20/05/2026
আছিয়ার কথা মনে আছে? মাগুরার ৮ বছরের শিশু। ওর উপর যে বীভৎসতা হয়েছিলো, সেটায় সারা দেশ উত্তাল হওয়ার পর সরকার প্রায়োরিটি বেসিসে কিছুদিনের মধ্যে রায় দেয়ার ব্যবস্থা করে। ১ বছর+ হয়ে গেছে সে ঘটনার, আসামী এখন দেশের টাকায়, জনগণের টাকায় আরাম আয়েশ করছে জেলে বসে।
আছিয়ার ঘটনায় আমরা একটু উত্তাল হইছিলাম তাই, কিন্তু আছিয়ার পরে কত আছিয়ার সাথে এমন ঘটেছে সেটার হিসাব কি আছে আপনার কাছে? এইতো আজকে ৭ বছরের শিশু রামিসার ঘটনা আমরা আজকে দেখলাম। এই সপ্তাহে যে এছাড়া আরো ৩ শিশু এমন বীভৎসতার শিকার হইছে আপনি জানেন? আপনি জানেন, যে মাদরাসায় পায়ু**/পথে জখম নিয়ে আজকে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে? আপনি জানেন, গত সপ্তাহে এরকম কতজন শিশু মাদরাসায় ধ/র্ষ/ণের শিকার হইছে? তাঁদের বিচারের কি খবর আপনি জানেন?
আসেন আপনাকে তাহলে একটা গল্প বলি। নিচে যে V চিহ্ন দেয়া ব্যক্তির ছবিটা দেখছেন ওর নাম রশিদ খাঁ ওরফে রসু খাঁ। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১১ জন নারীকে ধ/র্ষ/ণের পর হ/ত্যার অভিযোগে ২০০৯ সালের অক্টোবরে গাজীপুরের টঙ্গী থেকে আটক করা হয় এই রসু খাঁ কে। সে বাংলাদেশের প্রথম সিরিয়াল কি//লা/রের তকমা পাওয়া অপরাধী। সে ধ/র্ষ/ণের পর যো/নিপথে সিগারেটের ছ্যাঁকা দিত, স্তন কে/টে ফেলত, এরপর হ/ত্যা করত। ২০০৯ সালে আটকের পর ২০১৮ সালে আদালত তার ফাঁ/সির রায় দেয়। মজার ব্যাপার কি জানেন? আজ ২০২৬ সাল পর্যন্ত এখনো এর মৃত্যু/দ/ণ্ড কার্যকর হয়নি। ১৭ বছর ধরে জেলে বসে রিলাক্সে জনগণের ট্যাক্সের টাকায় ফ্রিতে খাওয়া দাওয়া করছে, চিকিৎসা পাচ্ছে।
মান আপনি বোঝেন, দেশের আইন আর বিচার ব্যবস্থা কোথায় আছে! যে নরপি/শা/চটা আপনার মা, বোন, মেয়েকে রে/প করলো তাকে আপনি আপনার টাকা দিয়ে পালবেন। সে জেলে বসে খাবে, ঘুমাবে আর পাশের কয়েদিদের রসিয়ে রসিয়ে আপনার মা বোনের উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিবে আর সেসব কয়েদিরাও কল্পনায় আপনার মা বোনকে আরেকবার ধ/র্ষ/ণ করবে।
ইস্যুর পরে ইস্যু আসে, আর আমরা আগের সব ভুলে যাই। যেমন ভুলে গেছি আমরা রসু খাঁ কে, ভুলে গেছি আমরা আছিয়া কিংবা আছিয়ার মতো শত শত মেয়ের আর্তনাদকে। আজ বাদে কাল এই রামিসাকেও ভুলে যাব। আর এসব অবর্ণনীয় নি/র্যা/তন সহ্য করে দুনিয়া ছেড়ে যাওয়া ছোট ছোট শিশু ফুলেরা, মায়েরা, বোনেরা হয়তো বলছে, ঐ দেশে জন্ম নেয়াই ছিলো আজন্ম পাপ।