Untouched Aura

Untouched Aura সৃষ্টিকে ভালোবাসি,কারন তা স্রষ্টার সৃষ্টি
প্রকৃতির মাঝে হারাই,কারন তা স্রষ্টার দৃষ্টি

সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে মৈত্রী ও ভ্রাতৃত্ব স্থাপন এবং মনের কথা, কষ্ট, হাসি-কান্না, দৈনন্দিন জীবনের নানা কথা প্রকাশের একটি মাধ্যম। আপনার লেখা পাঠাতে এবং কোনকিছু জানতে মেসেজে যোগাযোগ করুন

23/04/2025

পরবাসের প্রহেলিকা

ফাহিমের জীবনে 'বিদেশ' মানে ছিলো শুধু একটাই শব্দ—স্বপ্ন। বহু প্রতিকূলতা পেরিয়ে সে একদিন পৌঁছায় ইউরোপের এক ছোট শহরে, স্টুডেন্ট ভিসা নিয়ে। ব্যাগভর্তি বই, মনের কোণে কিছু অভিমান, আর চোখজুড়ে একরাশ আশার আলো। নতুন শহর, নতুন নিয়ম, আর নতুন একটা জীবন—সব কিছুই ফাহিমকে প্রতিদিন একটু একটু করে বদলে দিচ্ছিল।

এই ব্যস্ততার মধ্যেই এক সন্ধ্যায় ফেসবুকে পরিচয় হয় মীমের সাথে। মেয়ে তখন ঢাকায়, এক প্রাইভেট কোম্পানির মিড-লেভেল পদে কাজ করে। কিন্তু তার স্বপ্নও ছিল ফাহিমের মতো—দেশের সীমানা পেরিয়ে একদিন বিদেশের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসা। পরিচয়ের পর থেকেই মীম ও ফাহিমের মধ্যে দ্রুত গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধন। শুরুতে ছিলো সাধারণ আলাপচারিতা—জীবন, পছন্দ-অপছন্দ, কাজ-কর্ম, আর আবহাওয়ার গল্প। কিন্তু ধীরে ধীরে কথাগুলো গাঢ় হতে থাকে, কণ্ঠস্বরের উষ্ণতা বাড়ে।

মীম ফাহিমকে বলে—“তুই জানিস, আমি সব ছেড়ে একদিন তোর মতো বিদেশে পড়তে যাবো।”
ফাহিম মুচকি হেসে উত্তর দেয়—“তাহলে তুই পড়িস, আমি আছি পাশে। আমরা একসাথেই থাকবো একদিন।”

সেই ‘পাশে থাকা’র প্রতিশ্রুতি যেন ফাহিম মনেপ্রাণে ধারণ করে নেয়। এরপর শুরু হয় এক লম্বা প্রক্রিয়া—ইউনিভার্সিটি বেছে দেওয়া, SOP লিখে দেওয়া, এক্সেল শিটে করে ডেডলাইন ট্র্যাক করা, IELTS এর প্রস্তুতি থেকে শুরু করে ভিসা ইন্টারভিউ পর্যন্ত। এমনকি ভিসা অফিসে যাওয়ার আগের রাতেও ফাহিম তার ভার্সিটির লাইব্রেরিতে বসে মীমকে রিহার্সাল করায়—কীভাবে চোখে চোখ রেখে অফিসারকে বলতে হবে, “I want to pursue my dreams.”

সবই ঠিকঠাক এগোয়। মীমের ভিসা হয়। এক বিকেলে ফাহিম তার ইনবক্সে একটা ছবি পায়—মীমের স্যুটকেস আর টিকিটের বোর্ডিং পাস। ক্যাপশনে লেখা—“আমি আসছি, ফাহিম!”

সেইদিনটা ছিলো ফাহিমের জন্য এক বিজয়ের দিন, যেন তার নিজের স্বপ্ন পূরণ হয়েছে।

কিন্তু তারপর... গল্পটা বদলে যেতে শুরু করে।

প্রথম সপ্তাহে কয়েকবার দেখা হয়। মীম যেন চমকে ওঠে শহরের সৌন্দর্যে, ক্লাসের মানে, নতুন বন্ধুর হাসিতে। দ্বিতীয় সপ্তাহে ফাহিম টেক্সট করে—রিপ্লাই আসে দেরিতে। ফোনে কথা বলতে চায় না। তৃতীয় সপ্তাহে দেখা করার কথা বললে বলে—“আজকে ব্যস্ত আছি, অন্যদিন হবে।”

এরপর একদিন মীম বলে ফেলে, এক নিঃসঙ্গ বিকেলে—

“ফাহিম, তুই দারুণ একজন মানুষ। কিন্তু আমি এখন বুঝতে পারি—তোর সঙ্গে আমার ভবিষ্যৎ নেই। আমি মনে করি, আমি একটু ভিন্ন কাউকে ডিজার্ভ করি।”

শব্দগুলো যেন একেকটা করাত হয়ে ছিন্নভিন্ন করে দেয় ফাহিমের সমস্ত অনুভব।

ফাহিম কিছু বলে না। কেবল ফেসবুক মেসেঞ্জারের সেই নীল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। যেখানে ‘Seen’ লেখা নেই, শুধু লেখা আছে—“Active now.”

