Comprehensive English teaching home & ICT center.

Comprehensive English teaching home & ICT center. Comprehensive English Teaching Home and ICT Center has commenced its advance in 2013 to spread Education to the all students with fantastic techniques.

বজ্রপাত হলে কি আপনি বাসায় থেকে নিরাপদ? আমরা অনেকেই মনে করি, বজ্রপাত হলে ঘরের ভেতর থাকলেই নিরাপদ। এটা পুরোপুরি সত্যি না। ...
28/04/2026

বজ্রপাত হলে কি আপনি বাসায় থেকে নিরাপদ? আমরা অনেকেই মনে করি, বজ্রপাত হলে ঘরের ভেতর থাকলেই নিরাপদ। এটা পুরোপুরি সত্যি না। বাসায় থাকা ঝুঁকি কমায়, কিন্তু ১০০% নিরাপদ না—ভুল করলেই বিপদ হতে পারে।
বজ্রপাতের সময় বাসায় থেকেও যা করবেন না-

বৈদ্যুতিক যন্ত্রপাতি (টিভি, কম্পিউটার, ফোন চার্জার) ব্যবহার করবেন না।
তারের সংযোগে থাকা কিছু স্পর্শ করবেন না।
কল খুলে হাত-মুখ ধোয়া বা গোসল করা যাবে না—পাইপলাইন বিদ্যুৎ পরিবহন করতে পারে।
দরজা-জানালার কাছ থেকে দূরে থাকুন; বারান্দায় যাবেন না।
কংক্রিটের দেয়াল বা মেঝেতে হেলান না দিয়ে শুকনো জায়গায় বসুন।
ঘরের ভেতর শক্ত ছাদের নিচে থাকুন।
প্রয়োজনে মাথা হাঁটুতে রেখে গোল হয়ে বসুন (আর্থিং পয়েন্ট কমাতে)।
পোষা প্রাণীকেও ঘরের ভেতর রাখুন।
বজ্রপাত থামার ৩০ মিনিট পর বাইরে বের হন।

বাইরে থাকলে যা করবেন না-

খোলা মাঠ, উঁচু গাছ, খুঁটি, তারের নিচে দাঁড়াবেন না।
মোবাইলে কথা বলা বা চার্জ দেওয়া যাবে না।
সাইকেল, মোটরসাইকেল বা খোলা গাড়িতে থাকলে নেমে যান।
কেউ আক্রান্ত হলে দেরি না করে সাথে সাথে ৯৯৯-এ ফোন করুন। বিদ্যুৎ স্পর্শ করলে শুকনো কাঠ বা প্লাস্টিক দিয়ে সরান। মূর্ছা গেলে সিপিআর দিন—বজ্রপাতের ৬ মিনিটের মধ্যে CPR শুরু করলে বাঁচানো সম্ভব।

24/04/2026

SSC 2026 English 1st Paper Review.

Seen Passage : এ পেসেজ গুলো থেকে 2 টি আসবে ইনশাআল্লাহ।শুধু সালের প্রশ্ন গুলো প্রাকটিস করবে।

1) Meherzan lives in a slum.
2) Zahir Raihan
3) Pritilata
4) The republic of Maldives.
5)Human can neither change

Unseen 2024 অথবা 2025 সালের প্রশ্ন থেকে যেকোনো ৪ টা ভালোভাবে practice করবে।

Table, Rearrange 2024/25 practice korbe.এবং নিচের এগুলো ভালোভাবে দেখবে DB,RB,MB,JB 20 সালের টেবিল এবং MB 17 এর টেবিল।
Rearrange:
DB 20,15 সাল।
DJB.RB 20
JB 17,19 সাল

Poem:
O Me,O life, Solitude, Books,Time you old gypsy man এর মেইন থিম বুঝবে এবং এ কবিতাগুলোর প্রশ্ন গুলো ভালো ভাবে সলভ করবে।
Story:
1)Ameen,Moti and Sonaban
2)The Purple Jar
3)Antenio Bosanio Portia (Merchant of Venice) গল্প গুলোর মূলভাব ভালোভাবে বুঝতে হবে এবং এগুলোর প্রশ্নগুলো প্রাকটিস কর।

Writing Part (30 Mark).

Dialogue :ডায়ালগ স্ট্যান্ডার্ড কোয়ালিটি লিখার বিকল্প নাই।ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস রপ্ত করতে হবে।
1) Importance of Early rising/physical exercise /learning English /Computer /Newspaper/ Tree plantation.
2) Merit and Demerit of Mobile phone/Facebook /Social Media
3)Ham,Dengue Fever.
4)Road accident.
5)Danger of smoking, Drug addiction
6/ Preparation for the exam/Plan after SSC exam.

Story: এখানে নিজ থেকে লিখার দক্ষতা অর্জনের বিকল্প নেই।বেশিরভাগ বোর্ডে Crative story আসে।

Traditional Story সমূহ:

1)King Midas
2)Honest wood Cutter
3)Hare and Tortoise
4)Bayezid Bostami (R.)
5)Unity is strength
6)A greedy farmer
7)A liar boy

Creative Story : Reward of honesty দিয়ে নিজ থেকে লিখার দক্ষতা অর্জন করতে হবে।

সবার জন্য শুভকামনায়:
ফখরুল ইসলাম, মাছুম।

জাপানের একটি গল্প রয়েছে যা সারা বিশ্বের হৃদয় স্পর্শ করেছে। একজন লোক তার পুরানো বাড়িটি সংস্কার করছিল যখন সে একটি কাঠের...
26/11/2025

জাপানের একটি গল্প রয়েছে যা সারা বিশ্বের হৃদয় স্পর্শ করেছে। একজন লোক তার পুরানো বাড়িটি সংস্কার করছিল যখন সে একটি কাঠের দেয়ালের প্যানেলটি সরিয়ে ফেলছিল এবং তার ধাক্কায়, সে দেখতে পেল একটি গেকো এখনও জীবিত, তার ছোট্ট পাটি একটি পেরেক দ্বারা পিন করা হয়েছে যা সরাসরি কাঠের মধ্যে রয়েছে। তিনি ভাবলেন, এটা কিভাবে বেঁচে থাকতে পারে?

তিনি জানতেন প্রাচীরটি দশ বছর আগে নির্মিত হয়েছিল। তার মানে ছোট গেকো এক দশক ধরে সেখানে আটকে ছিল। যখন তিনি সেখানে দাঁড়িয়ে, অবাক হয়ে, তিনি আরও আশ্চর্যজনক কিছু দেখতে পেলেন, দেয়ালের ফাটল থেকে আরেকটি গেকো তার মুখে খাবার নিয়ে হাজির। দ্বিতীয় গেকো আটকে পড়াকে খাওয়ালেন। লোকটি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল।

তিনি পেরেকটি সরিয়ে ফেলেন, আটকে পড়া গেকোকে মুক্ত করেন এবং এমনকি ক্ষুদ্র প্রাণীদের মধ্যেও প্রেম, আনুগত্য এবং বেঁচে থাকার শক্তির প্রতিফলন করেন। এই গল্পটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (বিশেষ করে জাপানি ব্লগে এবং 2000 এর দশকের প্রথম দিকের চেইন ইমেলগুলিতে) একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে যে প্রেম এবং ভক্তি এমনকি অসম্ভব পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারে এবং এমনকি প্রাণীরাও সহানুভূতি এবং আনুগত্য দেখায়।

অবশ্যই, এটি জৈবিকভাবে অসম্ভব (একটি গেকো সঠিক খাবার বা জল ছাড়া বছরের পর বছর ধরে অচল থাকতে পারে না), তাই এটি একটি শহুরে কিংবদন্তি বা উপমা হিসাবে স্বীকৃত, বাস্তব ঘটনা নয়। তবে এটি সহ্য করে কারণ এটি খুব আবেগপূর্ণ, একটি সাধারণ বাড়ির দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা একটি শান্ত, শব্দহীন ভক্তি।

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন...
20/11/2025

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চায়।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"
📌
─পোস্টটি ভালো লাগলে শেয়ার করুণ,
এবং Follow করুন আমাদের পেইজ।

09/11/2025

“আমি কখনও কোনো বন্য প্রাণীকে নিজের জন্য কাঁদতে দেখিনি।”
— ডি. এইচ. লরেন্স

ঘটনাটি নির্মম।
সে তখন মাত্র আট মাসের এক বাচ্চা শিয়াল। এক অবৈধ ফাঁদে পা দিয়ে হারিয়েছিল নিজের সামনের এক পা। আমি কেঁদেছিলাম— তার ব্যথার জন্য, তার হারানোর জন্য, এই পৃথিবীর অন্যায়ের জন্য।
কিন্তু সে কাঁদেনি।
অপারেশনের পর জেগে উঠেই দাঁড়ানোর চেষ্টা করেছিল। কয়েক সেকেন্ডেই বুঝে ফেলল— শরীরের ভারসাম্য বদলে গেছে। তারপর নিঃশব্দ দৃঢ়তায় নতুনভাবে দাঁড়িয়ে গেল। সে কষ্টে ডুবে থাকেনি, শুধু নিজেকে বদলে নিয়েছিল।

পরের সপ্তাহগুলোতে সে আবার শিখে নিল কীভাবে দৌড়াতে, শিকার ধরতে, বাঁচতে হয়। তিন পা নিয়েই সে প্রমাণ করেছিল— টিকে থাকা এক মানসিক শক্তি, শারীরিক নয়।

আমরা ভেবেছিলাম আমরা তাকে মুক্ত করছি, কিন্তু আসলে সে-ই আমাদের মুক্ত করেছিল— জীবনের সবচেয়ে বড় পাঠ দিয়ে।

ফিনিক্স আমাকে শিখিয়েছিল, আরোগ্য মানে হারানো ফিরে পাওয়া নয়; বরং যা নেই, তার মাঝেও এগিয়ে যাওয়া।
আমরা আমাদের ক্ষতির দ্বারা নয়, বরং কতবার নতুন করে দাঁড়িয়েছি, তা দিয়েই সংজ্ঞায়িত হই।

Collected

25/10/2025

What is Modifier?Give some example.

