03/09/2026
▪️বঙ্গবন্ধু সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন নুরুল ইসলাম মঞ্জুর।১৯৭৩ সালে দুর্নীতির জন্য তাকে আওয়ামীলীগ ও মন্ত্রীপরিষদ থেকে বহিষ্কার করা হয়। দুর্নীতি , কালোবাজারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বঙ্গবন্ধু যে নুরুল ইসলাম মঞ্জুকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছেন তাকেই ১৯৭৮ সালে বিএনপি নামক রাজনৈতিক দল করে বিএনপিতে নিয়ে নেন জিয়াউর রহমান। ১৯৯১ ও ১৯৯৬ সালে খালেদা জিয়া এই দুর্নীতিবাজকে বিএনপির এমপি বানিয়েছেন।
▪️১৯৭৪ সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছে তখন খাদ্য চোরাচালান ও কালোবাজারির সাথে জড়িত থাকায় বিশেষ ট্রাইব্যুনালে বঙ্গবন্ধুর সরকার রংপুরের আওয়ামীলীগ এমপি মোস্তফা শহীদুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও কারাগারে প্রেরণ করেন। জিয়াউর রহমান তাকে রাজনৈতিক পুনর্বাসনের নামে ছাতা দিয়েছেন।
▪️ মানিকগঞ্জ আওয়ামীলীগের এমপি ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীকে প্রশাসনের উপর ক্ষমতার প্রভাব খাটানো ও দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু নিজ দল আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছিলেন।১৯৭৮ সালে জিয়াউর রহমান এই দুর্নীতিবাজ এমপিকে তার সরকারের খাদ্য ও দুর্যোগ মন্ত্রী বানিয়ে পুরস্কৃত করেছিলেন।
▪️ বঙ্গবন্ধু সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কে এম ওবায়দুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৯৭৫ সালে দল থেকে দূরে সরিয়ে দেয়া হয়েছিল। আওয়ামীলীগের সেই ওবায়দুর রহমানকে পর্যটন মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান।১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন এই কেএম ওবায়দুর রহমান।
▪️ বঙ্গবন্ধু সরকারের চীফ হুইপ ছিলেন শাহ মোয়াজ্জেম।তাকে বিএনপির উচ্চপদে আসীন করেছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। বঙ্গবন্ধুর এই চিহ্নিত পরিকল্পনাকারী খুনী হয়েছিল বিএনপির ভাইস চেয়ারম্যান।
▪️ বঙ্গবন্ধু সরকারের কেবিনেট সেক্রেটারি আব্দুল মোমেন খানকে জিয়াউর রহমান খাদ্যমন্ত্রী বানিয়েছেন।
▪️ বঙ্গবন্ধু হত্যার অন্যতম পরিকল্পনাকারী তাহের উদ্দিন ঠাকুরকেও পুরুস্কৃত করেছিলেন জিয়াউর রহমান।
♦️১৯৭২ থেকে ১৯৭৫ সাল মাত্র সাড়ে তিন বছরে দুর্নীতি , চোরাচালান ও কালোবাজারির অভিযোগে বঙ্গবন্ধু সরকার আওয়ামীলীগের ১৯ জন এমপিকে দল ও এমপি পদ থেকে বহিষ্কার করেছিল। বঙ্গবন্ধুর গঠন করা দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাজা দিয়েছিলো বঙ্গবন্ধুর সরকার। নিজ দল আওয়ামীলীগকে দুর্নীতিমুক্ত করতে বঙ্গবন্ধু এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন ।এই " প্রেসিডেন্ট অর্ডার নম্বর ৯ " ( PO 9 ) জারি করে বঙ্গবন্ধু কয়েকশো দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাকে সাজা দিয়ে কারাগারে পাঠান।
বঙ্গবন্ধু সরকারের সাজাপ্রাপ্ত এইসব দুর্নীতিবাজদের বিএনপিতে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় খলনায়ক জিয়াউর রহমান।
♦️ যে বাকশাল নিয়ে এত আলোচনা ও সমালোচনা , সেই বাকশাল সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাককে বাংলাদেশের ৮৩ দিনের প্রেসিডেন্ট বানিয়ে জিয়াউর রহমান পুরস্কৃত করেছেন।
▪️ বাকশাল সরকারের সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ ইউসুফ আলীকে জিয়াউর রহমান বিএনপির বস্ত্র ও পাটমন্ত্রী বানিয়েছেন।
▪️ বাকশাল সরকারের কেএম ওবায়দুর রহমানকে বিমান ও পর্যটন মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। এছাড়াও ও শাহ মোয়াজ্জেম হয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন।
▪️বাকশাল সরকারের মৎস ও পশুসম্পদ মন্ত্রী রিয়াজউদ্দিন আহমেদ ( ভোলা মিয়া) কে জিয়াউর রহমান বিএনপি সরকারের শ্রম ও শিল্প প্রতিমন্ত্রী বানিয়েছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কোন রাজনৈতিক চরিত্র ও আদর্শ আদৌ আছে কি ❓
দুর্নীতির বিরুদ্ধে " জিরো টলারেন্স" গ্রহণ করে বঙ্গবন্ধু সরকার নিজ দল আওয়ামীলীগের এমপি কুষ্টিয়ার গোলাম কিবরিয়া এমপি , রংপুরের মোস্তফা শহীদুল ইসলাম ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মঞ্জুকে কারাগারে পাঠিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়ে বিএনপি সরকারের মন্ত্রী বানিয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো নির্লজ্জ সেনাপ্রধান ও প্রেসিডেন্ট আর একজনও আছে?
