18/04/2026
অপ্রকাশিত ভালোবাসার একটি গল্প... ❤️
প্রিয় "ইলেকট্রিক্যাল ৫ম সেমিস্টার" এর মানুষটি,
জানি না এই লেখাটি আপনার চোখে পড়বে কি না, তবুও মনের কিছু জমানো কথা আজ বলে দিচ্ছি। আমাদের ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম, ঠিক তখনই এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল। এরপরের দিন যখন আবার আপনাকে দেখলাম, সেই ভালো লাগাটা ধীরে ধীরে মায়ায় বদলে গেল।
কয়দিন আগে মেলায় আপনাকে আবার নতুন করে দেখলাম। আপনার মধ্যে আসলে কী জাদু আছে আমি জানি না, তবে আপনাকে দেখলেই কেন যেন আমার মন ভালো হয়ে যায়। আপনার সেই লাজুক লাজুক ইশারা আর লাজুক মিষ্টি হাসিটা আমার ভীষণ ভালোলাগে। অনেক খুঁজে জানতে পারলাম আপনি ইলেকট্রিক্যাল ৫ম সেমিস্টারে পড়েন। সামনাসামনি কথা বলার সাহসটা এখনো করে উঠতে পারিনি, তাই এভাবেই আপনাকে খুঁজে নেওয়া। "আর ওই ব্ল্যাক সানগ্লাসে আপনাকে সুন্দর লাগে।
নিজের কথা যদি বলি—আমি দেখতে খুব একটা খারাপ নই, আশা করি আমাকে দেখলে আপনারও খারাপ লাগবে না। এই লেখাটি যদি আপনার চোখে পড়ে, তবে প্লিজ এডমিনের কাছ থেকে আমার আইডিটা নিয়ে যোগাযোগ করবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
ইতি—
আপনার এক শুভাকাঙ্ক্ষী ✨