উস্তায মুফতি মুতীউর রহমান হামিদী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • উস্তায মুফতি মুতীউর রহমান হামিদী
Website

উস্তায মুফতি মুতীউর রহমান হামিদী ইমাম আবু হানিফা র. সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের আক্বীদা গবেষক..

ইসলামের বিধান বুঝতে হলে কুরআন ও হাদীসকে দেখতে হবে নবী করীম ﷺ, সাহাবায়ে কেরাম (রাযিয়াল্লাহু আনহুম) এবং ইসলামের মহামনীষীদে...
05/10/2026

ইসলামের বিধান বুঝতে হলে কুরআন ও হাদীসকে দেখতে হবে নবী করীম ﷺ, সাহাবায়ে কেরাম (রাযিয়াল্লাহু আনহুম) এবং ইসলামের মহামনীষীদের দৃষ্টিতে। তাদের বুঝ ও ব্যাখ্যার মাধ্যমেই দ্বীনের প্রকৃত রূপ স্পষ্ট হয়।
মুল্লা আলী কারী (রহ.) বলেন-
নবী করীম ﷺ যখন কথা বলতেন, তখন তাঁর জবান দিয়ে মূলত আল্লাহ তাআলাই কথা বলতেন। অনুরূপভাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা ও অলীদের জবানেও আল্লাহ তাআলার কথাই প্রতিফলিত হতে থাকবে।

گفتۂ او گفتۂ اللہ بود
گرچہ از حلقوم عبداللہ بود

কথন তাহার বাস্তবে তা
আল্লাহ তায়ালার ধ্বনি,
যদিও তাহা বান্দা কণ্ঠে
হচ্ছে প্রতিধ্বনি।

মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব দাঃ বাঃ
- IslahBD Malfuzat

04/10/2026

কলমের কালি তো ঝরবেই-
তুমি ভালো লিখো কিংবা মন্দ,
কালি তার আপন গতিতেই কাগজে ছাপ রেখে যাবে।

কিন্তু প্রতিটি শব্দের দায় তোমার,
প্রতিটি বাক্যের জবাবদিহিও তোমারই।

জীবনও যেন তেমনি এক অদৃশ্য খাতা-
কলম ধরা আছে তোমার হাতেই।
তুমি যা লিখছ, নীরবে তা লিপিবদ্ধ হচ্ছে,
আর একদিন সেই লেখারই হিসাব তোমাকেই দিতে হবে।

-হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব
- IslahBD Malfuzat

26/08/2026

অতিরিক্ত গরম সম্পর্কে হাদিসে যা আছে।
গ্রীন টিভি । আলোর পথ অনুষ্ঠান

05/05/2026
📢 সুখবর! সুখবর! সুখবর!যে সকল উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা সম্পর্কে গভীর...
25/04/2026

📢 সুখবর! সুখবর! সুখবর!

যে সকল উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা সম্পর্কে গভীরভাবে পড়াশোনা করতে আগ্রহী—তাদের জন্য একটি বিশেষ সুখবর।

ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুতাকাল্লিমে ইসলাম
হযরত মাওলানা ইলিয়াস গুম্মান (হাফিযাহুল্লাহ) আকিদা বিষয়ক একটি বিশেষ কোর্স চালু করেছেন।
যারা আগ্রহী, তারা পোস্টারে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন।
📌 সীমিত আসন — আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল।

বি.দ্র.
বাংলায় পোস্টার তৈরি করে শায়খ নিজেই পাঠিয়েছেন।

হে আল্লাহ! আমাদেরকে রমজানের পরিপূর্ণ বরকত দান করুন আমীন
24/02/2026

হে আল্লাহ! আমাদেরকে রমজানের পরিপূর্ণ বরকত দান করুন আমীন

২০ রাকাত তারাবিহ রাসূল ﷺ ও সাহাবাগণের সুন্নাহরমযান মাসে ২০ রাকাত তারাবিহ আদায় করা সাহাবায়ে কেরাম (রাঃ)-এর যুগ থেকে প্র...
21/02/2026

২০ রাকাত তারাবিহ রাসূল ﷺ ও সাহাবাগণের সুন্নাহ

রমযান মাসে ২০ রাকাত তারাবিহ আদায় করা সাহাবায়ে কেরাম (রাঃ)-এর যুগ থেকে প্রচলিত আমল। নীচে সহীহ সনদে বর্ণিত কিছু বিশুদ্ধ হাদীস উপস্থাপন করা হলো—