---

বছর খানেক পেরিয়ে গেছে। ফাহিম এখনো সেই শহরেই আছে, আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি ব্যস্ত। নতুন বন্ধু, নতুন দৃষ্টিভঙ্গি, আর একরাশ একাকিত্ব তাকে গড়ে তুলেছে অন্যভাবে।

কখনো মীমের কথা মনে পড়ে, চোখ ভিজে আসে। কিন্তু সে এখন জানে—ভালোবাসা মানেই মিলন নয়। কারো জীবনে নিঃস্বার্থভাবে পাশে থাকা, সেটাও একটা রকম ভালোবাসা। আর মানুষকে তার নিজের মতো করে বেছে নেওয়ার স্বাধীনতাও ভালোবাসারই এক রূপ।

ফাহিম তার জীবনের গল্পে মীমকে দোষ দেয় না। সে কেবল নিজের গল্পটা নতুন করে লিখে যায়—এই পরবাসে, এই প্রহেলিকায়।
©আবু

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য সামান্য উপর। লোকেশনঃ নালিতাবাড়ি রোড জোরা ব্রিজ।
07/10/2024

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য সামান্য উপর।

লোকেশনঃ নালিতাবাড়ি রোড জোরা ব্রিজ।

রাইন নদীর তীর🥰©Jayed
07/10/2024

রাইন নদীর তীর🥰
©Jayed

অনেক ক্লান্তি! যেন হাজার বছর ধরে দৌড়াচ্ছি কিন্তু কিছুই অর্জন করিনি!💔
07/10/2024

অনেক ক্লান্তি! যেন হাজার বছর ধরে দৌড়াচ্ছি কিন্তু কিছুই অর্জন করিনি!💔

গ্রাজুয়েশন/ডিপ্লোমা/সমমান শেষ কিন্তু চাকরী পাচ্ছেননা ?ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে আত্মনির্ভরশীল হউন, কোর্স শেষে দ...
13/06/2023

গ্রাজুয়েশন/ডিপ্লোমা/সমমান শেষ কিন্তু চাকরী পাচ্ছেননা ?
ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে আত্মনির্ভরশীল হউন, কোর্স শেষে দু’টি সার্টিফিকেট প্রাপ্তি এবং ৭৫০০ টাকা ভাতা সাথে পাচ্ছেন চাকরীর সুযোগ !!!!!!!
এই মুহূর্তে আমাদের কোর্স হচ্ছে……..
১- প্রফেসনাল কাস্টমার সার্ভিস।
২- প্রফেসনাল ব্যাক অফিস সার্ভিস।
৩- প্রফেশনাল ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট।
সরাসরি রেজিস্ট্রেশন এর জন্য নিচের লিংক এ ক্লিক করুন।
1- Click here for Registration
1- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4rif1EGH-b5EE_Df2Mzpixrd5gCCaNGXu0jnx3iuk-xrSkw/viewform
প্রফেশনাল কাস্টমার সার্ভিস ও প্রফেসনাল ব্যাক অফিস সার্ভিস কোর্স এর মাধ্যমে আপনি নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে পারবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার যোগাযোগের দক্ষতা সহ কর্পোরেট অফিসের জন্য নিজের ব্যাক্তিত্ব উন্নয়ন করতে পারবেন। এছাড়াও আপনি New Zealand এর Workplace Skills Development Academy (WSDA) – এর পক্ষ থেকে ইংরেজী ভাষায় দক্ষতা উন্নয়ন কোর্স, Microsoft Office, Microsoft Excel, Microsoft PowerPoint এর উপর প্রশিক্ষণ, বাংলা টাইপিং ,ইংরেজী টাইপিং,সিভি তৈরী করা। এছাড়াও কোর্স শেষে চাকুরীর সুযোগ !!!!
সব কিছুই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রী !!!!!
আমাদের এই মুহূর্তে সীমিত আসনে ভর্তি চলছে।
দেরী না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ অবশ্যই স্নাতক সমমান এর সার্টিফিকেট থাকতে হবে এবং সরাসরি কাওরান বাজার এ আমাদের অফিসে এসে ক্লাস করতে হবে
Email: [email protected]

