ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa

  • Home
  • Bangladesh
  • Dhanbari
  • ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa

ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa মাদ্রাসাটি নার্সারি থেকে দাওরা পযর্ন্ত এবং পুরোপুরি আবাসিক।

بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ

মাদ্রাসাটি শুধু মেয়েদের জন্য। নার্সারী থেকে দাওরায়ে হাদিস পর্য ন্ত শিক্ষা চলছে অর্থাথাৎ নার্রীসা থেকে ১৩ম শ্রেনী পর্যন্ত পড়ানো হচ্ছে।

একই সাথে দাওরা এবং অর্থসহ কুরআন হেফজ করানো হয়।

মাদ্রাসাটি পুরোপুরি আবাসিক। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রীরা অধ্যয়ন করছে।

আমাদের প্রধান উদ্দেশ্য হলো ঈমান শিক্ষা দেয়া যা বর্তমান জামানায় খুব কম জায়গাতেই শিক্ষ

া দেয়া হয়। ঈমান শিক্ষার জন্য নির্ভেজাল জ্ঞানের ও নিয়মিত আমলের প্রয়োজন । কাজেই আমাদের শিক্ষা দানের মাধ্যম হচ্ছে পুরোপুরি কুরআন-সুন্নাহ ভিত্তিক এবং জ্ঞান অর্জনের সাথে সাথে আমল করানোর মাধ্যমে তা বাস্তবে পরিণত করানো হয়।

৮ম শ্রেনী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী শিক্ষা দেয়া হয়।

আল্লাহ তা'আলার রাস্তায় যুদ্ধ করা এক ফরজ দায়িত্ব! Fighting in the Way of Allah ta'ala is an obligatory duty!আল্লাহ তা'আলা...
23/08/2026

আল্লাহ তা'আলার রাস্তায় যুদ্ধ করা এক ফরজ দায়িত্ব! Fighting in the Way of Allah ta'ala is an obligatory duty!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

وَقَـتِلُواْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَـتِلُونَكُمْ وَلاَ تَعْتَدُواْ إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ

২ঃ১৯০। আর তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ কর তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু সীমা লঙ্গন করোনা। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্গনকারীদেরকে পছন্দ করেননা।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৯০

(আয়া ২:১৯০): আল্লাহর রাস্তায় যুদ্ধ (জিহাদ) করাকে ইসলামে সর্বাদিক গুরুত্ব দেয়া হয়েছে এবং ইহা ইলামের স্তম্ভগুলোর মধ্যে একটি। জিহাদের দ্বারা ইসলামকে করা হয় প্রতিষ্ঠিত, আল্লাহর কালিমাকে (লা ইলাহা ইল্লাল্লাহকে) করা হয় সর্বোচ্চ এবং প্রচার করা হয় তাঁর ধর্ম। জিহাদ পরিত্যাগের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায় এবং মুসলিমরা পতিত হয় নিকৃষ্ট অবস্থানে; তাদের সম্মান যায় হারিয়ে, তাদের ভুমি চলে যায় শত্রুদের দখলে আর উধাও হয়ে যায় তাদের শাসন ও কর্তৃত্ত। জিহাদ প্রত্যেক মুসলিমের জন্য এক ফরজ দায়িত্ব। যে এই দায়িত্ব এড়িয়ে চলে অথবা যার হৃদয়ে এই দায়িত্ব পালনের এতটুকু ইচ্ছাও পোষণ করেনা সে মৃত্যুবরণ করে মুনাফিকের একটি চরিত্র নিয়ে।

‘আব্দুল্লাহ বিন মাস‘উদ বর্ণনা করেছেন: আমি রাসুল (সাঃ) কে জিজ্ঞাসা করলাম, “সবচেয়ে উত্তম আমল কোন্ টি?“ তিনি উত্তর দিলেন, “আওয়্যাল ওয়াক্তে সালাত আদায় করা।“ আমি বললাম, “তারপরে কোন্ টি উত্তম?“ তিনি উত্তর দিলেন, “তোমার পিতা-মাতার প্রতি সদয় হওয়া ও তাদের প্রতি দায়িত্ব পালন করা।“ আমি বললাম, “তারপরে কোন্ টি উত্তম?“ তিনি উত্তর দিলেন, “আল্লাহর রাস্তায় জিহাদ করা।“ আমি আল্লাহর রাসুলকে আর বেশি কিছু জিজ্ঞাসা করিনি। আমি যদি বেশি কিছু জিজ্ঞাসা করতাম তবে তিনি বেশি উত্তর দিতেন।“ বুখারী হাদিস নং ২৭৮২

