Department of Political Science, Dhaka International University-DIU

Department of Political Science, Dhaka International University-DIU This is the official FB page of the Department of Political Science, Dhaka International University.

24/08/2026
অভিনন্দন, মহামান্য রাষ্ট্রপতি 🇧🇩জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঢাকা ইন্টারন্য...
21/08/2026

অভিনন্দন, মহামান্য রাষ্ট্রপতি 🇧🇩

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Knowledge is Power 🇧🇩

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্ক: তত্ত্ব ও বাস্তবতার সংযোগে চাঁদপুর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ...
12/08/2026

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্ক: তত্ত্ব ও বাস্তবতার সংযোগে চাঁদপুর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯ ও ২১ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১১ আগস্ট চাঁদপুরে একটি একাডেমিক ফিল্ড ওয়ার্ক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের কৌশল রপ্ত করার উদ্দেশ্যে পরিচালিত এ শিক্ষামূলক কার্যক্রমে দুই ব্যাচের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সমন্বিত করার লক্ষ্যে আয়োজিত এ ফিল্ড ওয়ার্কে শিক্ষার্থীরা দুটি পৃথক কোর্সের অধীনে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণমূলক কার্যক্রমে অংশ নেন।

বিভাগের প্রভাষক ইউসুফ আলীর তত্ত্বাবধানে Security Issues and Conflict Studies কোর্সের আওতায় শিক্ষার্থীরা চাঁদপুর অঞ্চলের স্থানীয় অধিবাসী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশ্নমালাভিত্তিক সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। এ গবেষণামূলক কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার অবস্থা, সামাজিক ও রাজনৈতিক বিরোধের ধরন, এসব বিরোধের অন্তর্নিহিত কারণ এবং তা নিরসনের সম্ভাব্য উপায় সম্পর্কে তথ্য ও মতামত সংগ্রহ করা হয়।

একইসঙ্গে বিভাগের প্রভাষক ফাল্গুনী হালদারের তত্ত্বাবধানে Development Studies কোর্সের অধীনে শিক্ষার্থীরা চাঁদপুর অঞ্চলের উন্নয়ন ও সামাজিক উন্নয়নের বিভিন্ন মাত্রা, সময়ের সঙ্গে এসব ক্ষেত্রে সংঘটিত পরিবর্তন এবং উন্নয়ন ও সামাজিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিষয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করেন। স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতকে প্রাধান্য দিয়ে পরিচালিত এ কার্যক্রম শিক্ষার্থীদের উন্নয়ন প্রক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনের সুযোগ সৃষ্টি করে।

বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ফিল্ড ওয়ার্কে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিভাগের সহকারী অধ্যাপক দোয়েল আক্তার ও সহকারী অধ্যাপক আসাদুজ্জামান।
ফিল্ড ওয়ার্কের জন্য এদিন সকাল সোয়া সাতটার লঞ্চে শিক্ষার্থীরা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দিনব্যাপী নানান কার্যক্রম শেষ সন্ধ্যা সাতটার লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। লঞ্চের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও বিনোদনমূলক সাংস্কৃতিক আয়োজন এবং সবশেষে উপস্থিত শিক্ষকদের দিনব্যাপী সকল কার্যক্রমের পর্যালোচনা ও ফিল্ড ওয়ার্কের বাকি করণীয় সম্পর্কে দিকনির্দেশনার মাধ্যমে ফিল্ড ওয়ার্কের সমাপ্তি ঘোষণা করা হয়।

শ্রেণিকক্ষের তাত্ত্বিক আলোচনাকে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে এ ধরনের ফিল্ড ওয়ার্ক শিক্ষার্থীদের গবেষণামূলক দক্ষতা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সক্ষমতা এবং বাস্তব সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুধাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে, একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে শিক্ষার্থীদের সমালোচনামূলক ও গবেষণামুখী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করবে বলে আমরা বিশ্বাস করি।

শিক্ষার্থীদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন চাঁদপুর নৌ থানার পুলিশ পরিদর্শক মোঃ আজমগীর হোসাইন এবং চাঁদপুরের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর প্রশাসনিক কর্মকর্তা এম. আর. মিন্টু মিয়া। তাঁরা বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের একাডেমিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। তাঁদের আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও উৎসাহ প্রদানের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তাঁদের উভয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মধুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্কঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২ ও ২...
10/08/2026

মধুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্ক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৯ আগস্ট ২০২৬, রবিবার, টাঙ্গাইলের মধুপুরে একটি একাডেমিক ফিল্ড ওয়ার্ক অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রায় ৬৫ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