15/08/2022

চবি ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৮০০ পুলিশ, চলবে নয় জোড়া শাটল—

আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ওইদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চবির ভর্তিযুদ্ধ। চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় যাবতীয় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তিচ্ছুদের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করবে ৭০০-৮০০ পুলিশ সদস্য। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাটহাজারী ও ক্যাম্পাসের অভ্যন্তরে কাজ করবে তারা।

এছড়াও র‍্যাব, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। রোববার (১৪ আগস্ট) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

চলবে নয় জোড়া শাটল-
ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট ১১ জোড়া শাটলের আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রেলওয়ে কর্তৃপক্ষ নয় জোড়া শাটল অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন প্রক্টর।

নগরীর বটতলী থেকে সকাল ৬টা, সাড়ে ৬টা, সোয়া ৮ টা, পৌনে ৯টা, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৪টা এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এছাড়াও ক্যাম্পাস থেকে সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, দুপুর দেড়টা, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে যাবে।

ট্রেনগুলো ঝাউতলা স্টেশন, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট এবং ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণের জন্য থামবে।

ক্লাস পরীক্ষা বন্ধ-
এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে পরীক্ষা চলাকালীন সময়ে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আজ রোববার ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ক্লাস ও ১৬ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিভাগীয় সব ধরণের পরীক্ষা স্থগিত থাকবে।

ভর্তি পরীক্ষার্থীদের মানতে হবে ৮ নির্দেশনা
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভর্তিচ্ছুদের প্রতি ৮ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনাগুলো হলো-১. প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) লগইন করে ভর্তি পরীক্ষার ৪৮ ঘন্টা পূর্বে থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবে। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

২. প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত দুই কপি প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা/পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। ৩. পরীক্ষার্থীরা পরীক্ষার হলে FX-100 বা এর নিচে সাধারণ মানের (মেমরী অপশন ব্যাতিত) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, Calculator with Memory Option, Electronic Device সম্বলিত ঘড়ি ও কলম বা যে কোন ধরনের Device সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

তবে B ইউনিট ও B1 উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের Calculator সঙ্গে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৪. চবি ক্যাম্পাসে আগত সকল পরীক্ষার্থী, পরীক্ষার্থীর অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়েছে।

৫. কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনাপূর্বক আগত পরীক্ষার্থীদের সাথে একের অধিক অভিভাবক চবি ক্যাম্পাসে না আসার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। ৬. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতের ন্যায় বিধিবদ্ধ নিয়মনীতি কঠোরভাবে অনুসরণপূর্বক অত্যন্ত গোপনীয়তা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রশ্নপত্র প্রণয়নসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে কারো কাছে কোন অভিযোগ দৃষ্টিগোচর হলে তা ১ম ও ২য় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সময়ের ন্যূনতম ১(এক) ঘন্টা পূর্বে (যেমন- ১ম শিফটে সকাল ৮:৪৫ মিঃ ও ২য় শিফটে দুপুর ১:১৫ মিঃ বা ১২:৪৫ মিঃ এর পূর্বে) সকল প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে। এ সময়ের পরে পরীক্ষা বা প্রশ্নপত্র সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণ করা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যকোন মাধ্যমে যে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

৭. ভর্তি পরীক্ষায় কারো বিরুদ্ধে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। ৮. পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দকে নিরাপত্তার স্বার্থে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি-
১৬ আগস্ট দুই শিফটে ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেনের নতুন শিডিউল দিয়েছি। এছাড়া ভর্তি পরীক্ষা চলাকালীন একাডেমিক ক্লাস পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।

চট্টগ্রাম খবর

“HackNSU Season 4”NSU ACM SC is excited to unveil another season of its signature event- “HackNSU Season 4”. The event i...
09/08/2022

“HackNSU Season 4”
NSU ACM SC is excited to unveil another season of its signature event- “HackNSU Season 4”. The event includes two competitive rounds, where in the First Round, participants under the same university will form a team of 2-5 people and devise a unique solution to one of the problem scenarios. The registration and submission of ideas for First Round concludes by 12th August 2022, 11:59 PM

The Final Round will commence with the selected teams from the First Round. The Final Round is scheduled to take place on 19th August 2022 inside the North South University campus. During the event, contestants will be given 8 hours (9:00 AM- 5:00 PM) to build their prototype. After the allotted time, winners will be declared after thorough judgment. The Registration Form and the Rulebook of the event is up on the Facebook event page.

