অনুনাদ ২০

অনুনাদ ২০ সোহরাওয়ার্দী হল ব্যাচ-২০, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

“বৈচিত্র্যে ঐক্য, শ্রদ্ধায় ভ্রাতৃত্ব,নিখুঁত নই, একতাবদ্ধ;আমরা ২০, আমরাই ২০মবৃত্ত!”আজ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়...
13/05/2025

“বৈচিত্র্যে ঐক্য, শ্রদ্ধায় ভ্রাতৃত্ব,
নিখুঁত নই, একতাবদ্ধ;
আমরা ২০, আমরাই ২০মবৃত্ত!”

আজ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০ ব্যাচ, আনুষ্ঠানিকভাবে ২০মবৃত্ত হিসেবে আত্মপ্রকাশ করল।

আমাদের জন্য এটি খুবই উৎফুল্লের বিষয়, কারণ অনুনাদ ২০ (সোহরাওয়ার্দী হল ২০ ব্যাচ) বৃহত্তর ২০মবৃত্ত পরিবারেরই অংশ।

আশা করি আমরা বুয়েটের সুনাম ও সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রেখে এর জন্য আরো ভালো কোন অবদান রেখে যেতে পারব।

বৃত্ত তত্ত্বে নিখুঁত, যথার্থ, এবং গৎবাঁধা; আমাদের ২০মবৃত্ত স্বতন্ত্র, স্বতঃস্ফূর্ত, এবং পার্থিব! হাতে আঁকা অসমান বৃত্তের মতো, আমরাও নিখুঁত নই। আমাদের মাঝে ত্রুটি আছে, আছে ভুল সংশোধনের নিরন্তর প্রচেষ্টা এবং মানবিকতার উদ্যান গড়ার প্রতিজ্ঞা আমাদের শক্তি।আমাদের প্রিয় অঙ্গনে আমরা সত্যের পথে একতাবদ্ধ!

জ্যামিতিক বৃত্ত নিয়মে আবদ্ধ, নিশ্চল; ২০মবৃত্ত বিষমবৃত্তের নব মহিমায় স্বতঃস্ফূর্ত। আমরা পূর্বসত্তাদের থেকে আলাদা, তবু পুরাতনকে সমাদর করে নতুনত্বকে আলিঙ্গন করি। নির্ভুলতা ও বাস্তবতার মাঝে সৌধ স্থাপনে প্রত্যয়ী আমরা ২০মবৃত্ত!

আমাদের সহস্রাধিক মনে জাগ্রত হয় অগণিত চিন্তা ও বৈচিত্র্যময় দৃষ্টিকোণ। আমরা নিখুঁত নই, তবে আমাদের আদর্শে অটুট ঐক্য। যতবারই প্রতিকূল পরিস্থিতি আমাদের প্রিয় অঙ্গনকে আঘাত করতে চাইবে, ততবারই আমরা একতাবদ্ধ প্রয়াসে তা দৃঢ়ভাবে প্রতিহত করব। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য, সুচিন্তা, সহানুভূতি, এবং ঔদার্যের মাধ্যমে আমরা একটি অখণ্ড বৃত্তে সংযুক্ত, আজ থেকে আমরা ২০মবৃত্ত!

আমাদের বার্তা

২০মবৃত্ত শুধু একটি নাম নয়, এটি আমাদের একতার গল্প, বৈচিত্র্যের শক্তি, এবং ভ্রাতৃত্বের প্রতীক। আমরা নিখুঁত নই, একতাবদ্ধ। আমাদের হাজারো ভিন্ন চিন্তা, মতাদর্শ, এবং দৃষ্টিকোণকে একীভূত করে আমরা একটি অদ্বিতীয় বৃত্ত গঠন করেছি।

প্রিয় অঙ্গনের প্রতিকূল পরিস্থিতিতে, সংকটের মুখে আমরা ছিলাম অপ্রতিরোধ্য, দুর্বার, এবং বিদ্রোহী! আমাদের মনে জ্বলে উঠেছিল ইনকিলাবের অগ্নিস্ফুলিঙ্গ, যা আমাদের পথকে আলোকিত করেছে! প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাঁক আমাদের আরও শক্তিশালী করেছে। আজ আমরা একসাথে দাঁড়িয়ে, আমাদের প্রিয় অঙ্গনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে।

আমরা দ্বন্দ্ব নয়, সহনশীলতা; বিভেদ নয়, ভ্রাতৃত্ব বেছে নিয়েছি। আমাদের লক্ষ্য একটি সুন্দর ক্যাম্পাস, একটি সমৃদ্ধ সমাজ, এবং একটি ইতিবাচক পৃথিবী গড়ে তোলা, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সাম্য, এবং ঔদার্য প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হবে।

বৈচিত্র্যে ঐক্য, শ্রদ্ধায় ভ্রাতৃত্ব,
নিখুঁত নই, একতাবদ্ধ;
আমরা ২০, আমরাই ২০মবৃত্ত!

আমরা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০ ব্যাচ, অসীম উৎসাহ ও উচ্ছ্বাসের সাথে আমাদের ব্যাচের নাম এবং লোগোর আনুষ্ঠানিক উন্মোচন ঘোষণা করছি!

ধন্যবাদ,
বুয়েট ২০ ব্যাচ | ২০মবৃত্ত

অনুনাদ ২০ — নামের মধ্যেই যেন বাজছে এক ঐতিহাসিক প্রতিধ্বনি। বুয়েট সোহরাওয়ার্দী হলের ২০ ব্যাচ, যারা বুয়েটের কঠিন পাঠশালায় ...
26/04/2025

অনুনাদ ২০ — নামের মধ্যেই যেন বাজছে এক ঐতিহাসিক প্রতিধ্বনি। বুয়েট সোহরাওয়ার্দী হলের ২০ ব্যাচ, যারা বুয়েটের কঠিন পাঠশালায় কোভিড পরবর্তী প্রথম পা রাখা ব্যাচ, তাদের এই পরিচয় শুধু আনুষ্ঠানিকতা নয় — এটি এক আহ্বান, এক ঘোষণা।

'অনুনাদ' মানে ধ্বনি থেকে ধ্বনির জন্ম — ঠিক তেমনই, এই ব্যাচের প্রতিটি সদস্য একে অপরকে ছুঁয়ে, অনুপ্রাণিত করে, নতুন সম্ভাবনার সুর তুলবে।
আমাদের প্রাণশক্তি, মেধা-মনন, বন্ধুত্ব ও জ্যোষ্ঠ-কনিষ্ঠের মধ্যকার অনুনাদ আজ থেকে নতুন রূপে শুরু হলো, যার প্রতিধ্বনি ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী হলের দেয়ালজুড়ে বাজবে।

Address

On The Opposite To BUET West Palashi Campus, Palashi Circle
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুনাদ ২০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share