27/08/2026
বাংলাদেশ ইউনিভার্সিটিতে
ব্যবসায় প্রশাসন বিভাগের
আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে বিভাগের মোট নয়টি ব্যাচ অংশগ্রহণ করে।
আজ ২৭ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে প্রতিটি ব্যাচের খেলোয়াড়রা উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে ৭১তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ৬৬তম ব্যাচ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের মতে, এবারের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি একটি ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এ সফল টুর্নামেন্ট ভবিষ্যতে বাংলাদেশ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আরও বৃহৎ ও বৈচিত্র্যময় সহশিক্ষামূলক কার্যক্রম আয়োজনের পথ সুগম করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এবং স্পনসর হিসেবে ছিলো IR Interior।