24/08/2026
অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা,,,,,
আমাদের ১৯-২০, ২০-২১ ও ২১-২২ সেশনের প্রথম বর্ষে পাস করা বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার এটাই হয়তো শেষ সুযোগ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবিষ্যতে প্রথম বর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা আর অনুষ্ঠিত নাও হতে পারে।
যারা ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের CGPA বাড়ানোর জন্য এই পরীক্ষাটি দিতে চান, তাদের সবাইকে আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
আমাদের গ্রুপে প্রায় ২৫০ জন সদস্য রয়েছেন। আগামীকাল যদি অন্তত ৫০ জনও উপস্থিত না হন, তাহলে এই বিষয় নিয়ে আমরা আর সামনে এগাবো না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে আমাদের পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি না থাকলে আমাদের দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করবে না।
👉 তাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সবাই আগামীকাল সকাল ১০টায় অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করুন