দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী

  • Home
  • Bangladesh
  • Durgapur
  • দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী

দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী, College & University, Durgapur.

09/11/2025

একটি শোক সংবাদ

দূর্গাপুর কলেজের অফিস সহকারী ( কাম কম্পিউটার অপারেটর) মোঃ মুনতাজ আলী এর পিতা আজ রাত আনুমানিক ৮.০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন।
মরহুমের লাশ এখন ঢাকায় অবস্থান করছে। মরহুমের ১ম নামাজে জানাজা ঢাকায় সম্পন্ন করে আজ রাতেই নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা করবে।

মরহুমের ২য় নামাজে জানাযার সম্ভাব্য সময় আগামীকাল সোমবার বাদ যোহর নিজ বাসভবন।

29/10/2025

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
বিতর্ক প্রতিযোগিতা-২০২৫
বিষয়: প্রযুক্তির অপব্যবহারই তরুণ সমাজকে গুজবপ্রবণ করে তুলছে।
পক্ষ দল: দুর্গাপুর ডিগ্রি কলেজ
বিপক্ষ দল: দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ

দুর্গাপুর কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাদর আমন্ত্রণ
14/09/2025

দুর্গাপুর কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীবৃন্দ
তোমাদের সাদর আমন্ত্রণ

📢 জরুরী বিজ্ঞপ্তি 📢দুর্গাপুর কলেজের স্নাতক (পাস) শিক্ষার্থীদের ক্লাস শুরু
25/08/2025

📢 জরুরী বিজ্ঞপ্তি 📢
দুর্গাপুর কলেজের স্নাতক (পাস) শিক্ষার্থীদের ক্লাস শুরু

31/07/2025
দুর্গাপুর ডিগ্রি কলেজ এর শিক্ষার্থীদের জন্য পবিত্র মাহে রমজান, জুমাতুল বিদা, শবে কদর, ইদ উল ফিতর  ও গ্রীষ্মকালীন অবকাশ উ...
27/02/2025

দুর্গাপুর ডিগ্রি কলেজ এর শিক্ষার্থীদের জন্য পবিত্র মাহে রমজান, জুমাতুল বিদা, শবে কদর, ইদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ০২ মার্চ ২০২৫ থেকে ০৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত ছুটির নোটিশ..

দুর্গাপুর কলেজে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিতগতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার দুর্গাপুর কলেজের শিক্ষক মিলনায়ত...
19/02/2025

দুর্গাপুর কলেজে উপজেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার দুর্গাপুর কলেজের শিক্ষক মিলনায়তনে দুর্গাপুর উপজেলা প্রশাসনের সাথে কলেজের গভর্ণিং বডি ও শিক্ষকমণ্ডলীর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রকৌশলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

দুর্গাপুর কলেজের অধ্যক্ষ জনাব মো: আব্দুল আজিজের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর কলেজে যোগদানকৃত নবাগত শিক্ষক মো: মতিয়ার রহমান, কলেজ গভর্ণিং বডির সম্মানিত সদস্য জনাব মো: এস এম হাসানুজ্জামান, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ জনাব মো: দুরুল হুদা, কলেজ গভর্ণিং বডির সম্মানিত সভাপতি জনাব মো: সিরাজুল করিম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন।

পরিচিতি ও মতবিনিময় শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কলেজ পরিবারের সাথে এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

Address

Durgapur
6240

Alerts

Be the first to know and let us send you an email when দুর্গাপুর ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share