Engineer's Diary,Feni University

  • Home
  • Engineer's Diary,Feni University

Engineer's Diary,Feni University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer's Diary,Feni University, College & University, 1845, Barahipur, Trunk Road, .

08/05/2026
03/05/2026

জি আর ই তে বর্তমানে কোয়ান্ট এবং ভার্বালে কিভাবে (১২+১৫)=২৭ টি করে প্রশ্ন থাকে।

আজকের পোস্টে আমরা জানব, জি আর ই কোয়ান্টে এই ১২ আর ১৫ টি প্রশ্ন কি কি কনসেপ্ট/টপিক থেকে কি কি ধরনের হয়ে থাকে।

টপিকঃ

জি আর ই কোয়ান্টের টপিকগুলোকে মোটাদাগে চার ভাগে ভাগ করা হয়ে থাকে।
Arithmetic
Algebra
Geometry
Data Analysis

আসুন দেখে নিই, এই ক্যাটাগরি গুলোর মধ্যে আসলে কি কি কনসেপ্ট সম্বন্ধে প্রাথমিক ধারণা টুকু আপনার থাকতে হবে জি আর ই কোয়ান্ট এর প্রশ্ন গুলোকে বুঝতে হলে -

ARITHMETIC
Integers (পূর্ণ সংখ্যা)
Fractions (ভগ্নাংশ)
Exponents and Roots (সূচক ও মূল)
Decimals (দশমিক)
Real Numbers (বাস্তব সংখ্যা)
Ratio (অনুপাত)
Percent (শতকরা)
ALGEBRA
Algebraic Expressions (বীজগাণিতিক রাশি)
Rules of Exponents (সূচকের নিয়ম)
Solving Linear Equations (রৈখিক সমীকরণ সমাধান)
Solving Quadratic Equations (দ্বিঘাত সমীকরণ সমাধান)
Solving Linear Inequalities (রৈখিক অসমতা সমাধান)
Functions (ফাংশন)
Coordinate Geometry (স্থানাঙ্ক জ্যামিতি)
Graphs of Functions (ফাংশনের লেখচিত্র)
GEOMETRY
Lines and Angles (রেখা ও কোণ)
Polygons (বহুভুজ)
Triangles (ত্রিভুজ)
Quadrilaterals (চতুর্ভুজ)
Circles (বৃত্ত)
Three-Dimensional Figures (ত্রিমাত্রিক আকৃতি)
DATA ANALYSIS
Methods for Presenting Data (তথ্য উপস্থাপনের পদ্ধতি)
Numerical Methods for Describing Data (তথ্য বর্ণনার সংখ্যাগত পদ্ধতি)
Counting Methods (গণনা পদ্ধতি)
Probability (সম্ভাব্যতা)
Data Interpretation Examples (তথ্য ব্যাখ্যার উদাহরণ)
Distributions of Data, Random Variables, and Probability Distributions (তথ্যের বিন্যাস, যথেচ্ছ চলক ও সম্ভাব্যতা বিন্যাস)

এই হল প্রাথমিকভাবে জি আর ই কোয়ান্ট এর টপিক পরিচিতি। ETS Math Review তে এগুলোর সবকিছুই পাবেন।

প্রশ্নের ধরণঃ

জি আর ই তে প্রশ্নের ধরণ গুলো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক ম্যাথের মত হয় না। এখানে বিশেষ ধরণের কিছু প্রশ্ন থাকে, যে ধরণগুলোর সাথে আপনার পূর্ব পরিচয় নাও থাকতে পারে। পাশাপাশি, প্রশ্নের ধরণ অনুসারে মূলত আপনার এপ্রোচ আর স্ট্র্যাটেজি ডিসাইড করতে হবে। সব ধরণের প্রশ্নে আপনাকে একই এপ্রোচে কাজ হবে না।

আসুন, দেখে নিই, জি আর ই কোয়ান্টে কি কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে -

Quantitative Comparison

এখানে মূলত দুটি জিনিস দেয়া হয় Quantity A and B, যাদের মধ্যে তুলনা করে আপনাকে চারটি অপশনের মধ্যে থেকে একটি পিক করতে হবে। অপশনগুলো হল -
Quantity A is greater.
Quantity B is greater.
The two quantities are equal.
The relationship cannot be determined from the information given.

