্ট বই।

কুইজ প্রতিযোগিতা সম্পর্কে কিছু নোট-

- কুইজে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অংশ নিতে হবে।
- কুইজের সময় নিজের পঠিত কুরআন ও নোট সাথে রাখা যাবে; এছাড়া ইন্টারনেট, কোন ব্যক্তি বা অন্য কিছুর সহযোগিতা নেয়া যাবেনা।
- কুইজে অংশ নেয়ার পর কুইজের নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোন পরীক্ষার্থীর সাথে কুইজের কোন প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবেনা।
- কুইজ শুরুর ঠিক পূর্ব মুহূর্তে এই গ্রুপে লিংক শেয়ার করা হবে ইন শা আল্লাহ।
- একজন একাধিকবার কুইজ সাবমিট করলে তার কুইজ বাতিল বলে গণ্য হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে কুইজ সাবমিট করতে হবে; নতুবা সাবমিট করা যাবেনা।
- বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে একই স্কোর অর্জনকারীদের মধ্যে আগে সাবমিটকারী প্রাধান্য পাবেন।
- যারা আইডি ভুলে গেছেন তারা কুইজে অংশগ্রহনের আগেই আইডি সংগ্রহ করে নিবেন প্লিজ। -QARI

কুরআন ও সালাত অনুধাবনে অগ্রসর হওয়ার সুযোগটা কি এবারো হাতছাড়া করবেন? আপনি হয়তো কুরআন বুঝে পড়ার দুর্গম ও দীর্ঘ রাস্তা দেখে...
16/04/2026

কুরআন ও সালাত অনুধাবনে অগ্রসর হওয়ার সুযোগটা কি এবারো হাতছাড়া করবেন?
আপনি হয়তো কুরআন বুঝে পড়ার দুর্গম ও দীর্ঘ রাস্তা দেখে শুরুতেই থমকে যান। কিন্তু আপনি কি জানেন, সহজ ও ছোট্ট এই কোর্সটি হতে পারে কুরআন বুঝে পড়ার কঠিন রাস্তার এক সহজ যাত্রা?

কুরআনের ৫৫ ভাগ শব্দের অর্থ ও কিছু মৌলিক ব্যাকরণ জেনে কুরআন অর্থসহ বুঝে পড়ার প্রচেষ্টা চালানো এবং সালাতে পঠিত সূরা ও দোয়াগুলো বুঝে পড়া সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে QARI এর পক্ষ থেকে এক ঘণ্টা করে ১৫ টি ক্লাসের অনলাইন কোর্সের একাদশ ব্যাচ আজ শুরু হচ্ছে, ইনশাআল্লাহ।

নিবন্ধনের আজই শেষ দিন! নিবন্ধনের নির্ধারিত ফি ৩,০০০ টাকা হলেও শেষ দিনের জন্য আপনার জন্য থাকছে বিশেষ অফার, ৭৩% ছাড়ে মাত্র ৮০০ টাকা!ইতোমধ্যে ৯২ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

আপনি কি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগবেন?

নিবন্ধন লিংক: https://forms.gle/JeeCAn9gQjyYUe4h7

আমাদের চতুর্দিকে হাতছানি; হয়তো ভালোর দিকে, না হয় মন্দের দিকে। আমরা চাই 'আবরার (সৎকর্মশীল)' দের সাথে আমাদের শেষ পরিণতি হো...
14/04/2026

আমাদের চতুর্দিকে হাতছানি; হয়তো ভালোর দিকে, না হয় মন্দের দিকে।
আমরা চাই 'আবরার (সৎকর্মশীল)' দের সাথে আমাদের শেষ পরিণতি হোক। কতই না উত্তম হবে যদি আমরা ভালোর দিকের আহ্বানে সাড়া দিয়ে আবরারদের সাথে কোন ইভেন্টের মাধ্যমে এটাচ থাকতে পারি!