ঘুষ হারাম! Bribery is prohibited! আল্লাহ তা'আলা বলেছেনঃوَلاَ تَأْكُلُواْ أَمْوَلَكُمْ بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ...
22/08/2026

ঘুষ হারাম! Bribery is prohibited!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

وَلاَ تَأْكُلُواْ أَمْوَلَكُمْ بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَآ إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ ﴾

২ঃ১৮৮। আর তোমারা একে অপরের সম্পদ অন্যায়ভাবে (অবৈধভাবে অর্থাৎ চুরি, ডাকাতি, প্রতারণা, ঘুষ ইত্যাদির মাধ্যমে) ভক্ষণ করোনা। আর মানুষের সম্পদের কিছু অংশ পাপের সাথে আত্মস্বাদ করার উদ্দেশ্যে তোমরা জেনেশুনে ইহা দ্বারা হুক্কামাদেরকে (বিচারক, শাসক ইত্যাদিদেরকে) ঘুষ দিওনা।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৮৮, Surah Al-Bakarah 2:188

আল্লাহ তা'আলা আমাদেরকে প্রতিদিন যে রিযিক দিচ্ছেন তার জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত।! We should be grateful for the p...
21/08/2026

আল্লাহ তা'আলা আমাদেরকে প্রতিদিন যে রিযিক দিচ্ছেন তার জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত।! We should be grateful for the provions Allah ta'ala is giving us!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿يـأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَـكُمْ وَاشْكُرُواْ للَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ﴾

২ঃ১৭২। হে ঈমাণদারগণ। আমরা তোমাদেরকে যা রিযিক দিয়েছি তা থেকে ভাল (ও বৈধ) জিনিস আহার কর । আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই ইবাদত কর।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৭২, Surah Al-Bakarah 2:172

অবিশ্বাসীর দৃষ্টান্ত জন্তুর ন্যায়! The disbeliever is just like an animal!আল্লাহ তা'আলা বলেছেনঃوَمَثَلُ الَّذِينَ كَفَرُ...
20/08/2026

অবিশ্বাসীর দৃষ্টান্ত জন্তুর ন্যায়! The disbeliever is just like an animal!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

وَمَثَلُ الَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ الَّذِى يَنْعِقُ بِمَا لاَ يَسْمَعُ إِلاَّ دُعَآءً وَنِدَآءً صُمٌّ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لاَ يَعْقِلُونَ﴾

২ঃ১৭১। আর যারা অবিশ্বাস করে তাদের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির উদাহরণ যে এমন কিছুকে (যেমন ভেড়ার পালকে) তীব্রস্বরে সম্বোধন করে যা ডাক এবং চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনেনা। (তারা) বধির, মুক ও অন্ধ। কাজেই তারা বুঝেনা।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৭১, Surah Al-Bakarah 2:171

যাদেরকে অনুসরণ করা হতো এবং তাদের অনুসারীদের মাঝে হাশরের দিনে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। Those who were followed and their f...
19/08/2026

যাদেরকে অনুসরণ করা হতো এবং তাদের অনুসারীদের মাঝে হাশরের দিনে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। Those who were followed and their followers will have their relationship cut on the Day of Resurrection.

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُواْ مِنَ الَّذِينَ اتَّبَعُواْ وَرَأَوُاْ الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الاٌّسْبَابُ﴾

২ঃ১৬৬। যাদেরকে অনুসরণ করা হতো তারা যখন তাদের অনুসারীদেরকে প্রথ্যাখান করবে এবং শাস্তি দেখতে পাবে তখন তাদের মধ্যেকার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।

﴿وَقَالَ الَّذِينَ اتَّبَعُواْ لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُواْ مِنَّا كَذَلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَـلَهُمْ حَسَرَتٍ عَلَيْهِمْ وَمَا هُم بِخَـرِجِينَ مِنَ النَّارِ﴾