Multiple Choice -Select One Answer

এটি আমাদের গতানুগতিক নৈর্বক্তিক প্রশ্নের মতই। প্রশ্ন দেয়া থাকবে, অপশন থাকবে ৫ টি, তার মধ্যে একটি সঠিক উত্তর।

Multiple Choice -Select One or More Answer Choices

এটি আগেরটি থেকে একটু ব্যাতিক্রম। এখানে, অপশন কয়েকটি দেয়া থাকবে। কিন্তু, উত্তর একের অধিকও হতে পারে। আর, সব গুলো সঠিক অপশনই আপনাকে সিলেক্ট করতে হবে। একটিও যদি আপনি মিস করেন, তখন সেটা ভুলই ধরা হবে।

(বি. দ্রঃ উপরের এই দুই ধরনের Multiple Choice শুরুতে প্র্যাকটিসের সময় আসলে বেশির ভাগের অনভ্যস্থতার কারণে ভুল হয়। চোখের দেখায় বোঝার সহজ উপায় হল,

**যেটির শুধু একটি সঠিক উত্তর, সেটির অপশন গুলোর পাশে ⬭
**যেটির উত্তর একাধিক হতে পারে, সেটির অপশন গুলোর পাশে □

এভাবে চিহ্নিত থাকে।)

Numeric Entry

এ ধরনের প্রশ্নে উত্তরটি সরাসরি নাম্বার আকারে টাইপ করে আপনাকে লিখতে হবে। অন্য ধরণগুলো থেকে এজন্য এ ধরণটিতে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়, কেননা, যদি সঠিক ক্যালকুলেশন এর পরেও আপনি টাইপিং এর ভুলে ভুল উত্তর লিখে আসেন, সেটা ভুল হিসেবেই গণনা করা হবে।

এবার আসি, ১২ টি আর ১৫ টি এর মধ্যে কোন ধরণের প্রশ্ন কতটি করে থাকে।

সাধারণত,

Quantitative Comparison - ১২ টির মধ্যে প্রথম ৪ টি আর ১৫ টির মধ্যে প্রথম ৫ টিই হয় এই প্রশ্ন গুলো,

Numeric Entry - ১২ টির মধ্যে ১ টি আর ১৫ টির মধ্যে ১ টি থাকে এমন,

Multiple Choice (Select One or More Answer Choices) - ১২ টির মধ্যে ১ টি আর ১৫ টির মধ্যে ২ টি

আর, বাকিগুলো সব Multiple Choice -Select One Answer হয়ে থাকে।

Data Interpretation Sets

এটি প্রশ্নের একটি বিশেষ ধরণ। প্রথম ১২ টি প্রশ্নের মধ্যে ৬-৮ নম্বর এই তিনটি প্রশ্ন এই ধরণের হয়ে থাকে। এখানে মূলত, একটি গ্রাফ, বা, টেবিল এর ছবিতে অনেক ধরনের ডেটা দেয়া থাকে। একই ছবির উপরেই তিনটি প্রশ্ন হয়ে থাকে। মূলত, আগে সতর্কভাবে পুরো চিত্রটি অবসার্ভ করে আপনাকে এই তিনটি প্রশ্নের উত্তর সেখান থেকে খুজে বের করতে হবে।

অন্যান্যঃ

এর বাইরেও প্রশ্ন গুলোকে আরো দুই ভাগে ভাগ করা হয়ে থাকে।

Pure Math - সরাসরি গাণিতিক সমীকরণ বা মান দিয়ে যে প্রশ্ন গুলো থাকে। এ ধরণ গুলোও সময় আপেক্ষিক ভাবে একটু কম লাগে।

Real Life - সরাসরি ফর্মুলা দেয়া থাকে না, দুই তিন লাইনে একটি সিচুয়েশন দেয়া থাকে, সেটা পড়ে বুঝে, সেখান থেকে হিসাব বের করে তারপর উত্তর দেয়া লাগে। যেহেতু, আগে পড়ে বুঝে পরে হিসাব করে উত্তর করতে হয়, এ ধরণ গুলোতে সময় আপেক্ষিক ভাবে একটু বেশি লাগে।

