Nurse Umme

Nurse Umme নতুন কিছু শিখতে সাথেই থাকুন।

28/08/2025

হৃদরোগের পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। নিয়মিত শারীরিক কার্যকলাপ শুধু শক্তি ও উদ্যমই বাড়ায় না, বরং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০% পর্যন্ত কমাতে পারে।

তবে অনেক রোগী হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের পর ব্যায়াম শুরু করতে ভয় পান বা দ্বিধায় ভোগেন—কোথা থেকে শুরু করব? কতটা ব্যায়াম নিরাপদ?

এই নির্দেশিকাটি হৃদরোগীদের ধাপে ধাপে সাহায্য করবে ইনশাআল্লাহ্‌।

🏥 কার্ডিয়াক পুনর্বাসনের (Cardiac Rehab) ভূমিকাঃ

কার্ডিয়াক রিহ্যাব হলো একটি বিশেষায়িত প্রোগ্রাম যা আপনাকে নিরাপদে শারীরিক কার্যকলাপ শুরু করতে ও স্বাস্থ্যকর জীবনযা পন করতে সহায়তা করবে।

রিহ্যাব টিমে সাধারণত থাকেন:
✅ কার্ডিওলজিস্ট
✅ ফিজিয়াট্রিস্ট
✅ ফিজিওথেরাপিস্ট
✅ ডায়েটিশিয়ান
✅ সাইকোলজিস্ট

তারা একসাথে কাজ করে আপনাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবেন। যদি আপনার এলাকায় রিহ্যাব সেন্টার না থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই নিরাপদ প্রোগ্রাম অনুসরণ করতে পারেন।

🚶‍♂️ ব্যায়াম শুরু করা – হাঁটা দিয়ে শুরু করুন

অনেকের জন্য হাঁটা সবচেয়ে সহজ ও নিরাপদ ব্যায়াম। শুরুতে ছোট পরিসরেই হাঁটুন – যেমন হলওয়ে, বাসার আঙিনা, বা নিকটবর্তী রাস্তা। ধীরে ধীরে সময় ও দূরত্ব বাড়ান।

হাঁটার প্রোগ্রাম যেভাবে পরিকল্পনা করবেন -

সপ্তাহ ১: প্রতি দ্বিতীয় দিন, ১০ মিনিট সহজ হাঁটা
সপ্তাহ ২: ৫ মিনিট ওয়ার্ম আপ + ১০ মিনিট দ্রুত হাঁটা + ৫ মিনিট রেস্ট নেয়া।
সপ্তাহ ৩: সপ্তাহে ৪ দিন, ১৫ মিনিট দ্রুত হাঁটা
সপ্তাহ ৪: সপ্তাহে ৪ দিন, ২০ মিনিট দ্রুত হাঁটা
সপ্তাহ ৫–৬: সপ্তাহে ৫ দিন, ২৫–৩০ মিনিট দ্রুত হাঁটা, সামান্য উঁচু পথে চেষ্টা করুন।

প্রতিবার ব্যায়ামের আগে ৫–১০ মিনিট ওয়ার্ম আপ এবং শেষে স্ট্রেচিং করুন।

📏 F**T নীতি – সঠিক ব্যায়ামের নিয়ম

আপনার ব্যায়াম কার্যকরী ও নিরাপদ রাখতে F**T নীতি অনুসরণ করুন:

🔹 F – Frequency (বারবার): সপ্তাহের বেশিরভাগ দিন ব্যায়াম করুন
🔹 I – Intensity (তীব্রতা): হালকা থেকে মাঝারি পর্যায়ে;যতটুকু পরিশ্রম করলে শ্বাস দ্রুত হবে তবে কথোপকথন চালানো সম্ভব হবে
🔹 T – Time (সময়): প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট
🔹 T – Type (ধরন):

- অ্যারোবিক: হাঁটা, সাইক্লিং, সাঁতার, এটি আপনার শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন বৃদ্ধি করে, যা আপনার হৃদয়, ফুসফুস এবং রক্তসংবহনতন্ত্রকে কর্মক্ষম করে।

- স্ট্রেচিং বা নমনীয়তা ব্যায়াম আপনার পেশীগুলিকে শিথিল রাখে এবং আপনার জয়েন্টগুলিকে সচল রাখে।