অথচ এই জিয়া সব অপরাধের দায় বঙ্গবন্ধুর উপর চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধুর খুনীদের বিচার করা যাবে না - এই ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করেছিলেন।
জিয়াউর রহমানের কি শাস্তি হওয়া উচিত ?
দীর্ঘ ৬ বছর জিয়াউর রহমানের শাসনামলে ( ১৯৭৫-১৯৮১ ) পর্যন্ত কোন দুর্নীতিবাজ এমপি ও মন্ত্রীর কোন সাজাই হয়নি। তার মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দরবেশ ও ফেরেশতার সরকার ছিল জিয়াউর রহমানের সরকার। তার যোগ্য উত্তরসূরী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার দশ বছরের প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির একজন এমপি ও মন্ত্রীর দুর্নীতি ও অপরাধের জন্য নূন্যতম সাজা হয়নি। তার মানে বিএনপি ও জামায়াত হচ্ছে ফেরেশতার সরকার। এরপরও তারা পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই নির্লজ্জ ও বেহায়াদের কোনদিনও শিক্ষা হয়নি।
শেখ হাসিনা সরকারের আমলে কক্সবাজার আওয়ামীলীগের এমপি ইয়াবা বদিকে গ্রেফতার করে শেখ হাসিনা জেলে দিয়েছেন। কিন্তু গত দুই বছরে বিএনপি ও জামায়াতের কক্সবাজারের কোন এমপি ইয়াবার জন্য এই জাতি জেলে দিতে দেখেনি। তার মানে এখন ইয়াবা আর কক্সবাজার দিয়ে আসে না। এখন তারেক রহমানের সরকার ক্ষমতায় ইয়াবা আসে মঙ্গল গ্রহ থেকে। এজন্য বিএনপি ও জামায়াতের কোন এমপি ও মন্ত্রীর বিচার হয় না। জাতি কোনদিনও তাদের বিচার দেখতে পায়নি।
বঙ্গবন্ধু ও শেখ হাসিনা উভয়েই নিজ দলের অপরাধীদের বিচার করেছেন বলে তারা খারাপ। ক্যাসিনো কাণ্ডের জন্য শেখ হাসিনা নিজ দলের যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে সাজা দিয়েছেন। কিন্তু বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে এমন একটি সাজার উদাহরণ আপনি দেখাতে পারবেন না।
এর কারণ হচ্ছে - বিএনপি ও জামায়াত জন্মগতভাবেই সুবিধাবাদী ও ধান্দাবাজ রাজনৈতিক দল। এদের জন্মেই দোষ আছে। আজ তাদের পাপের ফল ভোগ করছে সমগ্র বাংলাদেশ।
বিএনপি সরকার ক্ষমতায় সকল আন্তর্জাতিক মিডিয়ায় তারেক জিয়া তার ভাই কোকো ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের দুর্নীতির খবর প্রকাশিত হলেও তাদের বিচার হয় না। সিঙ্গাপুর সরকার তারেক জিয়ার অর্থ বাজেয়াপ্ত করলেও অর্থপাচারের জন্য তারেক জিয়ার শাস্তি হয় না। এফবিআই এসে তারেক জিয়ার দুর্নীতির প্রমাণ নিয়ে বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেলেও তারেক জিয়ার কখনোই বিচার করেননি খালেদা জিয়া।
আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখুন - ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর একটি স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার ৭ বছর পর, সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুইটি পদে থাকা একজন ব্যক্তি জিয়াউর রহমান কীভাবে বিএনপি নামক রাজনৈতিক দল গঠন করে তার প্রেসিডেন্ট হয়েছেন?
👉 একজন প্রেসিডেন্ট ও একজন সেনাবাহিনীর প্রধান ক্ষমতায় থাকাকালীন ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কোন রাজনৈতিক দল গঠন করতে পারেন কি?
👉 বাংলাদেশের সংবিধান ও সেনাবাহিনী আইন ১৯৫২ অনুযায়ী , সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পদে থেকে জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করা কি রাষ্ট্রদ্রোহ অপরাধ নয়?
👉 এই জিয়াউর রহমানকে কতবার কবর থেকে তুলে ফাঁসি দিলে বাংলাদেশের উপর সুবিচার করা হবে?
♦️ এই বিএনপি নামক রাজনৈতিক দলটি কাদেরকে দিয়ে গঠিত হয়েছিল?
এই দলে কারা যোগ দিয়েছিলেন?
কেন মুক্তিযোদ্ধা পরিচয়ে জিয়াউর রহমান রাজাকার শাহ আজিজুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন?
কেন বেগম খালেদা জিয়া রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়েছেন?
কেন বঙ্গবন্ধুর ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনীকে খালেদা জিয়া এমপি বানিয়েছেন?
বিএনপি কি রাজনৈতিক দল, নাকি বাংলাদেশের ক্যান্সার - তা বিবেকের দরজার সামনে দাঁড়িয়ে আপনি/ আপনারা এখনি ঠিক করুন।
সত্য সবসময় সুন্দর।