১২ টি প্রশ্নের মধ্যে সাধারণত সমান দুই ভাগেই এ দুই ধরণের প্রশ্ন আসে। তবে, ১৫ টির মধ্যে Pure Math আপেক্ষিক ভাবে একটু বেশি থাকে।

ডিফিকাল্টিঃ

জি আর ই তার প্রশ্ন গুলোর ডিফিকাল্টি ১ থেকে ৫ এর মধ্যে নির্ধারণ করে থাকে। যেহেতু দেখতেই পারছেন, ২৭ টি প্রশ্নে ৪০ মার্কস। সুতরাং, অবশ্যই সব প্রশ্নে সমান মার্কস নয়। পাশাপাশি, প্রশ্নের ডিফিকাল্টি অনুসারেও সময়ের কম বেশি হয়ে থাকে।

সব মিলিয়ে, এই বিভিন্ন ধরনের মিশেলে ২৭ টি প্রশ্ন করা হয়ে থাকে জি আর ই কোয়ান্টে। আর, ধরণ অনুসারে আপনাকে আপনার এপ্রোচ আর স্ট্রাটেজি নির্ধারণ করতে হবে। সব প্রশ্ন একই ভাবে এপ্রোচ করলে, সমান সময় দিলে আসলে আপনি ঠিক ঠাক বেশির ভাগ কারেক্ট করে আসতে পারবেন না।

11/11/2025

GRE/GMAT - A to Z Preparation Roadmap
আমেরিকায় মাস্টার্স, পিএইচডি অথবা এমবিএ করতে গেলে প্রথমেই ঠিক করতে হবে আপনাকে কোন কোন পরীক্ষা দিতে হবে। বিষয়টি খুব সরল। আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং কোন ডিগ্রিতে পড়তে চান, সেটাই ঠিক করে দেয় আপনার পরীক্ষা।

যদি আপনি বিজ্ঞান বা কলা বিভাগ থেকে অনার্স করে থাকেন, তাহলে আপনাকে GRE এর জন্য প্রস্তুতি নিতে হবে।
আর ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করার জন্য লাগবে IELTS অথবা TOEFL এর মধ্য থেকে যেকোনো একটি।
যদি আপনি কমার্স বা ব্যবসায় শিক্ষার ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাহলে সাধারণত GMAT প্রয়োজন হয়।
তবে বর্তমানে অনেক বিজনেস স্কুল GRE গ্রহণ করে।

GRE কি এবং কেন লাগে
GRE (Graduate Record Examination) হলো একটি আন্তর্জাতিক কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা।
আমেরিকা, কানাডা এবং আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয় Masters এবং PhD তে ভর্তি করার সময় GRE স্কোরকে একটি নির্ভরযোগ্য মূল্যায়ন পদ্ধতি হিসেবে দেখে।
কারা GRE দেয়:

* Science background এর শিক্ষার্থীরা

* Arts background এর শিক্ষার্থীরা

* Social Science এবং Engineering background এর শিক্ষার্থীরা

Commerce background এর শিক্ষার্থীরা সাধারণত GMAT দেয়, কিন্তু অনেক Business School এখন GRE-ও গ্রহণ করে।

GRE কেন গুরুত্বপূর্ণ
অনেক ইউরোপীয় বিশ্ববিদ্যালয় শুধু CGPA + IELTS/TOEFL স্কোর দেখেই ভর্তি সিদ্ধান্ত দেয়। কিন্তু আমেরিকায় বিশ্ববিদ্যালয়গুলো বোঝে যে শুধু CGPA কোনো ছাত্রের আসল সক্ষমতা পরিমাপ করে না।
কারণ:

→ একেক বিশ্ববিদ্যালয়ের মার্কিং সিস্টেম ভিন্ন
→ একেক বিভাগে গ্রেডিং difficulty ভিন্ন
→ CGPA অনেক সময় বাস্তব দক্ষতা প্রকাশ করে না

এখানেই GRE একটি সমান মানদণ্ড তৈরি করে।

GRE আপনাকে কি সুবিধা দেয়:

→ CGPA কম হলেও যোগ্যতা প্রমাণের দ্বিতীয় সুযোগ
→ Logical ability, analytical reasoning এবং problem solving capacity প্রমাণের সুযোগ
→ Strong GRE স্কোর থাকলে Funding পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়