23/10/2025

Hsc English suggestion 2026

Cause and Effect Paragraph:

Climate change
Deforestation
Drug Addiction
Environment Pollution
Price Hike
Tree Plantation
Streat Accident

Comparison and Contrast Paragraph

Rural life and City life
Junk food and Healthy Food
Online class and Offline class
Technical education and General education

Suggestion on Writing Composition (2nd paper)

Patriotism
Rivers in Bangladesh
Students and Social Service/ Duties of the students
Wonders of Modern Science
Aim in Life
Your childhood memories
Your visit to a historical place
Drug Addiction
A journey by train/bus
Unemployment problem of Bangladesh

একজন হাকিমকে জিজ্ঞেস করা হলো:আপনার প্রিয় কাউকে আপনি কোন তিনটি সেরা পরামর্শ দেবেন? তিনি বললেন:- অনুশোচনা ছাড়াই তোমার অত...
23/10/2025

একজন হাকিমকে জিজ্ঞেস করা হলো:
আপনার প্রিয় কাউকে আপনি কোন তিনটি সেরা পরামর্শ দেবেন? তিনি বললেন:
- অনুশোচনা ছাড়াই তোমার অতীতকে গ্রহণ করো।
- আত্মবিশ্বাসের সাথে তোমার বর্তমানকে মোকাবেলা করো।
ভয় ছাড়াই তোমার ভবিষ্যতের মুখোমুখি হও।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবছর HSC পরীক্ষার ফলাফল ধসে অন্য অনেকের ন্যায় আমিও মর্মাহত। ফলাফল বিশ্লেষণে দেখা যায় ইংরেজি...
21/10/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
এবছর HSC পরীক্ষার ফলাফল ধসে অন্য অনেকের ন্যায় আমিও মর্মাহত। ফলাফল বিশ্লেষণে দেখা যায় ইংরেজি এবং একাউন্টিং বিষয়ে সর্বোচ্চ ফেল।

ফলাফল বিপর্যয়ের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অতীত এবং বর্তমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি শুরু করতে যাচ্ছি HSC/Alim English এর স্পেশাল কোর্স,ইনশাআল্লাহ।
যাতে HSC সকল শিক্ষার্থী খুব সহজে ইংরেজিতে ভালো ফলাফল করতে পারে এবং দক্ষ হয়ে উঠতে পারে।
HSC English programme এ আমাদের সফলতার পরিসংখ্যান দাগনভূঞা ইকবাল কলেজ, ফেনী সরকারি কলেজ,এবং বসুরহাট সরকারি মুজিব কলেজের অনেক কৃতী শিক্ষার্থীরা খুব ভালোভাবে বলতে পারবে,আলহামদুলিল্লাহ। ২০১২ ইং থেকে ২০২৩ ইং পর্যন্ত আমাদের সফলতা শতভাগ, আলহামদুলিল্লাহ।

HSC ২০২৬ ইং এর পরীক্ষার্থী বৃন্দ সহজে ইংরেজিতে ভালো ফলাফল করতে এডমিশন নিয়ে নাও আমাদের কোর্সে।
আর যারা এবছর ইংরেজিতে ফেইল করেছ,তাদের হতাশ হওয়ার কোন কারণ নেই।
নামমাত্র ফিস দিয়ে আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে যুক্ত হয়ে যাও।

আমাদের আনুষ্ঠানিক ক্লাস শিডিউল ০১/১১/২০২৫ ইং থেকে

তোমাদের সফলতা কামনায়
Comprehensive English Teaching home
পরিচালনায়
ফখরুল ইসলাম,মাছুম
বি.এস.এস, এম.এস.এস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা।

যোগাযোগ:সরকারি ইকবাল কলেজ রোড,জান্নাত ভবন,দাগনভূঞা, ফেনী।
হোয়াটসঅ্যাপ 01826-613650

26/06/2025
কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্...
20/04/2025

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।]

ছবি:সংগৃহীত

Address

আতাতুর্ক স্কুল মার্কেটের ৪র্থ তলা, বনফুল বরাবর, রুম নং ডি ৫৭, দাগনভূঞা, ফেনী।
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comprehensive English teaching home & ICT center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share