19/08/2026
নতুন ভর্তি হওয়া এবং ভর্তি হতে যাওয়া ছোট ভাই-বোনদের উদ্দেশ্যে... 👋
ভর্তি পরীক্ষার এই সময়ে তোমাদের মনে হাজারটা প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। তবে একটি বিষয় খেয়াল করলাম—গ্রুপের বিভিন্ন পোস্টের কমেন্টে ১ম থেকে ৪র্থ সেমিস্টারের অনেকে তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তাদের সাহায্য করার ইচ্ছাটা সুন্দর, কিন্তু ভার্সিটির ৩-৪ বছরের আসল বাস্তবতা বা ডিপার্টমেন্টের ভেতরের খবর না বুঝে কেবল নিজের ১-২ সেমিস্টারের অভিজ্ঞতায় উত্তর দেওয়ার কারণে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে।
যেহেতু আমি ভার্সিটির বারান্দায় ৩টি বছর কাটিয়ে বর্তমানে ৭ম সেমিস্টারে পড়ছি এবং এখন আমাদের সেমিস্টার ব্রেক চলছে—ভাবলাম আলসেমি না করে ছোট ভাই-বোনদের সঠিক দিকনির্দেশনা দেওয়াটাই শ্রেয়। আমিও একদিন এই এডমিশন স্টেজে সঠিক তথ্যের জন্য দিশেহারা ছিলাম।
📌 যেকোনো বিষয়ে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো:
টিউশন ফি ও ওয়েভার: Tuition Fee, CGPA অনুযায়ী Waiver এবং তা ধরে রাখার আসল নিয়ম।
ডিপার্টমেন্ট চয়েস: TEM নাকি TE? AMT নাকি AMM? কোনটা আপনার জন্য পারফেক্ট।
ভার্সিটি তুলনা: BUFT, AUST নাকি Daffodil? নিরপেক্ষ ও বাস্তবসম্মত রিভিউ।
একাডেমিক ও ডিভাইস: ল্যাপটপ/পিসি কি এখনই লাগবে? CGPA ভালো রাখার উপায়।
ক্যাম্পাস ও পরিবেশ: স্যারদের সাপোর্ট, ক্লাব অ্যাক্টিভিটি, থাকা-খাওয়ার সুবিধা ও সার্বিক এনভায়রনমেন্ট।
পলিসি ও ক্যারিয়ার: Improvement / Retake এর নিয়ম, পাস করার পর জব মার্কেট ও অ্যালুমনাই সুবিধা।
কেন ভর্তি হবেন (আর কেন হবেন না!): ক্যাম্পাসের প্লাস পয়েন্ট ও সীমাবদ্ধতার সৎ রিভিউ।
👉 এক কথায়—ভার্সিটি লাইফ, এডমিশন বা ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন করতে পারো।
💬 যেভাবে উত্তর পাবে:
যে প্রশ্নই থাকুক, কমেন্ট / ইনবক্সে লিখে ফেলো। আমি একদম নিরপেক্ষ এবং সঠিক তথ্য (Actual Info) প্রোভাইড করার চেষ্টা করব। কোনো বিষয় আমার না জানা থাকলে অভিজ্ঞ কাউকে কমেন্টে মেনশন করে দেব কিংবা নিজে জেনে হলেও তোমাকে সঠিক উত্তর দেব।
আশা করি এই পোস্টের কমেন্ট সেকশনটি শুধু এখন নয়, আগামী ২-৪ বছর পর যারা আসবে তাদের জন্যও একটা কমপ্লিট গাইডলাইন হবে।
ধন্যবাদ!
Abdullah Al Jawad
TEM (232 Batch)
BUFT