ধরুন, দুইজন শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের একই প্রোগ্রামে আবেদন করেছে। প্রথম শিক্ষার্থীর CGPA 3.65, আর দ্বিতীয় শিক্ষার্থীর CGPA 3.05। এই তুলনায় প্রথমজনকে অনেকের কাছে স্বাভাবিকভাবেই “বেশি যোগ্য” মনে হতে পারে। কিন্তু এখন যদি দেখা যায় প্রথম শিক্ষার্থীর GRE স্কোর 300, আর দ্বিতীয় শিক্ষার্থীর GRE স্কোর 318, তাহলে চিত্রটা সম্পূর্ণ বদলে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি যখন আবেদনগুলো মূল্যায়ন করে, তারা শুধু CGPA দেখে না। তারা দেখে কোন শিক্ষার্থী বিশ্লেষণ করতে পারে, যুক্তি দিয়ে বুঝাতে পারে, সমস্যা সমাধান করতে পারে এবং নতুন জিনিস শেখার মানসিক সক্ষমতা রাখে। GRE এই জায়গাগুলো খুব পরিষ্কারভাবে প্রকাশ করে। ফলে, যদি SOP, Recommendation Letter এবং Resume প্রায় সমান মানের হয়, তাহলে অনেক ক্ষেত্রেই দ্বিতীয় শিক্ষার্থী (CGPA কম কিন্তু GRE স্কোর বেশি) বেশি গুরুত্ব পায়।
কারণ GRE সরাসরি দেখিয়ে দেয় মেধা + প্রস্তুতি + বিশ্লেষণ ক্ষমতা।
এবং এই জায়গাটাই GRE এর সবচেয়ে বড় শক্তি।

GRE Test Structure: পরীক্ষা আসলে কীভাবে হয়

GRE পরীক্ষাটি মূলত তিনটি বড় অংশে বিভক্ত:

→ Analytical Writing (রচনা লিখে যুক্তি প্রকাশ করার দক্ষতা)
→ Verbal Reasoning (ইংরেজি ভাষা বোঝা ও বিশ্লেষণ)
→ Quantitative Reasoning (গণিত এবং যুক্তি দিয়ে সমস্যা সমাধান)

এছাড়াও পরীক্ষাটি Multi-Stage।
মানে, প্রথম ধাপে আপনি কেমন করলেন, তার ওপর নির্ভর করে দ্বিতীয় ধাপের প্রশ্ন কঠিন বা সহজ হবে।
আপনার পারফরম্যান্স যত ভালো হবে, পরের রাউন্ডে পরীক্ষাটি তত কঠিন হবে।
এটা অনেকটা ভাত খাওয়ার উদাহরণের মতো:
যদি দুপুরে ১ কেজি ভাত খেতে পারেন → রাতে আপনাকে ১.৫ কেজি ভাত দেওয়া হবে
যদি দুপুরে ১ কেজিও না খেতে পারেন → রাতে ৫০০ গ্রাম দিলেই চলবে

অর্থাৎ আপনি যত শক্তিশালী, পরীক্ষা আপনাকে তত শক্তির লেগো শেপ দেবে।

পরীক্ষা সাধারণত যেভাবে চলে

পরীক্ষার সিকোয়েন্স মোটামুটি এই রকম:

→ Analytical Writing
→ 1 মিনিট বিরতি
→ Verbal Reasoning (Section 1)
→ Quantitative Reasoning (Section 1)
→ 10 মিনিট বিরতি
→ Verbal Reasoning (Section 2)
→ Quantitative Reasoning (Section 2)

এরপর একটি Experimental Section

যেটা Verbal অথবা Quant যেকোনো একটি হতে পারে তবে এর স্কোর আপনার আসল স্কোরে যোগ হয় না কিন্তু কোন সেকশনটা Experimental সেটা আপনি বুঝতে পারবেন না

