Private University Youth Association AUB

Private University Youth Association AUB Private University Youth Association Asian University of Bangladesh Official page......

আলহামদুলিল্লাহজুলাই বিপ্লব ২৪ কতৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রোগ্রামে উৎসুক শিক্ষার্থী ও মেহমানবৃন্দ
27/01/2025

আলহামদুলিল্লাহ
জুলাই বিপ্লব ২৪ কতৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রোগ্রামে উৎসুক শিক্ষার্থী ও মেহমানবৃন্দ

জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এর...
18/12/2024

জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এর প্রতিবাদে ও এর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এর প্রতিবাদে ও এর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন।

সম্প্রতি গত ১২ ই ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী
তাজবির হোসেন শিহান ও ১৪ ই ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আর বাড্ডা লেক থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ।

আজ বুধবার (১৮ ই ডিসেম্বর) বেলা এগারোটায় নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে উল্লিখিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন। এ সমাবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জনাব সিবগাতুল্লাহ। এছাড়াও আরও অনেকেই বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব হত্যাকান্ডকে পরিকল্পিত উল্লেখ করে আগামী দুই কার্য দিবসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে বিচার, শহীদ শিহান ও শহীদ সীমান্তের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা সহযোদ্ধাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়। এসময়ে বক্তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে একটি সফল গণ অভ্যুত্থানে পরিণত করেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরাই তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানোয় সম্মুখ সারি থেকে লড়াই করেছিল। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্তম্ভ। এই স্তম্ভে একের পর এক আঘাত এই বিপ্লবের ওপরেই আঘাতের শামিল। জুলাই বিপ্লবকে রক্ষা ও ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রয়োজনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করা হয় সমাবেশ।

প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর মুখপাত্র আশরাফুল ইসলাম জায়েদ এর সার্বিক পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব জাহিদুল ইসলাম।

জুলাই বিপ্লব-২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদেরপক্ষ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন সিদরাতুল মুনতাহা✊
01/12/2024

জুলাই বিপ্লব-২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের
পক্ষ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন
সিদরাতুল মুনতাহা✊

প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ এসোসিয়েশন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ জুলাই বিপ্লব-২০২৪ কতৃর্ক আয়োজিত পুরস্কার বিতরণী অন...
26/11/2024

প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ এসোসিয়েশন
এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ জুলাই বিপ্লব-২০২৪ কতৃর্ক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক
প্রফেসরস জাকির হোসেন।

Address

Ahsulia;Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Private University Youth Association AUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share