Rulebook: shorturl.at/crsx1

Registration Link: https://forms.gle/zawb6kXakaeZ8CvUA

Registration Deadline for 1st round: 12th August 2022, 11:59 PM

Final Round Date: 19th August 2022

Time: 9:00 AM- 5:00 PM

Venue: North South University

Eligible Candidates: University Students of Bangladesh (UGC Approved)

Event Link: https://fb.me/e/1lGMBS39j

.0



➡️আপনি কি একাডেমিক ও কর্মক্ষেত্রে GIS এর ব্যবহার সম্পর্কে আরও জানতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমাদের বিনামূল্যের অ...
26/06/2022

➡️আপনি কি একাডেমিক ও কর্মক্ষেত্রে GIS এর ব্যবহার সম্পর্কে আরও জানতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমাদের বিনামূল্যের অনলাইন ওয়ার্কশপে যোগ দিন।

GIS এর ব্যবহার সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে; এটি আর শুধু একটি ডেস্কটপ সফ্টওয়্যার নয় বরং একটি বিশ্লেষণী প্ল্যাটফর্ম যা আপনাকে ভৌগলিক তথ্য এবং ভূ-সংখ্যাগত তথ্য জানাতে সাহায্য করে৷ "Introduction to ArcGIS Online"- কর্মশালাটি আপনার একাডেমিক পাঠ্যক্রম এবং গবেষণা খাতে পেশাগত সুবিধার জন্য অনলাইন প্রশিক্ষণ একটি চমৎকার সুযোগ। সাপ্তাহিক সেমিনার, প্রযুক্তিগত সেশন এবং পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কিং ইভেন্ট আপনার টিম বিল্ডিং এবং যোগাযোগ দক্ষতা তৈরি করার সুযোগ সৃষ্টি করবে।

নতুনদের জন্য এই অনলাইন প্রশিক্ষণ হল ArcGIS প্ল্যাটফর্ম এবং এই সফ্টওয়্যারটি সম্পর্কে আরও জানার জন্য একটি নির্দেশিকা। এই কর্মশালাটি প্রারম্ভিক ধারণা এবং মানচিত্র, মানচিত্রের স্তর, থিম, ডেটা বিশ্লেষণ এবং মানচিত্র বিন্যাস তৈরি করতে সাহায্য করবে৷

আমাদের কর্মশালার বিষয় কভার হবে:
↗️জিআইএস-এর ধারণা
↗️জিআইএস-এর ব্যবহার
↗️ ArcGIS - ইন্টারফেস
↗️ভেক্টর ডেটা তৈরি
↗️মানচিত্র বিন্যাস

🎤আমাদের স্পিকার:
Md. Roknuzzaman
B.Sc (Hon’s), MSc. (Thesis)
GES, BRUR
MURP (BUET)
(Former GIS analyst at CEGIS, BD)

➡️আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। কর্মশালায় দেখা হবে।

ধন্যবাদ
--------
✅ Do you want to learn more about GIS and ArcGIS? If the answer is YES, then join our FREE ONLINE WORKSHOP.
➡️ ArcGIS is changing with time; it's no longer just a desktop software but an analyzing platform that helps you share your geographical information and enhance geostatistical collaboration. The "Introduction to ArcGIS Online" workshop is an opportunity for you to get familiar with the benefits of incorporating online training into your Academic Curriculum and professional activities in the research sector. Through weekly seminars, in-depth technical sessions, and peer-to-peer networking events, Teambuilding and Communication skills are built.
➡️ The ArcGIS online training for beginners is a comprehensive guide to learning more about the ArcGIS platform and software. This workshop will share introductory concepts and the best uses for beginners to produce maps, layers, themes, data interpretations, and map layouts.
Our Workshop topic will be cover:
↗️ Concept of GIS
↗️ Uses of GIS
↗️ ArcGIS Interface
↗️ Vector Data Creation
↗️ Map layout
🎤Our Speaker:
Md. Rokonuzzaman
(Former GIS Analyst in CEGIS, BD)
🛑COMPLETE YOUR REGISTRATION.
https://forms.gle/kdkEizYDTTQYr3jh9
See you in the workshop. Thank you

25/04/2022

Dear participants, I am inviting you to participate in this research by completing the following survey. The goal of this research is to investigate the freedom of speech on Facebook during covid-19 in Bangladesh.This following questionnaire will require 5-10 minutes to complete.Thank you for taking...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Untouched Aura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share