তাই সব সেকশনকেই আসল পরীক্ষা ধরে নিতে হবে।

বর্তমান GRE পরীক্ষার মোট সময় প্রায় ১ ঘন্টা ৫৮ মিনিট। এই সময়ের মধ্যে মোট পাঁচটি ভাগে পরীক্ষা সম্পন্ন হয়। প্রথমেই থাকে Analytical Writing, যেখানে একটি নির্দিষ্ট ইস্যু বা বক্তব্যকে কেন্দ্র করে একটি প্রবন্ধ লিখতে হয়। এই অংশের জন্য সময় থাকে ৩০ মিনিট, এবং এটি পরীক্ষার শুরুতেই হয়।
এরপর আসে Verbal Reasoning। এই অংশটি দুটি সেকশনে বিভক্ত। প্রথম সেকশনে থাকে ১২টি প্রশ্ন এবং সময় থাকে ১৮ মিনিট। এই সেকশনে আপনি কতটা ভালো করেন, সেটাই নির্ধারণ করবে দ্বিতীয় সেকশনটি সহজ হবে নাকি কঠিন হবে। দ্বিতীয় সেকশনে প্রশ্ন থাকে ১৫টি এবং সময় থাকে ২৩ মিনিট। সাধারণত স্কোর বৃদ্ধির সবচেয়ে বড় সুযোগ থাকে এই দ্বিতীয় সেকশনটিতেই, কারণ এখানে প্রশ্নের মান তুলনামূলকভাবে বেশি বিশ্লেষণমূলক।
এরপর আসে Quantitative Reasoning, অর্থাৎ গণিত এবং যৌক্তিক চিন্তা। এটিও দুটি সেকশনে বিভক্ত। প্রথম সেকশনে থাকে ১২টি প্রশ্ন এবং সময় ২১ মিনিট। এই অংশে সাধারণ অংকের পাশাপাশি যুক্তি দিয়ে সমস্যা সমাধানের বিষয় থাকে। দ্বিতীয় সেকশনে থাকে ১৫টি প্রশ্ন, সময় ২৬ মিনিট, এবং এটি তুলনামূলকভাবে একটু বেশি চ্যালেঞ্জিং হয়। প্রথম সেকশনে ভালো করলে দ্বিতীয় সেকশনের প্রশ্নগুলো আরও বিশ্লেষণধর্মী হয়ে যায়, এবং বেশি স্কোর অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পায়।

Multi-Stage Adaptation কীভাবে কাজ করে
ধরুন Quant Section 1 এ আপনার পারফরম্যান্স ভালো হলো →
তাহলে Section 2 হবে কিছুটা কঠিন, এবং সেই সাথে স্কোরিং সুবিধাজনক।
আর যদি Section 1 এ দুর্বল হয় →
Section 2 সহজ হবে, কিন্তু স্কোর উচ্চতর পাওয়া কঠিন।
অর্থাৎ:
কঠিন প্রশ্ন + বেশি সঠিক উত্তর = উচ্চ GRE স্কোর

সহজ প্রশ্ন + সঠিক উত্তর = মাঝারি স্কোর

GRE Exam এ কিছু সুবিধা
GRE আপনাকে একই সেকশনের মধ্যে প্রশ্ন স্কিপ এবং ফিরে আসার সুযোগ দেয়।

আপনি পারবেন:

→ প্রশ্ন Skip করতে
→ মার্ক করে পরে ফিরে যেতে
→ উত্তর পরিবর্তন করতে
→ Quant সেকশনে স্ক্রিন ক্যালকুলেটর ব্যবহার করতে

এটা GRE কে Strategy Based Exam করে তোলে, শুধু মুখস্থ বা ক্যালকুলেশন নয়।

Analytical Writing (Issue Essay) — কী এবং কিভাবে লিখবেন
GRE এবং GMAT উভয় পরীক্ষার প্রথম অংশ হলো Analytical Writing। এখানে আপনাকে একটি নির্দিষ্ট Issue নিয়ে একটি Essay লিখতে হয়। সময় থাকে ৩০ মিনিট। Essay টি খুব বড় হওয়া জরুরি না। সাধারণত ২০০ থেকে ৩০০ শব্দের একটি পরিষ্কার, যুক্তিযুক্ত এবং গুছানো লেখাই যথেষ্ট।
এই অংশের স্কোর দেওয়া হয় ০ থেকে ৬ এর মধ্যে।
যদি কিছুই না লিখেন বা অর্থহীন কিছু লিখেন, স্কোর কম হবে।
কিন্তু যদি যুক্তি এবং উদাহরণ সহ লিখতে পারেন, তবে ৩ বা তার উপরের স্কোর পাওয়া সম্ভব, এবং ফান্ডিং পাওয়ার জন্য ৩+ স্কোরকেই ভালো ধরা হয়।

