28/07/2026
উপমহাদেশে জেনজিদের আন্দোলন, বিল্পব দানা বেঁধে উঠছে। দিনকে দিন শ্রীলঙ্কা, সিরিয়া, নেপাল ও বাংলাদেশে ২০২৪ এর জুলাই বিপ্লবে জেনজিরা-ই নেতৃত্ব দিয়েছে৷ সম্প্রতি আমরা ভারতে ককরোচ জনতা পার্টির জেনজি আন্দোলন প্রত্যক্ষ করি। এই জেনজিরা অনেক দেশেই সরকার পতন ঘটিয়েছে, আবার ভারতের মতো দেশে তাঁদের আন্দোলন সরকার পতন পর্যন্ত এগোয় নি। যেসব দেশগুলোতে এমন আন্দোলনের মুখে সরকার পতন ঘটেছে বেশিরভাগই এককক্ষীয় সরকার ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে ৷বহুস্তরবিশিষ্ট শাসন কাঠামোর ইরান ও ফেডারেল ভারতে এই জেনজি আন্দোলন সরকার পতন পর্যন্ত না এগোনোর পিছনে গভার্নমেন্ট সিস্টেমের এককক্ষবিশিষ্ট না হওয়াকে ক্রেডিট দেয়া হয়। জিজ্ঞাসারা যখন দলা পাকায়, ঠিক তখনি, ❝ফেডারেল গভার্নমেন্টের ঘরে বাইরে❞ শীর্ষক শিরোণামে আমাদের আলাপ সিরিজের তৃতীয় আলাপে আমরা হাজির করছি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক ফ্যান্টাস্টিক সভাপতি মাহবুব মাসুমকে৷ আমাদের সম্মানিত আলাপক মাহবুব মাসুম যুক্তরাষ্টের University of IOWA -তে ❝ Political Behaviour❞ এর উপর পিএইচডি করছেন। আগামীদিন রাত ৮:৩০ টায় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবরুমে সাদরে সবান্ধবে আমন্ত্রণ!🤍🌷