21/08/2025
✈️ Dream Big😍
Start Now 🙆♂️ Prepare for SAT ✅
Instead of spending your leisure time and money on social media or online games, invest them wisely. With three years of dedicated effort, you can transform your life, God willing.
While external motivation from YouTube or neighbors won't directly change things, understanding your goals and staying consistently motivated through action will. Nothing happens overnight, but everything is possible over time.
🎓 **"ছেলেটা গ্রামের স্কুলে পড়ে, তার কোনো আত্বীয়স্বজন বিদেশে নেই, তার বাবার অঢেল টাকা পয়সা নেয়—তবুও আজ সে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপে পড়ছে!
তার বিমান ভাড়া থেকে থাকা-খাওয়া-টিউশন ফি সবকিছু ফ্রি।"**
এই লাইনটা হয়তো সিনেমার মত শোনায়, কিন্তু বাস্তবে এমন শত শত ছাত্র-ছাত্রী আছে যারা আমাদের দেশের মত সাধারণ স্কুল-কলেজ থেকে উঠে এসে **SAT** নামের একটা টেস্ট দিয়ে আজ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে **ফুল ফ্রি স্কলারশিপ** নিয়ে পড়ছে। আমরা অনেকেই জানি না যে IELTS এর জন্য কোনো স্কলারশিপ নেই থাকে একজন স্টুডেন্টের ওয়ারঅল প্রোফাইলের উপর(Academic excellence(SSC,HSC, SAT/ACT), ECA, SOP, LOR, CSS Profile, ISFSS & ISCOF )। GPA-5 থাকতেই হবে এমন কোনো কথা নেই তবে গ্রুপ সাব্জেক্টে অবশ্যই ভালো করতে হবে।
আমিও এই স্কুল থেকেই পাস করেছি। এখন মনে হচ্ছে, যদি আগে জানতাম SAT সম্পর্কে, তাহলে আমিও হয়তো অন্যরকম সুযোগ পেতাম। তাই আজকে আমি চাই তোমরা জানো **SAT** কী, কেন এটা গুরুত্বপূর্ণ, কীভাবে প্রস্তুতি নিতে হয়—সব কিছু বাংলায় এক পোস্টেই জানিয়ে দিচ্ছি। আপনি যদি ক্লাস ৮,৯ ১০,১১ তে পড়েন তাহলে টেনশনের কিছু নেই, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে।
---
# # 📌 SAT কী?
**SAT (Scholastic Assessment Test)** হলো একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা মূলত আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর/আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হয়। তবে শুধু আমেরিকা নয়, **কানাডা, ইউরোপ, তুরস্ক, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া**-সহ বহু দেশ এখন SAT স্কোর গ্রহণ করে।
👉 সবচেয়ে বড় বিষয় হলো: **SAT স্কোর থাকলে অনেক দেশে ফুল স্কলারশিপে পড়ার সুযোগ পাওয়া যায়। নিজের টাকা খরচ না করেই পড়াশোনা প্র সুযোগ!**
---
# # 💰 SAT স্কোর দিয়ে কোথায় কোথায় স্কলারশিপ পাওয়া যায়?
* 🇺🇸 **USA:** অনেক বিশ্ববিদ্যালয়ে ফ্রি টিউশন, হোস্টেল ও খাবারের সুযোগ
* 🇨🇦 **Canada:** SAT ছাড়াও অনেক প্রোগ্রাম SAT স্কোর দেখে আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ দেয়
* 🇹🇷 **Turkey:** Türkiye Burslari স্কলারশিপে SAT স্কোর বড় ভূমিকা রাখে
* 🇶🇦 **Qatar:** Qatar University, HBKU– SAT লাগে
* 🇸🇦 **Saudi Arabia:** KAUST, KFUPM এ SAT দিয়ে স্কলারশিপ সম্ভব
* 🇦🇪 **UAE:** NYU Abu Dhabi, Khalifa University– SAT স্কোরের ভিত্তিতে ফুল ফান্ডিং
* 🇲🇾 **Malaysia:** কিছু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় SAT গ্রহণ করে
বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো SAT স্কোর থাকলে স্কলারশিপ দেয়।
---
# # 📝 SAT পরীক্ষার ফরম্যাট ও মার্কস ডিস্ট্রিবিউশন:
✅ **পূর্বে এটি ছিল পেপার ভিত্তিক**, এখন এটি **ডিজিটাল SAT (DSAT)**
# # # Sections:
1. **Reading & Writing** – 54 প্রশ্ন (64 মিনিট)
2. **Math** – 44 প্রশ্ন (70 মিনিট) ( পর্যাপ্ত ভোকাভোলারি জানতে হবে)
👉 মোট: 98 প্রশ্ন, **1600 মার্কস** (800 + 800)
✅ **Reading & Writing:**
📖 ছোট ছোট প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া, গ্রামার ও শব্দজ্ঞান
✅ **Math:**
📐 বীজগণিত, জ্যামিতি, গ্রাফ, ওয়ার্ড প্রবলেম—সব মিলিয়ে সোজা থেকে মাঝারি লেভেলের ম্যাথ
এখানে মুখস্ত বিদ্যার চেয়ে এইগুলো কতটা ভালোভাবে জানো ঐটার উপর ফোকাস করে থাকে। প্রথম দিকের প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়ে থাকে আর সামনের দিকের প্রশ্নগুলো আস্তে আস্তে আপনার পার্ফোমেন্সের উপর ভিত্তি করে ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে(এই জন্য একে এডাপ্টিভ টেস্টও বলা হয়) ।
ম্যাথ তুলনামূলক সহজ আর ইংলিশ একটু কঠিন, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে আয়ত্ত করতে বেশি দিন লাগবে না।
