04/09/2026
সম্প্রতি যথাযথ প্রমাণের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী : নাকিব মুনসিফ
(রোল: ০৭, সেশন: ২০২৪-২৫) এর বিরুদ্ধে অশোভন আচরণমূলক গুরুতর অভিযোগ এসেছে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের কতিপয় শিক্ষার্থীর সমন্বয়ে পরিচালিত একটি অনলাইন গ্রুপে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে নারীদের মর্যাদা ক্ষুণ্নকারী, slut-shaming এবং অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা গভীরভাবে লজ্জিত ও দুঃখিত।
বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট। কোনো ব্যক্তির প্রতি অবমাননাকর বক্তব্য বা অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাই এ ঘটনার গুরুত্ব, এর সঙ্গে সংশ্লিষ্ট নৈতিক অবস্থান ও মূল্যবোধ বিবেচনায় অভিযুক্ত ব্যক্তিকে IHE-15 ব্যাচ থেকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত সম্মিলিতভাবে ক্লাস বর্জনের পক্ষে অবস্থান গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
Institute of Health Economics
Dhaka University
IHE-15
Session : 2024-25