যখন এই মেসেজ পড়ছি তখন পাশের রাস্তার মোড় থেকে বৈশাখের গানের অপ্রত্যাশিত শব্দ কানে আসছে। হয়তো আপনার ক্ষেত্রে এই মেসেজ পড়ার সময়ও। এই কর্দমাক্ত পরিবেশ থেকে আমরা কর্দমুক্ত হয়ে দ্বীনের পথে চলতে চাই ইনশাআল্লাহ।

দ্বীনের পথে অবিচলতার জন্য কুরআন বুঝার এই প্রোগ্রামে আপনারা যুক্ত হয়েছেন। কারো কারো কাছে কুরআন থেকে অর্থ বুঝা সহজ হলেও অনেকের কাছেই এখনো কঠিন লাগে। কেমন হবে, যদি কুরআনের প্রায় ৫৫% ভাগ শব্দ শিখে নেয়া যায়? যদি ৭ টি সূরা সহ সালাতের মৌলিক দুয়াগুলোর অর্থ বুঝে বুঝে জেনে নেয়া যায়? যদি কুরআনের মৌলিক ব্যাকরণের বেশ কিছুটা আয়ত্ত কয়া যায়?

হ্যাঁ, কুরআন ও সালাত অনুধাবনে র মাত্র ১৫ ঘণ্টার এই স্পেশাল কোর্সের একাদশ ব্যাচ পরশু শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথম ৫০ জনের জন্য ৮০% ছাড়ে মাত্র ৬০০ টাকা দিয়ে যুক্ত হওয়ার সুযোগ ছিলো। বেশ আগেই সংখ্যাটা পার হয়েছে। তবুও আজকের জন্য এই অফারটা রাখা হলো । বাংলা বছরের শুরুতে অনেক মানুষ যখন গুনাহে লিপ্ত সেখানে আপনার শুরুটা হোক এই কোর্সে যুক্ত হওয়ার উত্তম সিদ্ধান্ত দিয়ে।

https://forms.gle/JeeCAn9gQjyYUe4h7

এবারো সুযোগটা মিস করবেন? মিস করা সুযোগ যে সবসময় আসেনা...

সালাতের সূরা, দুয়াগুলো আমাদের ভালোই মুখস্থ; কিন্তু অনেকের মত আপনিও এগুলো মন্ত্রের মত মত পড়ে যাই কি? এগুলোর আবেগ, আবেদন আ...
11/04/2026

সালাতের সূরা, দুয়াগুলো আমাদের ভালোই মুখস্থ; কিন্তু অনেকের মত আপনিও এগুলো মন্ত্রের মত মত পড়ে যাই কি? এগুলোর আবেগ, আবেদন আমাদের মনকে তেমন নাড়া দেয়?। অনেক সময় পুরো সূরা/ দোয়া শেষ হওয়ার পর মনে হয়, ‘ওহ, সূরা শেষ, এখন রুকুতে যেতে হবে বা সালাম ফেরাতে হবে!’

ভালো কাজের পুরস্কার আল্লাহ ১০ থেকে ৭০০ গুণ বা তার চেয়ে বেশী দিয়ে থাকেন। মন্ত্রের মত পড়া সূরা ও দুয়াগুলোর মাধ্যমে আমরা কতটুকু প্রতিদানের প্রত্যাশা করতে পারি? হ্যাঁ, আল্লাহর দিতে কোন কমতি নেই; কিন্তু সর্বোচ্চটা পেতে আমাদের জায়গা থেকে প্রচেষ্টার ঘাটতি নেইতো?

শুরু হতে যাচ্ছে QARI আয়োজিত ‘কুরআন ও সালাত অনুধাবন কোর্স’, ১৫ ঘণ্টার এই কোর্সে সালাত সংশ্লিষ্ট ৭ টি সূরা ও দোয়াগুলো বেশ ভালোভাবেই পড়া হবে ইনশাআল্লাহ। শেখা হবে আরো বেশ কিছু বিষয়। এর ফলাফল হতে পারে প্রশান্তি ও উত্তম প্রতিদান প্রত্যাশার সালাত আদায়।