ফিল্ড ওয়ার্কের উদ্দেশ্য ছিল মধুপুর অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠীসমূহের জাতিগোষ্ঠীগত পরিচয়, জীবনযাপন, অধিকার এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করা। শিক্ষার্থীরা নৃগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা এবং পরিবেশগত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এর মাধ্যমে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ তৈরি হয়।

ফিল্ড ওয়ার্কের অংশ হিসেবে শিক্ষার্থীরা মধুপুরের ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তাঁরা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সামাজিক বাস্তবতা এবং স্থানীয় পরিবেশের বিভিন্ন সংকট ও বিপর্যয় নিয়ে আয়োজিত আলোচনা ও বক্তব্য পর্যবেক্ষণ করেন। এ পর্যবেক্ষণ শিক্ষার্থীদের নৃগোষ্ঠীর অধিকার, পরিবেশগত চ্যালেঞ্জ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনে সহায়তা করে।

শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্ক কার্যক্রম তত্ত্বাবধান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, প্রভাষক ইউসুফ আলী এবং প্রভাষক ফাল্গুনী হালদার। ফিল্ড ওয়ার্কের সার্বিক নির্দেশনা ও একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ ধরনের মাঠভিত্তিক একাডেমিক কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা, পর্যবেক্ষণ ক্ষমতা ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ, রাষ্ট্র, জনগোষ্ঠী ও পরিবেশের আন্তঃসম্পর্ক অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম অ্যাড-হক অ্যালামনাই কমিটি প্রকাশ করা হলো।রাষ্ট্রবিজ্ঞান ব...
07/08/2026

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম অ্যাড-হক অ্যালামনাই কমিটি প্রকাশ করা হলো।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পূর্ণাঙ্গ অ্যালামনাই কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই অ্যাড-হক অ্যালামনাই কমিটির মেয়াদ তিন মাস অথবা যৌক্তিক সময় পর্যন্ত বহাল থাকবে।

আমাদের প্রত্যাশা , নবীন এই কমিটির নেতৃত্বে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং একটি শক্তিশালী ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে উঠবে।

কমিটির সকলের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।

05/08/2026
📢 Political Science Club – নতুন সদস্য আহ্বান ও সদস্য নবায়ন Political Science Club, Dhaka International University-এর নত...
05/08/2026

📢 Political Science Club – নতুন সদস্য আহ্বান ও সদস্য নবায়ন

Political Science Club, Dhaka International University-এর নতুন সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
একই সাথে যারা পূর্বে সদস্য হয়েছেন তাদের সদস্য নবায়নের জন্য আহ্বান জানানো হচ্ছে।

নিজের নেতৃত্ব, যোগাযোগ, গবেষণা ও সাংগঠনিক দক্ষতা বিকাশের পাশাপাশি বিভিন্ন সেমিনার, কর্মশালা, বিতর্ক ও একাডেমিক কার্যক্রমে যুক্ত হওয়ার এটি একটি চমৎকার সুযোগ।

আগ্রহী শিক্ষার্থীদের Political Science Club-এর সদস্য হিসেবে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

যোগাযোগ:
দোয়েল আক্তার ম্যাম | আসাদুজ্জামান স্যার | মেহেদী হাসান স্যার | ইউসুফ আলী স্যার

Political Science students from Dhaka International University actively expanded their academic horizons by participatin...
01/08/2026

Political Science students from Dhaka International University actively expanded their academic horizons by participating in CMRD national seminar on migration. The seminar was titled "Migration in an Age of Closing Doors: Skills, Destination Diversification, and the Future of Overseas Employment in Bangladesh." It was held on August 1, 2026, at the CIRDAP Auditorium in Dhaka. The national seminar featured a highly distinguished panel of leaders, researchers, and academic figures.

It was an honor to share the stage and learn from such a distinguished panel of leaders and experts-
🎙️ Chief Guest: ABM Mosharraf Hossain, MP (Chairperson, Parliamentarians' Caucus on Migration and Development)
🌟 Special Guest: Barrister Shameem Haider Patwary (Chief Patron, CMRD)
💡 Keynote Speaker: Prof. AKM Ahsan Ullah, PhD (University of Brunei Darussalam)
🏛️ Session Chair: Prof. Md. Shariful Alam, PhD (Director, CMRD)
🎤 Moderator: Taifur Rahman (Senior Fellow, BCOD)
Organizer: Center for Migration, Refugee and Displacement (CMRD), Dhaka International University

Address

Satarkul Road
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Department of Political Science, Dhaka International University-DIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share