---
# # 🎯 কীভাবে SAT প্রস্তুতি নেবে?
# # # 📚 বই:
* **The Official Digital SAT Study Guide (College Board)**
* **The college Panda Sat Math**
* **10 Practice Tests for the Sat Math**
* **The Critical Reader's Sat Reading**
* **The Critical Reader's Sat Grammar**
* **Barron's SAT**
* **Kaplan SAT**
* **Princeton Review SAT Premium Prep**
প্রথম ৫ টি বই আপনিস নীলখেত পেয়ে যাবেন, আপনি চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারেন। এগুলোর এতো দাম না।
আর যদি এক্সট্রা কিছু শিখতে চান তাহলে বাকি বইগুলোও নিতে পারেন।
# # # 🎥 YouTube চ্যানেল:
* **Khan Academy** – অফিশিয়াল ফ্রি প্রস্তুতি (College Board এর সঙ্গে পার্টনারশিপে) এইটা সবচেয়ে ভালো।
* **SuperTutorTV** – খুব ভালো SAT কনটেন্ট
* **Scalar Learning**
* **Digital SAT prep**
* **TutorIIini Test Prep**
* **PrepScholar SAT**
* **John Jung- The Admission Hackers**
* **Your SAT Coach**
* **Hayden Rhodea SAT**
* **Pratik Vangal**
* **The Organic Chemistry Tutor**
* **LearnSATMath**
* **Katya Tutor SAT**
* **Abdurajizu**
* **Rishab Jain Discord**
* **Hackers Prep**
* **Strategic Test Prep**
# # # 🌐 অনলাইন কোর্স (ফ্রি ও পেইড):
* **Khan Academy (100% ফ্রি, highly recommended)**
* **Magoosh SAT Prep**
* **DSAT School**
* **PrepScholar Course**
* **UWorld SAT**
# # # MATH & ENGLISH এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টুলস # # #
**College Board(প্র্যাকটিসের জন্য সেরা মাধ্যম এবং ফ্রি, এখানে মক টেস্ট দিয়ে নিজের লেভেল যাচাই করতে পারেন)**
**DESMOS Website/App for math**
--
# # 📅 SAT পরীক্ষায় অংশ নেবে কীভাবে?
1. ✅ **College Board** ওয়েবসাইটে ([https://www.collegeboard.org/](https://www.collegeboard.org/)) গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে
2. ✅ পরীক্ষা ফি: প্রায় $111**যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে, ফি ওয়েভার পাওয়া যায় তবে HSC পাস করে ফেললে ওয়েবার পাবে না(ওয়েবার স্কুলের কাউন্সিলর বা প্রিন্সিপাল College Board কে মেইল করতে হয় এবং স্টুডেন্টের তথ্য দিতে হয়। )**)
3. ✅ বছরে কয়েকবার পরীক্ষা হয় ( March, May, June, August, October, November and December)
4. ✅ বাংলাদেশে অনেক পরীক্ষা কেন্দ্র আছে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ইত্যাদি)
---
# # 💬 শেষ কথা
যারা সত্যিই **বিদেশে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ বদলাতে চাও**, তাদের জন্য SAT হতে পারে সবচেয়ে বড় একটা সুযোগ। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, তবুও SAT এর জন্য প্রস্তুতি নিয়ে আগামী ৬-১২ মাসে অসাধারণ কিছু করতে পারো।
✅ এটা শুধু একটা টেস্ট না, এটা হতে পারে **তোমার জীবন বদলে দেওয়ার টিকিট**।
**নিজেকে সীমিত কোরো না, বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে।**
✈️ **Dream Big. Start Now. Prepare for SAT.**
Instead of spending your leisure time and money on social media or online games, invest them wisely. With three years of dedicated effort, you can transform your life, God willing.
While external motivation from YouTube or neighbors won't directly change things, understanding your goals and staying consistently motivated through action will. Nothing happens overnight, but everything is possible over time.
তথ্য সংগ্রহ: ©️ Mahir Wasif ( HSC 2023)