একক প্রচেষ্টায় কতদূর বা আগানো যায়! যুক্ত হয়ে যান অগ্রগামীদের মত আপনিও। *নিবন্ধনের আর ৪ দিন বাকী!

https://forms.gle/JeeCAn9gQjyYUe4h7

গত বছরের মত এ বছরও কী কুরআনের জ্ঞানার্জনে অগোছালো আর অপরিকল্পিত কেটে যাবে? কুরআনের বেশিরভাগ শব্দ কী এখনো আপনার কাছে অপরি...
09/04/2026

গত বছরের মত এ বছরও কী কুরআনের জ্ঞানার্জনে অগোছালো আর অপরিকল্পিত কেটে যাবে?
কুরআনের বেশিরভাগ শব্দ কী এখনো আপনার কাছে অপরিচিত মনে হয়?

কুরআনের মোট শব্দের ৫৫ ভাগ শব্দের অর্থ ও কিছু মৌলিক ব্যাকরণ জেনে কুরআন অর্থসহ বুঝে পড়ার সূচনা করা এবং সালাতে পঠিত সূরা ও দোয়াগুলো বুঝে পড়া সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে QARI এর পক্ষ থেকে ১ ঘণ্টা করে ১৫ টি ক্লাসের অনলাইন কোর্সের একাদশ ব্যাচ শুরু হচ্ছে, ইনশাআল্লাহ। ক্লাস ১৬ এপ্রিল- ২১ মে, ২০২৬।

নিবন্ধন ৯-১৫ এপ্রিল, ফি ৩,০০০ টাকা।
প্রথম ৫০ জনের জন্য নিবন্ধন ফি ৮০% ছাড়! মাত্র ৬০০ টাকা!

এবারও কি সুযোগটা হারাবেন? কুরআনের জ্ঞানার্জনে নিয়ে নিন জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কে জানে? ছোট্ট এই সিদ্ধান্তই হতে পারে পরকালের পাথেও অন্বেষণের চমৎকার এক উপায়!

নিবন্ধন লিংক:
https://forms.gle/JeeCAn9gQjyYUe4h7

কোর্সটি সমাপ্ত করা পর্যন্ত এক্টিভ থাকার সম্ভাবনা থাকলেই যুক্ত হোন প্লিজ।

সারা জীবন কী না বুঝেই সালাত পড়তে থাকব?কুরআন না বুঝে বুঝে পড়া আর কত দিন?আপনারই কথা ভেবে QARI আয়োজন করতে যাচ্ছে  ‘কুরআন ও ...
08/04/2026

সারা জীবন কী না বুঝেই সালাত পড়তে থাকব?
কুরআন না বুঝে বুঝে পড়া আর কত দিন?

আপনারই কথা ভেবে QARI আয়োজন করতে যাচ্ছে ‘কুরআন ও সালাত অনুধাবন’ কোর্স -এর একাদশ অনলাইন ব্যাচ, ইনশাআল্লাহ।

এতে পড়া হবে সালাতে পঠিত ৭টি সূরা এবং কিছু দোয়া। থাকবে কুরআনের সর্বোচ্চ ব্যবহৃত ১৩০ টি শব্দ; যেগুলোর পুনরাবৃত্তি কুরআনের মোট শব্দের ৫৫ ভাগ! আরও থাকবে কুরআনিক ব্যাকরণের মৌলিক কিছু বিষয়। নেয়া হবে ১৩টি অনলাইন কুইজ। সংক্ষিপ্ত কোর্সে আর কত চাই!

এশার পরবর্তী নিরিবিলি সময়ে মাত্র ১ ঘণ্টা করে ১৫ টি ক্লাসের এই কোর্সটিতে অংশ নিতে আপনি কি আগ্রহী?

প্রথম ৫০ জনের জন্য থাকবে নিবন্ধন ফি এর ৮০% ছাড়!

