24/05/2026
২৫-২৬ সেশনের অধিভুক্ত মার্কা সার্কুলার দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তা অতিদ্রুত বন্ধ করতে হবে। ২৫-২৬ সেশনের ভর্তি সার্কুলার নিয়ে কোনো ধরনের গোপন সিদ্ধান্ত, টালবাহানা কিংবা শিক্ষার্থীবিরোধী ষড়যন্ত্র কখনোই মেনে নেওয়া হবে না। একইসাথে দ্রুত সময়ের মধ্যে ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের অভিন্ন পরিচয়ের আইডি কার্ড প্রকাশ করতে হবে। ২৪-২৫ সেশনকে নিয়েও যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে এর পরিণতির দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।
শিক্ষার্থীদের ন্যায্য দাবি অনুযায়ী ২৫-২৬ সেশনের সার্কুলার অনেক আগেই প্রস্তুত হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধার জন্য সেই সার্কুলার আটকে রেখে অধিভুক্ত মার্কা সার্কুলার চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অথচ শিক্ষার্থীদের চাওয়া ছিল স্পষ্ট একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ পরিচয়ের সার্কুলার।
প্রিয় ষড়যন্ত্রকারীরা, বাস্তবতা মেনে নিন এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন। শিক্ষার্থীদের অধিকার নিয়ে বারবার খেলা করে একাডেমিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি শুধুমাত্র শিক্ষার পরিবেশ ও সামগ্রিক স্থিতিশীলতার কথা চিন্তা করে। তবে ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই।
যদি ষড়যন্ত্রের মাধ্যমে আবারও একাডেমিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আর একবার আন্দোলন শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
~ নাজমুল হাসান (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি)