Obaidia Arabic University

Obaidia Arabic University Jamia Islamia Obaidia Nanupur

আগামী ১২-১৩ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতি ও জুমাবার। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলন।এতে সকল...
20/08/2026

আগামী ১২-১৩ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতি ও জুমাবার। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলন।

এতে সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইলো।

আগামী ১২-১৩ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতি ও জুমাবার জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলন।এতে সকলে...
17/08/2026

আগামী ১২-১৩ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতি ও জুমাবার জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলন।

এতে সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইলো।

নানুপুরের দুই নক্ষত্র ও জামিয়া ওবাইদিয়ার গৌরবচট্টগ্রামের নানুপুরের মাটিতে দ্বীনি ইলম, তাসাউফ ও ইসলামী শিক্ষার যে দীপ্ত শ...
15/08/2026

নানুপুরের দুই নক্ষত্র ও জামিয়া ওবাইদিয়ার গৌরব

চট্টগ্রামের নানুপুরের মাটিতে দ্বীনি ইলম, তাসাউফ ও ইসলামী শিক্ষার যে দীপ্ত শিখা আজও জ্বলছে—তার পেছনে রয়েছে বহু বুযুর্গ আলেমের অক্লান্ত ত্যাগ ও মেহনত। তাঁদের মধ্যে আল্লামা শাহ সোলতান আহমদ নানুপুরী (রহ.) ও আল্লামা শাহ জমির উদ্দীন নানুপুরী (রহ.) ছিলেন উজ্জ্বল দুই নক্ষত্র।

আল্লামা শাহ সোলতান আহমদ নানুপুরী (রহ.) ছিলেন ইলম, আমল, তাকওয়া ও আত্মশুদ্ধির এক অনন্য সাধক। তাঁর সান্নিধ্যে বহু মানুষ দ্বীনের পথে ফিরে এসেছেন। তাঁর ইলম ও রুহানি ফয়েজ নানুপুরের মাটিকে করেছে আরও বরকতময়।

আর তাঁরই আদর্শ ও রুহানি দিকনির্দেশনায় শাহ জমির উদ্দীন নানুপুরী (রহ.) জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরকে এগিয়ে নিয়ে যান। দীর্ঘদিনের মেহনত, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে জামিয়ার শিক্ষা, ছাত্রসংখ্যা, নতুন বিভাগ ও অবকাঠামোগত উন্নয়ন উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়।

আজকের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি ইলম, আমল, আখলাক ও দ্বীনি খেদমতের এক উজ্জ্বল বাতিঘর। এর প্রতিটি ইট-পাথরের সঙ্গে মিশে আছে পূর্বসূরি বুযুর্গদের ত্যাগ, দোয়া ও অশ্রুসিক্ত মেহনত।

দুই মহান মনীষীর রেখে যাওয়া আদর্শই হোক আমাদের পথচলার পাথেয়।

আল্লাহ তাআলা আল্লামা শাহ সোলতান আহমদ নানুপুরী (রহ.) ও আল্লামা শাহ জমির উদ্দীন নানুপুরী (রহ.)-এর কবরকে নূরে ভরপুর করুন, তাঁদের মেহনত ও খেদমতকে কবুল করুন এবং তাঁদের ইলমি-রুহানি উত্তরাধিকারকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন।
آمين يا رب العالمين।

ছবিতে যাকে দেখছেন তিনি হলো-🔵 আল্লামা আনোয়ার হোসাইন আজহারি,🔵 হাজারো ত্বলাবার প্রাণপ্রিয় উস্তাদ, সিনিয়র মুহাদ্দিস,জামিয়া ই...
11/08/2026

ছবিতে যাকে দেখছেন তিনি হলো-
🔵 আল্লামা আনোয়ার হোসাইন আজহারি,
🔵 হাজারো ত্বলাবার প্রাণপ্রিয় উস্তাদ, সিনিয়র মুহাদ্দিস,জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, চট্টগ্রাম।

11/08/2026

প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা।

আমিরে হেফাজতকে নিয়ে বিষোদগারের তীব্র প্রতিবাদ জানালেন পীর সাহেব নানুপুরী দা. বা...........................................
22/07/2026

আমিরে হেফাজতকে নিয়ে বিষোদগারের তীব্র প্রতিবাদ জানালেন পীর সাহেব নানুপুরী দা. বা................................................