২ঃ১৬৭। আর যারা অনুসরণ করতো তারা বলবে, “যদি (দুনিয়ার জীবনে) ফিরে যাওয়ার (একবার মাত্র) সুযোগ পেতাম তাহল আমরা তাদেরকে সেরূপভাবে প্রত্যাখান করতাম যেরূপ তারা আমাদেরকে প্রত্যাখান করেছে।“ এভাবে আল্লাহ তাদের কৃত আমলকে তাদের জন্য অনুশোচনা স্বরূপ দেখাবেন। আর তারা কখনও আগুন থেকে বের হতে পারবেনা।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৬৬, Surah Al-Bakarah 2:166-167

কতকিছুতে আল্লাহ তা'আলার কত নিদর্শন! So many signs of Allah ta'ala in so many things!আল্লাহ তা'আলা বলেছেনঃ﴿إِنَّ فِي خَلْ...
18/08/2026

কতকিছুতে আল্লাহ তা'আলার কত নিদর্শন! So many signs of Allah ta'ala in so many things!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿إِنَّ فِي خَلْقِ السَّمَـوَتِ وَالاٌّرْضِ وَاخْتِلَـفِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِى تَجْرِى فِى الْبَحْرِ بِمَا يَنفَعُ النَّاسَ وَمَآ أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَآءِ مِن مَّآءٍ فَأَحْيَا بِهِ الاٌّرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ وَتَصْرِيفِ الرِّيَـحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالأَرْضِ لآيَـتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴾

২ঃ১৬৪। নিশ্চয়ই আকাশমন্ডলী এবং জমিনের সৃষ্টিতে, রাত এবং দিনের পরিবর্তনে, সমুদ্রে চলাচল করা জাহাজে যা মানুষের জন্য উপকারী কিছু বয়ে নিয়ে যায়, আকাশ থেকে আল্লাহর পাঠানো পানিতে যা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন, সর্ব-প্রকার চলমান জীব-জন্তুতে যা তিনি সেখানে ছড়িয়ে দিয়েছেন, বাতাসের গতিবিধিতে এবং আকাশমন্ডলী ও জমিনের মাঝে অধীনস্থ মেঘে রয়েছে বুঝমান লোকদের জন্য আয়াত (প্রমাণ, দলিল, আয়াত, শিক্ষা, নিদর্শন, ওহী ইত্যাদি)।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৬৪, Surah Al-Bakarah 2:164

আমাদের উপাস্য সবচেয়ে করুণাময় ও সবচেয়ে দয়ালু আল্লাহ তা'আলা? Our Ila (God) is the Most Beneficent and the Most Merciful Al...
17/08/2026

আমাদের উপাস্য সবচেয়ে করুণাময় ও সবচেয়ে দয়ালু আল্লাহ তা'আলা? Our Ila (God) is the Most Beneficent and the Most Merciful Allah ta'ala!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿وَإِلَـهُكُمْ إِلَـهٌ وَحِدٌ لاَّ إِلَـهَ إِلاَّ هُوَ الرَّحْمَـنُ الرَّحِيمُ ﴾

২ঃ১৬৩। আর তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলাহ। লা ইলাহা ইল্লা হুয়া (তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নেই), সবচেয়ে করুণাময়, সবচেয়ে দয়ালু।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৬৩, Surah Al-Bakarah 2:163

কা/ফির অবস্থায় মৃত্যুবরণকারীদের উপর আল্লাহ, ফেরেস্তাগণ ও সমস্ত মানবজাতির অভিশাপ! Curse of Allah,  Angels and the whole o...
16/08/2026

কা/ফির অবস্থায় মৃত্যুবরণকারীদের উপর আল্লাহ, ফেরেস্তাগণ ও সমস্ত মানবজাতির অভিশাপ! Curse of Allah, Angels and the whole of mankind on those who die as k/uffar!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿ إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ أُولَـئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلـئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ﴾

২ঃ১৬১। নিশ্চয়ই যারা কাফির এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরই উপর আল্লাহর, ফেরেস্তাগণের এবং সমস্ত মানবজাতির অভিশাপ। ﴿

﴿خَـلِدِينَ فِيهَا لاَ يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلاَ هُمْ يُنظَرُونَ﴾

২ঃ১৬২। সেখানে (জাহান্নামে অভিশাপ নিয়ে) তারা চিরকাল বাস করবে। তাদের শাস্তি কমানোও হবেনা এবং তাদেরকে অবকাশও দেয়া হবেনা।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৬১-১৬২, Surah Al-Bakarah 2:161-162

আল-ক্বিসাস - শাস্তির ক্ষেত্রে সমবিধান। Al-Qisas  - the Law of Equality in the matter of punishment! আল্লাহ তা'আলা বলেছেন...
15/08/2026

