Masum Lal's Poem

Call Contact the university

Masum Lal's Poem Masum billah
B.com (Hon's) M.com in Mgt. University of Dhaka

04/09/2026
28/08/2026

গানটি আমার নিজের লেখা এবং নিজের সুর করা এআইয়ের সহযোগিতা নিয়ে কম্পোজিশন করেছি। ৪টি অন্তরা দিয়ে গানটি তৈরি করেছি।

"ও রুপের মাঝিয়ান "                    মাসুম লাল ও রুপের মাঝিয়ান  নাও বাইয়া যাও,উজান ভাটি বুইঝা বৌঠা চালাও। চারিদিকে অথৈ ...
07/05/2026

"ও রুপের মাঝিয়ান "
মাসুম লাল

ও রুপের মাঝিয়ান নাও বাইয়া যাও,
উজান ভাটি বুইঝা বৌঠা চালাও।
চারিদিকে অথৈ জলে মাঝ নদীতে ভাসি,
লাল দু,টি পা জলে ডুবিয়ে মিটিমিটি হাসি।

ও মাঝিয়ান নাও বাইয়া যাও,
উজান ভাটি বুইঝা তুমি বৌঠা চালাও।
আরে ও রঙিন সুন্দরী মাঝিয়ান,
গাইছো মনের মতো ভাটিয়ালি গান।

নানা ভঙ্গিতে , নানা সঙ্গিতে গাইছো গান,
প্রেম নদীতে ভাসমান রঙিলা মাঝিয়ান।
ও মাঝিয়ান নাও বাইয়া যাও,
উজান ভাটি বুইঝা বৌঠা চালাও।।

মাঝ নদীতে বৈঠা বাও পইরা রঙিন শাড়ি ,
তবে ঘাটায় না ফিরলে রইলো যে মোর আড়ি।
এ কূল ও কূল দুকূল খুইজা মাঝ নদীতে পায়,
রুপ সাগরে ডুব দিয়া মনের সুখে ঘুমায়।

ও রুপের মাঝিয়ান নাও বাইয়া যাও,
উজান ভাটি বুঁইঝা বৌঠা চালাও।।

ইং ১৭.0৮.১৯
© All rights reserved মাসুম লালের কবিতা

Modelling Shopna.

"দুঃস্বপ্ন"       মাসুম লাল বিনিদ্র রজনী কেটে যায় --                            দুঃস্বপ্ন আর হতাশায়  , আশা- নিরাশার মাঝে...
30/03/2026

"দুঃস্বপ্ন"
মাসুম লাল

বিনিদ্র রজনী কেটে যায় --
দুঃস্বপ্ন আর হতাশায় ,
আশা- নিরাশার মাঝে
অপূর্ণ এ জীবন ।
ঘোর অন্ধকারের পথে, পিছন ফিরে দেখি
শুধুই কষ্টের আর্তনাদ !
অস্থির এ হৃদয় খোঁজে আলোর দিশা।
ঘুম ঘুম চোখে ভোরের স্বপ্ন---
ভাসে সেই মায়াবী মুখ,
হৃদয় মোর কষ্টে পিঞ্জিরাবদ্ধ ,
তুমি করেছ বিমুখ।

ঢাকা ২৬/০৭/২২

© All rights reserved মাসুম লালের কবিতা

Address

Dhaka
1212

Telephone

+8801711628259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Lal's Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Masum Lal's Poem:

Shortcuts

Share