Issue Task কী
পরীক্ষায় আপনাকে একটি বাক্য বা বক্তব্য দেওয়া হবে। এটাকেই বলা হয় Issue।
আপনাকে সেই বক্তব্যের:

→ পক্ষে
→ আংশিক পক্ষে
→ অথবা বিপক্ষে

নিজস্ব যুক্তি এবং উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে।
এখানে আপনার মতামত নয়, বরং আপনার যুক্তির শক্তি মূল্যায়ন করা হয়।

কীভাবে শুরু করবেন
প্রথমে আপনাকে Issue টিকে ভেঙে বুঝতে হবে।
বিবেচনা করুন:

→ বক্তব্যটি পুরোপুরি সত্য কিনা
→ আংশিক সত্য কিনা
→ নাকি ভিত্তিটাই ভুল

নিজের শিক্ষাগত অভিজ্ঞতা, পড়া বই, সমাজের উদাহরণ বা ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে যুক্তি খুঁজে নিন।
যে দিকটিতে আপনি সবচেয়ে শক্তিশালী যুক্তি দিতে পারবেন, সেই দিকটি বেছে নিন।

Essay এর গঠন (Structure)
Essay এর গঠন খুবই সহজ এবং সবসময় এক থাকে:
Introduction

এখানে উল্লেখ করুন আপনি বিষয়টির কোন অবস্থানে আছেন।

Body / Description

এখানে দিন আপনার যুক্তি + উদাহরণ।

আপনি চাইলে একটি বড় উদাহরণ দিয়ে লিখতে পারেন

অথবা একাধিক ছোট উদাহরণ ব্যবহার করতে পারেন।

Conclusion

শেষে পরিষ্কার করে আবার বলুন কেন আপনার অবস্থান যুক্তিযুক্ত।

একটি সাধারণ Writing Formula

→ Introduction → “আমি এই বক্তব্যের সাথে একমত / আংশিক একমত / একমত নই”
→ Body → ২টি যুক্তি + উদাহরণ
→ Conclusion → নিজের অবস্থান পুনরায় নিশ্চিত করা

সহজ, পরিষ্কার, যুক্তিযুক্ত।

লেখা শেষ করার আগে গুরুত্বপূর্ণ কাজ
যে বক্তব্যের বিপক্ষে যুক্তি দিয়েছেন
তার ব্যতিক্রম উল্লেখ করুন।
উদাহরণ:
আপনি যদি বলেন “Technology মানুষকে অলস করে দিচ্ছে”
তাহলে শেষে লিখবেন যে
কিছু ক্ষেত্রে Technology জীবন বাঁচায়, কাজ সহজ করে
কিন্তু সেটি ব্যতিক্রম, মূল পরিস্থিতি বদলায় না।
এতে আপনার লেখা সুষম এবং পরিপক্ব মনে হয়।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

→ প্রথম ৩ মিনিট শুধু ভাবুন
→ শেষ ৫ মিনিট শুধু এডিট করুন
→ প্যারার সংখ্যা একাধিক রাখা ঠিক আছে
→ নতুন আইডিয়া আসলে সাথে সাথেই স্ক্র্যাচ পেপারে লিখে রাখুন
→ বাক্য যেন একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে

এই অংশই হল সেই জায়গা যেখানে আপনি দেখাতে পারেন
আপনি যুক্তি দিয়ে চিন্তা করতে পারেন এবং নিজের ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন।
এটাই Analytical Writing এর মূল সৌন্দর্য।

Verbal Reasoning — ইংরেজি বোঝা এবং বিশ্লেষণ করার পরীক্ষা
GRE এর Verbal Reasoning অংশ মূলত আপনার Reading Skill, Vocabulary, এবং বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করে।
এটি দুইটি সেকশন নিয়ে গঠিত।

→ Section 1: ১২টি প্রশ্ন (১৮ মিনিট)
→ Section 2: ১৫টি প্রশ্ন (২৩ মিনিট)

