BUET Batch '24

BUET Batch '24 Official page of BUET'24 Batch

13/03/2026

শোকবার্তা
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের ২১ ব্যাচের মেধাবী শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড় ভাই আজ ইন্তেকাল করেছেন।
দীর্ঘদিন ক্যান্সারের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য ও সংগ্রামের পর তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমিয়েছেন। নিঃসন্দেহে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আল্লাহর কাছেই আমাদের প্রত্যাবর্তন।
বুয়েট ব্যাচ ’২৪ এর পক্ষ থেকে তাঁর ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করি-
আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে দেন, তাঁর কষ্টগুলোকে গুনাহের কাফফারা হিসেবে কবুল করেন, কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তাঁর পরিবার ও প্রিয়জনদের এই শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করুন।
সকলের কাছে মরহুমের জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।

বুয়েট ব্যাচ ’২৪

IPE-23 এবং সামগ্রিকভাবে BUET-23 এর ছাত্রীদের বিরুদ্ধে সংঘটিত সাম্প্রতিক অনলাইন হয়রানির ঘটনায় আমরা, BUET Batch '24, গভীর ...
20/02/2026

IPE-23 এবং সামগ্রিকভাবে BUET-23 এর ছাত্রীদের বিরুদ্ধে সংঘটিত সাম্প্রতিক অনলাইন হয়রানির ঘটনায় আমরা, BUET Batch '24, গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আমাদের বড় বোনদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে টেলিগ্রামে অজ্ঞাত পরিচয়ের অ্যাকাউন্ট থেকে ভয়াবহ অনলাইন হেনস্তার ঘটনা চলমান ছিল। গত ১৮ ফেব্রুয়ারি অভিযুক্ত শামসুল আলম রবিন (IPE’23, রোল-২৩০৮০৯২) প্রমাণসহ হাতে-নাতে ধরা পড়ে এবং পরবর্তীতে নিজের ঘৃণ্য অপরাধ স্বীকার করে। এই প্রেক্ষিতে IPE-23 ব্যাচ যে সাহসিকতার সাথে তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাই।

আমরা IPE-23 ব্যাচের উত্থাপিত দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং প্রশাসনের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি—

১. অভিযুক্তকে অবিলম্বে সাময়িক বহিষ্কার করতে হবে এবং তদন্ত চলাকালীন সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস, ল্যাব, পরীক্ষা) থেকে বিরত রাখতে হবে।
২. দ্রুত একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে এবং প্রমাণের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি(স্থায়ী বহিষ্কার) নিশ্চিত করতে হবে।
৩. তার হল সিট বাতিলের সিদ্ধান্ত কার্যকর ও চূড়ান্ত করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ক্যাম্পাসে দৃশ্যমান নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

আমরা জেনেছি যে হল সিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং প্রশাসনের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি দ্রুততম সময়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হবে।

এটি কোনো ব্যক্তিগত ভুল নয়—প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে এটি স্পষ্টতই শাস্তিযোগ্য অপরাধ। ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। এমন নিচ মানসিকতা সম্পন্ন একজন শিক্ষার্থী কোনো জায়গা তেই কাঙ্ক্ষিত নয়, BUET এ তো নয়ই।

BUET Batch '24 সব ধরনের হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছে। IPE-23 এবং BUET-23 এর শিক্ষার্থীদের জানাতে চাই—ন্যায্য দাবির প্রশ্নে তারা একা নয়, আমরা সর্বদা পাশে আছি। অন্য কোনো বিভাগ বা ব্যাচের কেউ যদি একই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকেন নির্দ্বিধায় বিষয়টি সামনে আনার আহ্বান রইল, BUET Batch '24 ন্যায়ের পক্ষে অবস্থান নিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।

২০মবৃত্ত প্রতি আমাদের প্রত্যাশা সুস্পষ্ট—অনতিবিলম্বে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায়, ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমরা নীরব থাকবো না।

আসমানে হেলাল, দুয়ারে রমজান।খোশ আমদেদ।🌙
18/02/2026

আসমানে হেলাল, দুয়ারে রমজান।

খোশ আমদেদ।🌙

বুয়েট ২৪ ব্যাচের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সাদ এবং তার নিকটাত্মীদের উপর বিএনপি কর্মীদের বর্বর হামলার প্রতিবাদে নিন্দা ও...
11/02/2026

বুয়েট ২৪ ব্যাচের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সাদ এবং তার নিকটাত্মীদের উপর বিএনপি কর্মীদের বর্বর হামলার প্রতিবাদে নিন্দা ও বিচার দাবিতে বুয়েট ব্যাচ'২৪ এর অবস্থান-

আজ ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ-২ আসন অন্তর্ভুক্ত রাণীগ্রাম রোড সংলগ্ন নিজ এলাকায় ভোট দিতে যাওয়া বুয়েট '২৪ ব্যাচের কেমিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সাদ(২৪০২০৪৫) এর উপর বিএনপির ৭-৮ জন কর্মী বর্বোরচিত হামলা করে। এর পূর্বে তারা সাদের ষাটোর্ধ্ব ফুফুকে আটকে রাখায় সাদ সেখানে তাদের ছাড়াতে গেলে তার উপর এ হামলা করা হয়। এতে সে, তার ছোট ভাই ও চাচাতো ভাই গুরুতর আহত হয়। শুধু তাই নয়, “বিএনপি একবার উঠুক, তাকে আর তার ভাইদের দেখে নেব”, সাদ এবং তার পরিবারকে এমন হুমকির সম্মুখীনও করা হয়।

চব্বিশের জুলাই পরবর্তী সময়ে এমন ন্যাক্কারজনক ঘটনা মোটেই গ্রহণীয় নয়। নির্দিষ্ট রাজনৈতিক দল কর্তৃক একজন মানুষের উপর এমন দমন পীড়ন অন্যায় ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা কোনো রাজনৈতিক দল যখন একজন মানুষের উপর সহিংস নিপীড়ন চালায়, তখন তা গণতান্ত্রিক ব্যাবস্থার জন্য এক ভয়াবহ হুমকি স্বরুপ।

জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের একটি উদ্দেশ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো। কিন্তু আজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিরপরাধ নাগরিককে রক্তাক্ত হতে হচ্ছে, যা জুলাইয়ের আদর্শের পরিপন্থী, ফ্যাসিস্টের উত্থানের ইঙ্গিত এবং তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

আমরা, সাদ এর সহপাঠী হিসেবে ২৪ ব্যাচের পক্ষ থেকে এমন ন্যাক্কারজনক ঘটনার দৃঢ় প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু বিচার দাবি করছি।

18/12/2025

শরিফ ওসমান বিন হাদী- আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

Address

Polashi Circle, Dhaka-1000
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUET Batch '24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share