⚠️ আপনার শরীরের কথা শুনুন

ব্যায়ামের সময় নিচের অনুভূতি স্বাভাবিক:
✔️ হালকা ক্লান্তি
✔️ শ্বাস দ্রুত হওয়া কিন্তু শ্বাসকষ্ট নয়
✔️ সামান্য ঘাম
✔️ শরীর শিথিল লাগা

কিন্তু নিচের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যায়াম বন্ধ করুন এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন:
❌ বুকে ব্যথা বা চাপ (এনজাইনা)
❌ মাথা ঘোরা বা বমি ভাব
❌ তীব্র শ্বাসকষ্ট
❌ অতিরিক্ত দ্রুত হৃদস্পন্দন
❌ ঠান্ডা ও আঠালো ঘাম

হৃদরোগের পর ব্যায়াম শুরু করা চ্যালেঞ্জিং মনে হতে পারে, তবে সঠিক দিকনির্দেশনা ও ধাপে ধাপে অগ্রগতি আপনাকে সুস্থ ও সক্রিয় জীবন ফিরিয়ে আনতে সাহায্য করবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নতুন ব্যায়াম শুরু করবেন না।

সিনিয়র স্টাফ নার্স, নিয়োগ বিজ্ঞপ্তি, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর। বিস্তারিত ছবিতে।তথ্য: নোটিশ ব...
24/06/2025

সিনিয়র স্টাফ নার্স, নিয়োগ বিজ্ঞপ্তি,
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর।
বিস্তারিত ছবিতে।
তথ্য: নোটিশ বোর্ড

BSMMU(পিজি হাসপাতাল) এর বর্তমান নাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
17/04/2025

BSMMU(পিজি হাসপাতাল) এর বর্তমান নাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

Diploma in cardiac Nursing Couse এ ভর্তি বিজ্ঞপ্তি
16/03/2025

Diploma in cardiac Nursing Couse এ ভর্তি বিজ্ঞপ্তি

✨কানাডার স্বাস্থ্যমন্ত্রী Kamal Khera  (Kamalpreet Khera) একজন নার্স থেকে সফল বিশ্বনেতা✨একজন সাধারণ নার্স থেকে আজ তিনি ক...
15/03/2025

✨কানাডার স্বাস্থ্যমন্ত্রী Kamal Khera (Kamalpreet Khera) একজন নার্স থেকে সফল বিশ্বনেতা✨

একজন সাধারণ নার্স থেকে আজ তিনি কানাডার স্বাস্থ্যমন্ত্রী! এটি শুধুই একটি অর্জন নয়, বরং নার্সিং পেশার মর্যাদা এবং নারীদের ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কামাল খেরা, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, যিনি মাত্র ২৬ বছর বয়সে কানাডার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে কানাডার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন নিবন্ধিত নার্স হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তার মানবসেবার অঙ্গীকার ও নেতৃত্বগুণের কারণে আজ তিনি বিশ্বে একজন সফল নারী নেত্রী হিসেবে পরিচিত।

কোভিড-১৯ মহামারির সময় তিনি সরাসরি ফ্রন্টলাইনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে প্রমাণ করেছেন, একজন সত্যিকারের নেতা কীভাবে জনগণের পাশে দাঁড়ায়।

✅ একজন নার্সও যে নেতৃত্ব দিতে পারে,

✅ স্বাস্থ্য খাতে পরিবর্তন আনা সম্ভব,

✅ এবং বৈশ্বিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব,

তা কামাল খেরা প্রমাণ করেছেন।

বাংলাদেশের প্রতিটি নার্স এবং তরুণ-তরুণীর জন্য এটি একটি অনুপ্রেরণার গল্প। যদি ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম থাকে, তবে বিশ্বজয় করা সম্ভব! 🌿

11/03/2025

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের উত্তীর্ণ সকলেই অভিনন্দন। ❤️🌼
যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য শুভ কামনা রইলো। ❤️

16/02/2025

'আমরা যত নার্স বানাতে পারি অফুরন্ত চাহিদা'

নার্স নিয়োগ বিজ্ঞপ্তিঃBPSC কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বি...
13/02/2025

নার্স নিয়োগ বিজ্ঞপ্তিঃ
BPSC কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
সিনিয়র স্টাফ নার্স ৮৪২ টি পদ (স্থায়ী), ওটি নার্স ৬৩ টি পদ (স্থায়ী) ও ২ টি অস্থায়ী পদ।

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurse Umme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share