27/10/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করতে Student Portal-এ যুক্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই পরীক্ষার সময়সূচি জানা, পরীক্ষার তারিখ মনে রাখা এবং অ্যাডমিট কার্ড সংগ্রহের মতো প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারবে।
নতুন সুবিধাসমূহ:
১. পূর্ণাঙ্গ পরীক্ষার সময়সূচি: শিক্ষার্থীরা নিজ নিজ Student Portal-এ লগইন করে বিভাগের সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি দেখতে পারবে।
২. Google Calendar ও রিমাইন্ডার সুবিধা: পরীক্ষার তারিখ Google Calendar-এ যুক্ত করার পাশাপাশি রিমাইন্ডার সেট করে রাখা যাবে। ফলে পরীক্ষার তারিখ ও সময় সহজেই মনে রাখা সম্ভব হবে।
৩. অ্যাডমিট কার্ড ডাউনলোড: অ্যাডমিট কার্ড ইস্যু করা হলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইল থেকে সহজেই তা ডাউনলোড করতে পারবে।
শিক্ষার্থীদের সময়, শ্রম ও ভোগান্তি কমিয়ে পরীক্ষাসংক্রান্ত সেবাকে আরও সহজ, গতিশীল ও কার্যকর করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রযুক্তিনির্ভর, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ধন্যবাদান্তে,
EMS Cell, DCU.