আজ রাতে নিবন্ধন শুরু হবে ইনশাআল্লাহ। চমৎকার এই কোর্সে প্রথম ৫০ জনের মধ্যে অন্তর্ভুক্ত হতে আপনাকে স্বাগতম।

কুরআন ও সালাত অনুধাবনে অগ্রসর হওয়ার সুযোগটা কি এবারো হাতছাড়া করবেন? আপনি হয়তো কুরআন বুঝে পড়ার দুর্গম ও দীর্ঘ রাস্তা দেখে...
10/01/2026

কুরআন ও সালাত অনুধাবনে অগ্রসর হওয়ার সুযোগটা কি এবারো হাতছাড়া করবেন?
আপনি হয়তো কুরআন বুঝে পড়ার দুর্গম ও দীর্ঘ রাস্তা দেখে শুরুতেই থেমে যান। কিন্তু আপনি কি জানেন, সহজ ও ছোট্ট এই কোর্সটি হতে পারে কুরআন বুঝে পড়ার কঠিন রাস্তার এক সহজ যাত্রা?

কুরআনের ৬০ ভাগ শব্দের অর্থ ও কিছু মৌলিক ব্যাকরণ জেনে কুরআন অর্থসহ বুঝে পড়ার প্রচেষ্টা চালানো এবং সালাতে পঠিত সূরা ও দোয়াগুলো বুঝে পড়া সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে QARI এর পক্ষ থেকে দেড় ঘণ্টা করে ১০ টি ক্লাসের অনলাইন কোর্সের ১০ম ব্যাচ ১১ জানুয়ারি শুরু হচ্ছে, ইনশাআল্লাহ।

নিবন্ধনের আজই শেষ দিন! নিবন্ধনের নির্ধারিত ফি ৩,০০০ টাকা হলেও শেষ দিনের জন্য আপনার জন্য থাকছে বিশেষ অফার, ৮৩% ছাড়ে মাত্র ৫০০ টাকা!

ইতোমধ্যে ১২৫ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। আপনি কি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগবেন?

নিবন্ধন লিংক: https://forms.gle/EM4gxC1NBZ2MLHy69

গত বছরের মত এ বছরও কী কুরআনের জ্ঞানার্জনে অগোছালো আর অপরিকল্পিত কেটে যাবে? কুরআনের বেশিরভাগ শব্দ কী আপনার কাছে অপরিচিত ম...
01/01/2026

গত বছরের মত এ বছরও কী কুরআনের জ্ঞানার্জনে অগোছালো আর অপরিকল্পিত কেটে যাবে?
কুরআনের বেশিরভাগ শব্দ কী আপনার কাছে অপরিচিত মনে হয়?

কুরআনের ৬০ ভাগ শব্দের অর্থ ও কিছু মৌলিক ব্যাকরণ জেনে কুরআন অর্থসহ বুঝে পড়ার প্রচেষ্টা চালানো এবং সালাতে পঠিত সূরা ও দোয়াগুলো বুঝে পড়া সহ বেশ কিছু লক্ষ্য নিয়ে QARI এর পক্ষ থেকে দেড় ঘণ্টা করে ১০ টি ক্লাসের অনলাইন কোর্সের ১০ম ব্যাচ শুরু হচ্ছে, ইনশাআল্লাহ।

নিবন্ধন শুরু হয়েছে, ফি ৩,০০০ টাকা।
২০২৬ সাল উপলক্ষ্যে প্রথম ২৬ জনের জন্য নিবন্ধন ফি ৯০% ছাড়! মাত্র ৩০০ টাকা!

এবারও কি সুযোগটা হারাবেন? কুরআনের জ্ঞানার্জনে বছরের প্রথম দিন নিয়ে নিন জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কে জানে? ছোট্ট এই সিদ্ধান্তই হতে পারে পরকালের পাথেও অন্বেষণের চমৎকার এক উপায়!

নিবন্ধন লিংক:
https://docs.google.com/forms/d/1Ky8Q6i-_OTA9W9XVnfbMyeCNLT1jQ9f0Yp6uKkGwvAU/

Address


Alerts

Be the first to know and let us send you an email when QARI : Quranic & Arabic Research Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to QARI : Quranic & Arabic Research Institute:

Shortcuts

  • Want your university to be the top-listed University?

Share