City University

City University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from City University, College & University, Khagan, Birulia, Savar, Dhaka.

Official page
City University
Creating a Culture of Excellence
City University, Bangladesh is a dynamic private university established in 2002 and located on a lush, permanent campus of approximately 30 acres at Khagan, Birulia, Savar,Dhaka

26/08/2026
26/08/2026

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আন্তর্জা.....

https://thedailycampus.com/private-university/270581
25/08/2026

https://thedailycampus.com/private-university/270581

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আন্তর্জা.....

সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিটিজ: জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিতঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার):শি...
25/08/2026

সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিটিজ: জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার):
শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান এবং দক্ষ মানবসম্পদ হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী “Gateway to Global Opportunities: Education & Career Expo 2026” শীর্ষক জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

সিটি ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়াম ও ক্যাম্পাসে অনুষ্ঠিত এ জব ফেয়ারে দেশের বিভিন্ন খাতের ২৫টি প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, সিভি জমা, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার এবং সম্ভাব্য নিয়োগের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, কর্মক্ষেত্রের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

উদ্বোধনী ও বিশেষ অধিবেশন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মাননীয় হাইকমিশনার H.E. Mohd. Shuhada Othman। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য Brig. Gen. Prof. Dr. Engr. Md. Lutfor Rahman (Retd.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির মাননীয় Pro-Vice-Chancellor Prof. Dr. Kazi Shahadat Kabir এবং বিশ্ববিদ্যালয়ের এডভাইজার Mahmudul Bari, এবং Treasurer
Mr. Shahiduzzaman Chowdhury FCA । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন,
Registrar Lt Col M M Golam Mohaimen, psc, G+, (Retd.), Advisor , Directorate of Students’ Welfare (DSW), Professor Dr. Rahman M. Mahbub, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

- মালয়েশিয়ার হাইকমিশনারের অনুপ্রেরণামূলক বক্তব্য-

প্রধান অতিথির বক্তব্যে H.E. Mohd. Shuhada Othman শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের দক্ষতা, জ্ঞান, মানসিকতা ও পেশাগত সক্ষমতা ক্রমাগত উন্নত করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রচলিত চিন্তার সীমার বাইরে গিয়ে নতুন কিছু শেখা, অনুসন্ধিৎসু থাকা এবং নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ও উপস্থাপনায় বহুল আলোচিত “Stay Hungry, Stay Foolish” দর্শনের উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের শেখার আকাঙ্ক্ষা ধরে রাখা, প্রশ্ন করতে ভয় না পাওয়া, নতুন অভিজ্ঞতা গ্রহণ করা এবং ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। তিনি বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক কর্মবাজারে শুধু একটি ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়; বরং শিক্ষার্থীদের নিজ নিজ discipline বা বিষয়ভিত্তিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে কর্মক্ষেত্রের উপযোগী হয়ে উঠতে হবে।

তিনি বিশেষভাবে শিক্ষার্থীদের Malaysia-কে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা, পেশাগত উন্নয়ন এবং বিভিন্ন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং আন্তর্জাতিক কর্মপরিবেশে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে skilled, adaptable, innovative এবং globally competitive হয়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য-

সেশন চেয়ারের বক্তব্যে সিটি ইউনিভার্সিটির উপাচার্য Brig. Gen. Prof. Dr. Engr. Md. Lutfor Rahman (Retd.) বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে কর্মজগতের বাস্তব চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তব কর্মদক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রো-ভাইস-চ্যান্সেলর Prof. Dr. Kazi Shahadat Kabir শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী সুযোগ সৃষ্টি করতে হবে।

আয়োজকরা প্রত্যাশা করেন এমন সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে কর্মসংস্থানের প্রতিযোগিতায় অংশ নেওয়া, নিজেদের দক্ষতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে ।

- ২৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ -

জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—

1. Sandhani Life Insurance Company Ltd.
2. Sandhani Asset Management Ltd.
3. Ridge Park Condominiums Ltd.
4. Sea Properties Limited
5. National Life Insurance PLC
6. Edvoy – English Carnival & EBL
7. Agroiris (BD) Ltd. (Rainbow Bangladesh)
8. AgroSAL Limited
9. Safe Grow
10. Dara Technology (BD) Ltd.
11. BAYOU Bangladesh Ltd.
12. Fashion Pattan House
13. MB Trade Corporation
14. Product Plus Solutions Limited
15. Unique Automation Technology
16. Green Fire & Power Engineering Ltd.
17. Legit Buildings & Developers Ltd.
18. Green Bangladesh
19. Apply In
20. Student World
21. Quest Educare
22. Kaizen IT Ltd.
23. Razib Marketing
24. Ha-Meem Group
25. Sandhani Life Finance Ltd.

