01/07/2026
**সাহাবায়ে কেরাম (রাযিয়াল্লাহু আনহুম) আমাদের জন্য পথপ্রদর্শক।** তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর হাতে গড়ে ওঠা সেই মহান প্রজন্ম, যাঁদের মাধ্যমে দ্বীন আমাদের কাছে পৌঁছেছে।
আল্লাহ তাআলা কুরআনে তাঁদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ ﷺ তাঁদের অনেকের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই তাঁদের ইন্তিকালের পর তাঁদের সমালোচনা করা, তাঁদের মর্যাদা খাটো করা বা তাঁদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ আলোচনা করা একজন মুমিনের জন্য অত্যন্ত ভয়ংকর বিষয়। আমাদের দায়িত্ব হলো তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাঁদের জন্য দোয়া করা এবং তাঁদের অনুসরণ করার চেষ্টা করা।
অতএব, কে কী বলল বা কী প্রচার করল, তা অনুসরণ করার আগে আমাদের উচিত নিজের ঈমান, আকীদা ও দৃষ্টিভঙ্গির হিফাজতের চিন্তা করা।
এ বিষয়ে আমার দৃষ্টিতে মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস ঘুম্মান সাহেবের *‘সাহাবা আওর আহলে বাইত’* গ্রন্থটি অত্যন্ত উপকারী। সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের মর্যাদা সম্পর্কে এতে দলীলভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও সুন্দর আলোচনা রয়েছে।
কমেন্টে বাংলা পিডিএফের লিংক দেওয়া আছে। আগ্রহীরা পড়ে উপকৃত হতে পারেন, ইনশাআল্লাহ।