20/09/2026
কেন আপনার স্কলারশিপ পেতে হবে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে, তাদের একটি বড় অংশই নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসে। অনেকের ক্ষেত্রেই পরিবারের আর্থিক সামর্থ্য খুব সীমিত। এমনও দেখা যায়, একটি টিউশনি না থাকলে পরের মাসের মেস ভাড়া, খাবার বা দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়ে।
সেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য Self-funded বা Partial-funded প্রোগ্রামে যাওয়ার কথা অনেকের জন্য প্রায় কল্পনাই করা যায় না।
আর ভিসার বিষয়টি তো আছেই। Full funding না থাকলে অনেক ক্ষেত্রেই নিজের বা পরিবারের আর্থিক সক্ষমতা প্রমাণ করতে ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন financial documents দেখাতে হয়। অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে সেই পরিমাণ অর্থ দেখানো সম্ভব হয় না, যদিও শিক্ষার্থী নিজে একাডেমিকভাবে যথেষ্ট যোগ্য।
তাই আপনাদের যাদের আর্থিক অবস্থা এমন, তাদের জন্য Full-funded scholarship পাওয়ার চেষ্টা করা কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন।
একবার চিন্তা করে দেখুন, আপনি যদি Partial funding নিয়ে বিদেশে যান, তাহলে tuition fees-এর একটি অংশ, accommodation, খাবার, transportation, health insurance এবং অন্যান্য living expenses নিজেকেই বহন করতে হবে। পাশাপাশি পড়াশোনার status ঠিক রেখে part-time job করাও সহজ নয়।
অনেক সময় তখন পড়াশোনার পাশাপাশি restaurant, grocery store, gas station, delivery বা অন্যান্য hourly job করতে হয়। কাজ করা নিজে কোনো খারাপ বিষয় নয়, কিন্তু একজন international student হিসেবে সীমিত সময়ের মধ্যে পড়াশোনা, research, assignment, exam এবং কাজ একসাথে manage করা অত্যন্ত challenging।
অন্যদিকে Full funding থাকলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, অর্থাৎ সময় ও মনোযোগ, আপনি আপনার পড়াশোনা এবং research-এর পেছনে দিতে পারবেন।
আর একটি বিষয় মনে রাখবেন, scholarship শুধু আপনার নিজের জীবন পরিবর্তন করে না। আপনি যদি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে fully funded degree সম্পন্ন করতে পারেন, আপনার পরিবার, আপনার department এবং আপনার community-ও ভবিষ্যতে তার সুফল পাবে।
তাই শুধু “আমার CGPA কত?” বা “আমার IELTS কত?” এই চিন্তা না করে নিজেকে প্রশ্ন করুন: আমি কি scholarship পাওয়ার মতো একটি competitive profile তৈরি করছি?
Research করুন। ভালো manuscript তৈরি করুন। Research assistantship বা relevant experience নিন। Professor-এর সঙ্গে কাজ করুন। Conference, project, academic activities-এ যুক্ত হন। SOP ও CV ভালোভাবে তৈরি করুন। English communication improve করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করুন।
মনে রাখবেন, বিদেশে যাওয়ার জন্য শুধু টাকা থাকা জরুরি নয়। অনেকের টাকা নেই, কিন্তু তারা যোগ্যতা, research profile এবং সঠিক strategy দিয়ে full funding অর্জন করে।
আপনার পরিবারের আর্থিক সীমাবদ্ধতা আপনার স্বপ্নের শেষ কথা নয়। বরং সেটাই হতে পারে আপনার সবচেয়ে বড় motivation।
—
Mahmudul Hasan Milton
Boca Raton, Florida, USA 🇺🇸
Founder & Moderator, University Research and Higher Study Society