Tejgaon College info

Website

Tejgaon College info Official page of Tejgaon College (Est. 1961). Managed by Tejgaon College Authority.

A renowned institution under the National University of Bangladesh, committed to excellence in education and student success.

28/09/2026

উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৬–২০২৭)-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর অংশবিশেষ।

🎉 নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানতেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৬–২০২৭)-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ...
28/09/2026

🎉 নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০২৬–২০২৭)-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন-সহ কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা।

নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে তেজগাঁও কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীদের স্বাগত জানানো, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নবীন শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা। 💐

বিবিএ ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্ততেজগাঁও কলেজের বিবিএ ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ২২ সেপ্টেম্বর ...
26/09/2026

বিবিএ ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্ত
তেজগাঁও কলেজের বিবিএ ১২তম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনন্দঘন ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ নূর নবী আল মাহমুদ-সহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ভালোবাসা, আনন্দ ও আবেগে পরিপূর্ণ এই আয়োজনের প্রতিটি মুহূর্ত হয়ে থাকুক স্মৃতির পাতায় অমলিন।
বিবিএ ১২তম ব্যাচের সকল শিক্ষার্থীর আগামীর পথচলা সাফল্যময় ও সুন্দর হোক—এই শুভকামনা রইল। 💐

21/09/2026
উচ্চ মাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ওয়ারেন্টেশন  প্রোগ্রামের সময়সূচী :
20/09/2026

উচ্চ মাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ওয়ারেন্টেশন প্রোগ্রামের সময়সূচী :

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-এ তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ...
15/09/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-এ তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামিমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. নুর নবী আল মাহমুদ-সহ তেজগাঁও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

তেজগাঁও কলেজ পরিবারের পক্ষ থেকে সকল পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🎓

🦟 দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার...
12/09/2026

🦟 দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ কর্মসূচিতে তেজগাঁও কলেজ, ঢাকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তেজগাঁও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আসুন, নিজে সচেতন হই—অন্যকে সচেতন করি।
ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি। 🇧🇩

09/09/2026

বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স ২য় বর্ষের ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে আগামীকালের (10/09/2026) মধ্যে ফর্ম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ না করলে পরবর্তীতে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সকলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আগামীকালের মধ্যে ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

Address

16 Indira Road , Farmgate
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Tejgaon College info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share