Gono Bishwabidyalay

Call Website Contact the university

Gono Bishwabidyalay A UNIVERSITY WITH A DIFFERENCE

24/09/2026
23/09/2026

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গর্বের অর্জন ❤️

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অনামিকা মজুমদার প্রথমবারের মতো বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভাগের ইতিহাসে গৌরবময় এক অধ্যায় যুক্ত করেছেন।

তাঁর মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই সাফল্যে গর্বিত গণ বিশ্ববিদ্যালয় আইন পরিবার। তাঁর এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনামিকা মজুমদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁর বিচারিক জীবনের পথচলা ন্যায়, সততা ও মানবিকতায় সমৃদ্ধ হোক—এই কামনা করি।

গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ—গর্বিত তোমার অর্জনে❤

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযো...
22/09/2026

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সকালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের এবং দুপুরে বাংলা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রদের মধ্যে ২টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবলে ১৭টি দল ও মেয়েদের ফুটবলে ১৩টি দল অংশগ্রহণ করছে।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্যসহ অন্যরা।

গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতসাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্...
14/09/2026

গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার) বিশ^বিদ্যালয়ের উপাচার্য-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সিন্ডিকেট সদস্য জনাব ওয়ালিউল ইসলাম, ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সিন্ডিকেট সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, গণ বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মোঃ ওহিদ্জ্জুামান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অনলাইনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (উন্নয়ন-২ অধিশাখা) আহমেদ শিবলী।
সভায় ২১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদন, ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য বোর্ড অব ট্রাস্টিজে উপস্থাপনের সুপারিশসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতসাভার গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী উপ...
01/09/2026

গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০১.০৯.২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু রায়হান। বক্তরা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এছাড়া ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে উপাচার্য, ট্রেজারার এবং প্রধান আলোচক।

গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই—২০২৬ সেমিস্টারের অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষ...
12/08/2026

গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই—২০২৬ সেমিস্টারের অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বতীর্কালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনা করে জীবনে সফল মানুষ হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া জরুরী। সফল হওয়া মানে টাকা—পয়সা, ধন—সম্পদ অর্জন করা নয় বরং নিজের অর্জিত জ্ঞান দেশ ও সমাজের জন্য কাজে লাগানোই প্রকৃত সফলতা। মুনাফা নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং সামাজিক পরিবর্তনের জন্য গড়ে তোলা ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণ বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র ও অনন্য একটি প্রতিষ্ঠান। কাজেই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, ডীনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান, শপথ গ্রহণ ও নবীনবরণ উদযাপন কমিটির সভাপতি এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ওয়াহিদা জামান লস্কর, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ শাহ আলম, প্রক্টর কনক চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম শফিকুজ্জামানসহ অন্যান্যরা। বক্তরা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। এছাড়া গণ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠের মাধ্যমে শিক্ষা অবস্থায় কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠ করেন গণ বিশ্ববিদ্যালয়ের জুলাই—২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীরা।

ছবির ক্যাপশন : ১. গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বতীর্কালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
২. জাতীয় স্মৃতিসৌধে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।

Address

Nolam, P. O. Mirzanagar Via Savar Cantonment, Ashulia, Savar
Dhaka
1344

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Thursday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30

Telephone

+8801950003312

Alerts

Be the first to know and let us send you an email when Gono Bishwabidyalay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Gono Bishwabidyalay:

Shortcuts

Share