আল-ক্বিসাস - শাস্তির ক্ষেত্রে সমবিধান। Al-Qisas - the Law of Equality in the matter of punishment!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿يـأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالاٍّنثَى بِالاٍّنْثَى فَمَنْ عُفِىَ لَهُ مِنْ أَخِيهِ شَىْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَـنٍ ذَلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ ﴾

২ঃ১৭৮। হে ঈমাণদারগণ। হ/ত্যার ব্যাপারে তোমাদের জন্য আল-কিসাসকে (শাস্তির ক্ষেত্রে সমবিধানকে) ফরজ করা হলো: স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। কিন্তু নিহতের ভাই (অথবা আত্বীয়স্বজন ইত্যাদি) যদি হত্যাকারীকে রক্তের পরিবর্তে টাকা নিয়ে ক্ষমা করে দেয়, তবে ন্যায্যতার সাথে তাতে অবিচল (বিশ্বস্ত) থাকতে হবে এবং ন্যায্যতার সাথে তাকে তার পাওনা দিয়ে দিতে হবে। উহা তোমাদের রাব্বের পক্ষ থেকে এক উপশম (কষ্ট লাঘব) এবং দয়া। কাজেই ইহার পর যে সীমা লঙ্গন করবে (অর্থাৎ রক্তের পরিবর্তে টাকা নেয়ার পর যে হত্যাকারীকে হত্যা করবে) তবে সে যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করবে।

﴿وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَوةٌ يأُولِي الالْبَـبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ﴾

২ঃ১৭৯। আর আল-কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন (বাচানো), হে বুঝমান লোকেরা, যাতে তোমরা আল-মুত্তাকুন হতে পার।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৭৮-১৭৯, Surah Al-Bakarah 2:178-2:179

যাদেরকে আল্লাহ তা'আলা সত্যবাদী ও আল-মুত্তাক্বুন বলে আখ্যায়িত করেছেন! Those who are nominated as the Truthful and Al-Mutt...
14/08/2026

যাদেরকে আল্লাহ তা'আলা সত্যবাদী ও আল-মুত্তাক্বুন বলে আখ্যায়িত করেছেন! Those who are nominated as the Truthful and Al-Muttaqun by Allah ta'ala!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَـكِنَّ الْبِرَّ مَنْ ءَامَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الاٌّخِرِ وَالْمَلَـئِكَةِ وَالْكِتَـبِ وَالنَّبِيِّينَ وَءَاتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِى الْقُرْبَى وَالْيَتَـمَى وَالْمَسَـكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّآئِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَوةَ وَءَاتَى الزَّكَوةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَـهَدُواْ وَالصَّابِرِينَ فِى الْبَأْسَآءِ والضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَـئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَـئِكَ هُمُ الْمُتَّقُونَ ﴾

২ঃ১৭৭। তোমাদের মুখমন্ডল পুর্ব এবং পশ্চিম দিকে ফিরানো আল-বির্রা (অর্থাৎ আল্লাহ ভীরুতা, সৎকর্মশীলতা, প্রত্যেক বিষয়ে আল্লাহর প্রতি আনুগত্যতা) নয়। বরঞ্চ আল-বির্রা হচ্ছে সেই ব্যক্তির (গুণাবলী) যে বিশ্বাস করে আল্লাহর উপর, শেষ বিচার দিবসে, ফেরেস্তাগণের উপর, কিতাবের ও রাসুলগণের উপর এবং সম্পদের প্রতি ভালবাসা থাকা সত্বেও সে তা দান করে নিকটাত্বীয়দেরকে, এতিমদেরকে, গরীবদেরকে, মুসাফিরকে, যারা চায় তাদেরকে এবং দাস মুক্ত করতে এবং সালাত আদায় করে, যাকাত দেয় এবং যারা প্রতিশ্রুতি দেয়ার পর তা রক্ষা করে এবং যারা অত্যন্ত দারিদ্রতায় ও অসুস্থতার সময় এবং যুদ্ধরত অবস্থায় ধৈর্যধারণ করে। উহারাই সত্যবাদী এবং উহারাই আল-মুত্তাক্বুন।

সুরাহ আল-বাকারাহ ২ঃ১৭৭, Surah Al-Bakarah 2:177

Address

Narilla
Dhanbari

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa:

Shortcuts

Share