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির, দেশবরেণ্য প্রবীণ আলেম, হক্কানী ওলামায়ে কেরামের অন্যতম মুরুব্বি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. কে নিয়ে প্রবাসী সাংবাদিকের ফেসবুক পেজে প্রকাশিত আপত্তিকর, অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সম্পাদিত (এডিটেড) ছবি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি আমাকে চরমভাবে ব্যথিত করেছে। আমি এ ধরনের অশালীন, বিদ্বেষপ্রসূত ও ব্যক্তিগত আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. বাংলাদেশের লক্ষ-কোটি ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধাভাজন একজন প্রবীণ আলেম। হযরতের পারিবারিক ঐতিহ্য ও সামাজিক অবস্থান কারও কাছে অস্পষ্ট নয়। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে কুরআন-সুন্নাহর শিক্ষা, দ্বীনি খেদমত, উম্মাহর ঐক্য এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মতপার্থক্যের নামে একজন প্রবীণ আলেমকে অবমাননা করা, কটাক্ষ করা কিংবা অবজ্ঞাসূচক উপাধি দিয়ে আক্রমণ করা কোনোভাবেই সভ্যতা, নৈতিকতা বা দায়িত্বশীল মতপ্রকাশের পরিচয় বহন করে না।
বিষয়টি বাংলাদেশের লক্ষ-কোটি আপামর তাওহীদি জনতাকে চরমভাবে আহত করেছে। এর জন্য ইলিয়াস হোসাইনকে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা., আলেমসমাজ ও দেশবাসীর কাছে অবশ্যই প্রকাশ্যে নিঃশর্তভাবে ক্ষমাপ্রার্থনা করতে হবে। সে হুজুরের চেহারা বিকৃত করে যেভাবে উপস্থাপন করেছে, আমার ভয় হয়, এর জন্য সে আল্লাহ তাআলার কঠিন কোনো আজাবের মুখোমুখি হতে পারে। বিদেশে পালিয়ে থেকে সাময়িকভাবে রাষ্ট্রীয় শাস্তি থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হলেও তার পক্ষে আল্লাহর শাস্তির সীমা অতিক্রম করা সম্ভব নয়। সে তার পূর্বের পোস্টের জবাবের নামে যে ভিডিও বার্তা প্রচার করেছে, তাতে উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে চরমভাবে কটাক্ষ করেছে।
অপরাধীর কোনো শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ বা সাম্প্রদায়িক পরিচয় নেই। আর্থিক ও নৈতিক কেলেঙ্কারিতে যেকোনো শ্রেণি-পেশার মানুষই যুক্ত হতে পারে। অপরাধ বন্ধ ও অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রতিবাদ করতে হবে। নির্দিষ্ট কোনো পেশা ও শ্রেণিকে দোষারোপ করা যুক্তিসঙ্গত নয়। একজন পুলিশ, সাংবাদিক, আর্মি কর্মকর্তা কিংবা অন্য কোনো পেশাজীবী ব্যক্তি দুর্নীতিতে লিপ্ত হলে তাদের পেশার সকলের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের তীর নিক্ষেপ করা যাবে না। ইলিয়াস হোসাইন দেশের সকল আলেমের বিরুদ্ধে জঘন্য অভিযোগ উত্থাপন করে চরম ধৃষ্টতা দেখিয়েছে।
এর জন্য সে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমি হেফাজতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ। প্রয়োজনে মানহানির মামলা করে তার যথাযথ শাস্তি কার্যকর করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সরকার ও প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, এ ধরনের ছিন্নমূল অপরাধীরা পালিয়ে বেড়িয়ে চিহ্নিত কোনো মবচক্রের ছত্রছায়ায় দেশের স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্দ্বিধায় বিষোদগার করতে থাকলে রাষ্ট্রের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি ও অশান্তি সৃষ্টি হতে পারে। তাই এসব অপরাধীকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ইলিয়াস হোসাইন ক্ষমা না চাইলে তাকে রাষ্ট্রীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তাকে দেশে উপস্থিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ব্যক্তিগত বিদ্বেষ, জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা কিংবা ভিন্নমতের অজুহাতে আলেম-ওলামার সম্মান ক্ষুণ্ন করা জাতির জন্য শুভ লক্ষণ নয়। এতে সামাজিক বিভাজন বাড়ে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয় এবং জাতির নৈতিক ভিত্তি দুর্বল হয়।
আমি সকল গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাই, মতপ্রকাশের স্বাধীনতা যেন কখনোই শিষ্টাচার, সত্যনিষ্ঠা ও মানুষের সম্মান রক্ষার সীমারেখা অতিক্রম না করে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায়, ইনসাফ এবং আদব-আখলাকের ওপর অটল থাকার তাওফীক দান করুন। আমীন।

