13/08/2026
আলহামদুলিল্লাহ!
আমাদের জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ফলাফল শুধু কয়েকটি সংখ্যার হিসাব নয়; বরং আমাদের প্রিয় তালিবুল ইলমদের মেহনত, পরিশ্রম এবং আসাতিজা কেরামের অক্লান্ত তত্ত্বাবধানের এক সুন্দর প্রতিফলন।
আলহামদুলিল্লাহ, এবারের পরীক্ষায় জামিয়ার প্রায় সকল তালিবুল ইলমই অত্যন্ত সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। তাঁদের এই সাফল্য আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জামিয়ার পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমান (নিরব বুজুর্গ, ছাত্র গড়ার কারিগর শায়েখ হযরত মাওলানা ফরিদ আহমাদ সাহেব হাফিজাহুল্লাহ) এর বরকতময় হাতে ছাত্রদের পুরস্কৃত করা হয়েছে।
গতকাল আমাদের জামিয়ার সাপ্তাহিক নিয়মিত আয়োজন মজলিসে আকাবির-এ এই পুরস্কার বিতরণ করা হয়। মজলিসের সভাপতিত্ব করেন অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম মুফতি হোসাইন সোহরাব হাফিজাহুল্লাহ। এছাড়াও জামিয়ার অন্যান্য আসাতিজা কেরাম উপস্থিত ছিলেন।
পুরস্কার হয়তো হাতে উঠেছে কয়েকজনের, কিন্তু এই আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো জামিয়ার অঙ্গনে। কারণ একজনের সাফল্য অন্যদের জন্যও নতুন করে স্বপ্ন দেখার, মেহনত করার ও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
যে হাত আজ পুরস্কার গ্রহণ করেছে, আল্লাহ তায়ালা সেই হাতকে কবুল করুন। আর যে কপাল আজ সাফল্যের আনন্দে উজ্জ্বল হয়েছে, আল্লাহ তায়ালা তাকে ইলম, আমল ও আখলাকের আলোয় আরও উজ্জ্বল করুন।
হে আল্লাহ! আমাদের সকল তালিবুল ইলমকে ইলমে নাফে‘ দান করুন, তাঁদের মেহনতকে কবুল করুন, তাঁদেরকে দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন এবং তাঁদের ভবিষ্যৎকে উজ্জ্বল ও বরকতময় করুন।
আমিন, ইয়া রব্বাল আলামমিন।