এছাড়া Bangladesh Malaysia Study Centre Ltd. অনুষ্ঠানের Powered By Partner হিসেবে সহযোগিতা প্রদান করেন এবং অংশগ্রহণ করেন ।

- শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক সুযোগ -

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ ও নিয়োগ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। তাঁরা নিজেদের সিভি জমা দেওয়ার পাশাপাশি চাকরির যোগ্যতা, নিয়োগের মানদণ্ড, কর্মক্ষেত্রের পরিবেশ, প্রয়োজনীয় পেশাগত দক্ষতা এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন।

জব ফেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল একই প্ল্যাটফর্মে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক পটভূমি ও দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ক্যারিয়ার ক্ষেত্রগুলো সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

- শিক্ষা থেকে কর্মজীবনে সেতুবন্ধন-

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মনে করে, একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং তাদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করাও উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই লক্ষ্যেই শিক্ষার্থী, নিয়োগদাতা এবং শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরির উদ্দেশ্যে এ জব ফেয়ার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাগত যোগাযোগ দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- আয়োজকদের কথা -

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে Directorate of Students’ Welfare (DSW), City University, Bangladesh। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠান, নিয়োগদাতা সংস্থা এবং আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আয়োজক কমিটির সদস্যদের সক্রিয় সমন্বয়, শিক্ষক-কর্মকর্তাদের- বিএনসিসি সদস্যবৃন্দের সহযোগিতা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে “Gateway to Global Opportunities: Education & Career Expo 2026” একটি অর্থবহ ও সফল ক্যারিয়ার-কেন্দ্রিক আয়োজনে পরিণত হয়।

Powered by:
Bangladesh Malaysia Study Centre Ltd.

Organized by:
Directorate of Students’ Welfare (DSW)
City University, Bangladesh

24/08/2026

“চাকরি খুঁজতে নয়— নিজের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে আসুন”
প্রিয় City University-এর Senior Students ও সম্মানিত Alumni,

আমি আপনাদের আজ শুধু Job Fair-এ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি নিজের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে।

এখানে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন। তাঁরা আপনাদের CV দেখবেন, কথা বলবেন, Interview নেবেন এবং তাঁদের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সম্পর্কে জানাবেন।

আপনারা হয়তো ভাবছেন—“আমার অভিজ্ঞতা কম”, “আমার CV এখনও perfect নয়”, “আমি Interview-তে ভালো করতে পারব তো?”

এসব ভাবনা নিয়েই আসুন।

কারণ প্রথম Interview-এর অভিজ্ঞতা আপনাকে দ্বিতীয় Interview-এর জন্য প্রস্তুত করবে। একজন Employer-এর সঙ্গে প্রথম conversation আপনাকে professional world সম্পর্কে অনেক কিছু শেখাবে।

তাই আমি বলব—

Come with your CV. Come with your questions. Come with your confidence. And if confidence is not yet there—come and build it.

আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করি এবং City University থেকে আরও বেশি দক্ষ, আত্মবিশ্বাসী ও কর্মপ্রস্তুত Graduate তৈরি করি।

আপনার সুযোগ হয়তো সামনে দাঁড়িয়ে আছে—শুধু আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে, কড়া নাড়তে হবে - তাই এটিকে শুধু একটি Job Fair হিসেবে দেখবেন না; এটিকে আপনার Career Journey-এর একটি গুরুত্বপূর্ণ Step হিসেবে দেখুন। ।

See you at the Job Fair!
Thank you.

Professor Dr. Rahman Mahbub
Advisor, DSW
City University

সিটি ইউনিভার্সিটির ১৯তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিতঢাকা, ২২ আগস্ট ২০২৬: সিটি ইউনিভার্সিটির ১৯তম একাডেমিক কাউন্সিলের...
22/08/2026

সিটি ইউনিভার্সিটির ১৯তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ঢাকা, ২২ আগস্ট ২০২৬: সিটি ইউনিভার্সিটির ১৯তম একাডেমিক কাউন্সিলের সভা আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির মাননীয় ভাইস-চ্যান্সেলর (ভিসি)।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি, শিক্ষার গুণগত মানোন্নয়ন, উচ্চশিক্ষার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাদান, গবেষণা এবং পাঠ্যক্রম উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

সভায় একটি নতুন ফ্যাকাল্টি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নতুন নতুন বিভাগ চালুর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়, যা সিটি ইউনিভার্সিটির একাডেমিক পরিসরকে আরও সম্প্রসারিত করবে এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন ও বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম চালু করা, গবেষণার সুযোগ বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও সহায়ক একাডেমিক পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়নের মাধ্যমে সিটি ইউনিভার্সিটির একাডেমিক অগ্রযাত্রাকে আরও গতিশীল, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জাতীয় ও বৈশ্বিক পরিসরে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

Address

Khagan, Birulia, Savar
Dhaka
1340

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:30
Saturday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when City University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share