🌹 (১)
হযরত সায়িব ইবন ইয়াযীদ (রাঃ) বলেন:
উমর (রাঃ)-এর যুগে মানুষ রমযানে ২০ রাকাত নামাজ আদায় করত।
📖 মুসনাদ ইবনে জাদ, হাদিস নং ২৮২৫

🌹 (২)
সায়িব ইবন ইয়াযীদ (রাঃ) বলেন:
আমরা উমর (রাঃ)-এর যুগে তারাবিহ পড়ে ফজরের নিকটবর্তী সময়ে শেষ করতাম। তখন ২৩ রাকাত (২০ তারাবিহ + ৩ বিতর) পড়া হতো।
📖 মুসান্নাফ আবদুর রাজ্জাক, হাদিস নং ৭৭৩৩

🌹 (৩)
সায়িব ইবন ইয়াযীদ (রাঃ) বলেন:
উমর (রাঃ) রমযানে উবাই ইবন কা‘ব (রাঃ)-এর পেছনে লোকদের একত্র করেন। তারা ২১ রাকাত (২০ + ১ বিতর) আদায় করতেন।
📖 মুসান্নাফ আবদুর রাজ্জাক, হাদিস নং ৭৭৩০

🌹 (৪)
শুতাইর ইবন শাকল (রহ.) রমযানে ২০ রাকাত ও বিতর আদায় করতেন।
📖 মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং ৭৬৮০

🌹 (৫)
যায়েদ ইবন ওহব (রহ.) বলেন:
আব্দুল্লাহ ইবন মাসউদ (রাঃ) আমাদের নিয়ে রমযানে ২০ রাকাত পড়তেন এবং ৩ রাকাত বিতর আদায় করতেন।
📖 তাবারানি, মুজামুল কবির, হাদিস নং ৯৫৮৮

🌹 (৬)
আতা (রহ.) বলেন:
আমি লোকদের ২৩ রাকাত (২০ + ৩ বিতর) আদায় করতে দেখেছি।
📖 মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং ৭৬৮৮
🌹 (৭)
নাফি‘ (রহ.) বলেন:
ইবন আবি মুলাইকা (রহ.) আমাদের নিয়ে রমযানে ২০ রাকাত পড়তেন।
📖 মুসান্নাফ ইবনে আবি শায়বা, ২য় খণ্ড, পৃ. ২৮৫

🌹 (৮)
আলী ইবন রাবিয়া (রহ.) রমযানে পাঁচ তারবীহা (অর্থাৎ ২০ রাকাত) এবং ৩ রাকাত বিতর আদায় করতেন।
📖 মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং ৭৬৯০
🌹 (৯)
ইয়াযীদ ইবন রুমান (রহ.) বলেন:
উমর ইবন খাত্তাব (রাঃ)-এর যুগে মানুষ ২৩ রাকাত পড়ত।
📖 ফাতহুল বারী, ৪র্থ খণ্ড, পৃ. ৩১৬
🌹 (১০)
ইয়াহইয়া ইবন সাঈদ (রহ.) থেকে বর্ণিত:
উমর (রাঃ) একজন ব্যক্তিকে নির্দেশ দেন যেন তিনি লোকদের ২০ রাকাত পড়ান।
📖 মুসান্নাফ ইবনে আবি শায়বা, ২য় খণ্ড, পৃ. ২৮৫
🌹 (১১)
আবদুল আযীয ইবন রফী‘ (রহ.) বলেন:
উবাই ইবন কা‘ব (রাঃ) মদীনায় মানুষকে ২০ রাকাত ও ৩ রাকাত বিতর পড়াতেন।
📖 মুসান্নাফ ইবনে আবি শায়বা, ২য় খণ্ড, পৃ. ২৮৫
🌹 (১২)
ইবরাহীম নাখাঈ (রহ.) বলেন:
লোকেরা রমযানে পাঁচ তারবীহা (২০ রাকাত) আদায় করতেন।
📖 কিতাবুল আছার, হাদিস নং ২১১

03/02/2026
03/02/2026

Address

বাড্ডা
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when উস্তায মুফতি মুতীউর রহমান হামিদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share