28/09/2026
২৭.৯.২৬ তারিখে ডুসাবের বর্তমান কমিটির সদস্যবৃন্দ ডুসাব পরিবারের সদস্য মোঃ আমানউল্লাহ আমান এর সাথে নবগঠিত কমিটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ডুসাবের বিভিন্ন সদস্যরা ডুসাবকে সক্রিয় করতে তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন ধরণের পরিকল্পনা প্রকাশ করেন। উক্ত পরিকল্পনা এবং প্রত্যাশাগুলো পূরণে তিনি সমসময় ডুসাবের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও সেখানে ডুসাবের সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য এলামনাই উপস্থিত ছিলেন এবং তারাও ডুসাবকে প্রাণবন্ত করতে বিভিন্ন ধরণের পরামর্শ ব্যক্ত করেন।