15/08/2026
University life-এ বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। শুরুতেই কিছু আচরণ খেয়াল করলে পরে অনেক অপ্রয়োজনীয় কষ্ট এড়ানো যায়।
১. আপনার ব্যক্তিগত কথা অন্যের কাছে বলে দেয়
আপনি বিশ্বাস করে কিছু বললেন, কয়েকদিন পর দেখলেন পুরো group জানে। এটা ছোট বিষয় নয়।
২. আপনার সাফল্যে খুশি হতে পারে না
ভালো result, scholarship, internship বা অন্য কোনো অর্জনের কথা বললেই প্রশংসার বদলে খোঁচা দেয়—
“এটা এমন কী!”
৩. শুধু প্রয়োজন হলেই আপনাকে খোঁজে
Notes লাগবে, assignment বুঝতে হবে, টাকা ধার দরকার—তখন খুব কাছের বন্ধু। কাজ শেষ হলে আর খবর নেই।
৪. সব সময় অন্যের নামে Gossip করে
যে আপনার সামনে নিয়মিত অন্য বন্ধুর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে, মনে রাখবেন—আপনি না থাকলে আপনার কথাও বলতে পারে।
৫. আপনার Boundary-কে সম্মান করে না
আপনার phone দেখা, permission ছাড়া জিনিস নেওয়া, personal question-এর উত্তর দিতে চাপ দেওয়া কিংবা “বন্ধু হলে এটা করতেই হবে”—এগুলো healthy friendship নয়।
৬. আপনাকে ছোট করে নিজে বড় হতে চায়
বন্ধুদের সামনে আপনার দুর্বলতা নিয়ে joke করা, result/appearance/family নিয়ে খোঁচা দেওয়া—তারপর বলা,
“আরে, মজা করলাম!”
সব মজা আসলে মজা নয়।
৭. আপনার ভালো সিদ্ধান্ত থেকেও আপনাকে সরিয়ে দেয়
Class বাদ দিতে চাপ দেওয়া, পড়াশোনা নিয়ে হাসাহাসি করা, ভুল কাজে উৎসাহ দেওয়া কিংবা আপনার লক্ষ্যকে বারবার নিরুৎসাহিত করা—এগুলোকে friendship ভেবে গ্রহণ করবেন না।
তবে একটা বিষয় মনে রাখবেন—
একটি ভুল বা একটি খারাপ দিনের জন্য কাউকে “Red Flag” বানিয়ে ফেলবেন না।
দেখুন আচরণটি কি বারবার ঘটছে এবং একটি pattern হয়ে যাচ্ছে।
University-তে ১০০ জন পরিচিত মানুষের দরকার হতে পারে, কিন্তু ১০০ জন ঘনিষ্ঠ বন্ধুর দরকার নেই।
যে বন্ধু আপনার সাফল্যে খুশি হয়, ভুল করলে থামায়, গোপন কথা গোপন রাখে এবং আপনার Boundary সম্মান করে—তাকে যত্ন করে রাখুন। ❤️
আপনার মতে University friendship-এর সবচেয়ে বড় Red Flag কোনটি?
[Collected]
Prof. Dr. Md. Mahmudul Hasan Sikder
Professor | Researcher | Mentor