13/08/2026
ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান-২০২৬ 🦟🚫
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিএনসিসি ইউনিট, সরকারি ইয়াছিন কলেজ ফরিদপুর -এর উদ্যোগে ১৩-০৮-২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুরের উপাধ্যক্ষ স্যার মুহাম্মদ নুরুল হুদা, পি ইউ ওঃ সোহেল মাতুব্বর স্যার, জনাব শামীম হোসেন স্যার, জনাব মোঃ মনির হোসাইন স্যার, জনাব নুর আলম স্যার, জনাব সোহেল রানা স্যার।
ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনই নয়, প্রয়োজন আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং এডিস মশার বংশবিস্তারের রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারি।
আসুন, নিজের পাশাপাশি পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে সচেতন হই। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, মশার প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসি।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।