দুই সেকশনে মিলিয়ে মোট সময় প্রায় ৪১ মিনিট।
প্রথম সেকশনে কেমন করেন, তার ওপর দ্বিতীয় সেকশনের কঠিনতা নির্ভর করে।
এই অংশে প্রশ্ন আসে তিন ধরণের:

১) Text Completion (শূন্যস্থান পূরণ)
এখানে একটি বাক্য বা অনুচ্ছেদে ১ বা একাধিক শব্দ ফাঁকা থাকে।
আপনাকে সেই ফাঁকা স্থানে সবচেয়ে যুক্তিযুক্ত শব্দটি বসাতে হবে।
যদি একটি ফাঁকা থাকে → ৫টি অপশন → ১টি সঠিক উত্তর

যদি দুটি বা তিনটি ফাঁকা থাকে → প্রতিটি ফাঁকার জন্য ৩টি করে অপশন → প্রতিটি স্থানে ১টি সঠিক শব্দ

এখানে শব্দ মুখস্থ করা নয়, বরং বাক্যের Flow এবং Logic বুঝা বেশি গুরুত্বপূর্ণ।
উদাহরণস্বরূপ:
“Although the movie received critical acclaim, audiences found it quite ____.”
এখানে ফাঁকা স্থানে boring, unsatisfying, dull এর মতো অনুরূপ ভাবসম্পন্ন শব্দ বসবে।

২) Sentence Equivalence (এক অর্থের ২টি শব্দ)
এই প্রশ্নে একটি বাক্য, একটি ফাঁকা স্থান, এবং ৬টি অপশন দেওয়া থাকে।
কিন্তু এখানে একটি নয়, বরং দুটি সঠিক উত্তর থাকে
এবং দুটি উত্তর একই বা সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করতে হবে।
এটি Vocabulary এবং Synonym সম্পর্ক বোঝার পরীক্ষাও বলা যায়।
উদাহরণ:
“The teacher was known to be very ___, always treating students kindly.”
options:
harsh, gentle, strict, compassionate, cruel, considerate
এখানে gentle এবং compassionate / considerate একে অপরের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ।

৩) Reading Comprehension (অনুচ্ছেদ বুঝে প্রশ্নের উত্তর)
এখানে ছোট বা মাঝারি সাইজের কিছু প্যাসেজ থাকবে।
আপনাকে সেই প্যাসেজ পড়ে বুঝতে হবে:

→ মূল বক্তব্য কী
→ লেখক কী বলতে চাইছেন
→ কোন যুক্তি কোথায় এসেছে
→ কোন প্রশ্নের উত্তর কোন লাইন থেকে প্রমাণ করা যায়

কখনো প্রশ্ন এমনও হতে পারে:
“এই প্রশ্নের উত্তর কোন লাইনে আছে?”
তখন আপনাকে প্যাসেজ থেকে একটি নির্দিষ্ট লাইন সিলেক্ট করতে হবে।
এখানে দ্রুত পড়া নয়, বরং বোঝা এবং বিশ্লেষণ বেশি জরুরি।

এই অংশটিকে সহজ করার মূল চাবিকাঠি

→ Vocabulary মুখস্থ করার জন্য একটি নির্ভরযোগ্য শব্দ-তালিকা ব্যবহার করা
→ প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত পড়া এবং শব্দের ব্যবহার বোঝা
→ প্রশ্নের মধ্যে Logic এবং Context ধরার অভ্যাস তৈরি করা

Quantitative Reasoning — গণিত + যুক্তি চিন্তা
GRE এর Quantitative Reasoning অংশ মূলত আপনার মৌলিক গণিত জ্ঞান এবং যুক্তি দিয়ে সমস্যা সমাধান করার সক্ষমতা যাচাই করে। এখানে খুব উচ্চ পর্যায়ের গণিত লাগে না।
SSC এবং HSC স্তরের অংক যদি আরামসে করতে পারেন, তাহলে এই অংশটি শুধু প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজে আয়ত্ত করা যায়।
এই অংশটি দুটি সেকশন নিয়ে গঠিত:

→ প্রথম সেকশনে ১২টি প্রশ্ন (সময় ২১ মিনিট)
→ দ্বিতীয় সেকশনে ১৫টি প্রশ্ন (সময় ২৬ মিনিট)