ইতি
(আল্লামা শাহ) সালাহ উদ্দিন নানুপুরী (দা. বা.)
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
২২ আগস্ট ২০২৬

হেফাজত আমিরের আহবানে কওমী ঘরানার ৭ ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ ...
16/07/2026

হেফাজত আমিরের আহবানে
কওমী ঘরানার ৭ ইসলামী দলের
নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহবানে কওমি ঘরানার ৭ টি ইসলামি দলের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন
হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)
মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ,মাওলানা রেজাউল করিম আবরার,
মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমূখ।

সভায় উপস্থিত সাত দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন।
সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন অত্যান্ত জরুরি।
এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানী দায়িত্ব।
আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পূনর্বাসনের উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান ।

বার্তা প্রেরক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
যুগ্ম মহাসচিব
হেফাজতে ইসলাম বাংলাদেশ

09/07/2026

বৃষ্টি ভেজা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর।

মুষলধারে বৃষ্টির ফোঁটায় যখন ভিজে ওঠে জামিয়ার প্রতিটি প্রাঙ্গণ, তখন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে যায় ইলমের নূর। স্নিগ্ধ বাতাস, সবুজের সমারোহ আর তালিবুল ইলমদের পদচারণায় যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রিয় এই ক্যাম্পাস।

আল্লাহ তাআলা আমাদের এই ইলমের নূরের কেন্দ্রকে সর্বদা হেফাজত করুন, এর বরকত দুনিয়ার সর্বত্র ছড়িয়ে দিন এবং এখানকার সকল উস্তাদ ও তালিবুল ইলমকে কবুল করুন। আমীন। 🤲

#জামিয়া_ইসলামিয়া_ওবাইদিয়া_নানুপুর #বৃষ্টি_ভেজা_জামিয়া #ইলমের_নূর #বরকতময়_প্রাঙ্গণ

ইনশাআল্লাহ, আগামীকাল ১০ জুলাই ২০২৬ (শুক্রবার)শাহনগর দারুল উলুম মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি...
09/07/2026

ইনশাআল্লাহ, আগামীকাল ১০ জুলাই ২০২৬ (শুক্রবার)

শাহনগর দারুল উলুম মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন—

হযরত আল্লামা সালাহউদ্দিন নানুপুরী (হাফিযাহুল্লাহ)

সম্মানিত সদর মুহতামিম, দারুল উলুম মাদ্রাসা, শাহনগর।

সকল মুসল্লি, দ্বীনি শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থেকে জুমার নামাজ আদায় এবং হযরতের মূল্যবান নসীহত ও দোয়া থেকে উপকৃত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তাওফীক দান করুন। আমীন।

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when Obaidia Arabic University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share