দুই সেকশনে মোট সময় প্রায় ৪৬ মিনিট।

এই অংশে চার ধরণের প্রশ্ন আসে
১) Multiple Choice (একটি সঠিক উত্তর)
এগুলো খুব সোজা প্রশ্ন।
একটি অংক দেওয়া থাকবে, সাথে পাঁচটি অপশন।
সেখান থেকে একটি মাত্র সঠিক উত্তর সিলেক্ট করতে হবে।
২) Multiple Choice (একাধিক সঠিক উত্তর থাকতে পারে)
এই ধরনের প্রশ্নে ৩ থেকে ৬টি পর্যন্ত অপশন থাকতে পারে।
এখানে দুই বা ততোধিক উত্তর সঠিক হতে পারে।
যদি ৩টি উত্তর সঠিক হয়, তাহলে ৩টিই সিলেক্ট করতে হবে।
একটি কম বা বেশি মার্ক করলে পুরো প্রশ্ন ভুল।
৩) Numeric Entry
এখানে কোনো অপশন থাকে না।
উত্তরটি আপনাকে নিজ হাতে টাইপ করে লিখতে হবে।
এখানে অনুমান বা অপশন দেখে আন্দাজ করার সুযোগ নেই।
একদম পরিষ্কারভাবে হিসাব করে উত্তর দিতে হয়।
৪) Quantitative Comparison (A না B বড়?)
এই অংশটি অনেকের কাছে নতুন মনে হতে পারে।
এখানে দুটি মান বা অভিব্যক্তি দেওয়া থাকে:

→ Quantity A
→ Quantity B

আপনার কাজ হলো তুলনা করা, কোনটি বড়, ছোট, সমান, অথবা নির্ধারণ করা সম্ভব কি না।

এখন একটি উদাহরণ দেখে বিষয়টি পরিষ্কার করি। ধরুন, x একটি বাস্তব সংখ্যা, অর্থাৎ x যেকোনো মান নিতে পারে। এখানে দুটি রাশি দেওয়া আছে: Quantity A = x এবং Quantity B = x² (অর্থাৎ x-এর বর্গ)। এখন x এর বিভিন্ন মান দিয়ে তুলনা করা যাক। যদি x = 4 হয়, তাহলে Quantity A এর মান 4 এবং Quantity B এর মান 16, ফলে এখানে B বড়। আবার যদি x = -4 হয়, তাহলে Quantity A হবে -4 এবং Quantity B হবে 16, এখানেও B বড়। কিন্তু যদি x এর মান 0.5 হয়, তাহলে Quantity A হবে 0.5 এবং Quantity B হবে 0.25; এই ক্ষেত্রে A বড়। আর x = 0 হলে দুটি রাশির মানই 0, অর্থাৎ দুটো সমান।
এখান থেকে আমরা দেখতে পাই যে কখনো Quantity A বড় হয়, কখনো Quantity B বড় হয়, আবার কখনো দুটো সমান হয়। অর্থাৎ এই প্রশ্নের জন্য একটি নির্দিষ্ট, সবসময় সত্য উত্তর নেই। তাই সঠিক উত্তর হবে D → প্রশ্নে দেওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্টভাবে বলা যায় না। এই ধরনের তুলনামূলক প্রশ্নগুলোকে অনেক সময় Double Trouble Questions বলা হয়, কারণ এখানে উত্তর সম্পূর্ণভাবে নির্ভর করে x কোন মান নিচ্ছে তার ওপর।

স্কোরিং প্যাটার্ন
GRE এর পূর্ণ স্কোর হলো ৩৪৬।

→ Verbal: ১৭০
→ Quantitative: ১৭০
→ Analytical Writing: ৬

GRE পরীক্ষায় “ভালো স্কোর” বলতে ঠিক কী বোঝায়, এটা অনেকেই জানেন না। সাধারণভাবে Verbal এবং Quantitive Reasoning মিলিয়ে ৩০৫+ স্কোরকে গ্রহণযোগ্য এবং স্ট্যান্ডার্ড স্কোর ধরা হয়, যা বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম চাহিদা পূরণ করে। কিন্তু যদি আপনার লক্ষ্য থাকে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, বিশেষ করে Funding পাওয়ার ক্ষেত্রে, তাহলে ৩১৫+ স্কোর আপনার জন্য শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে। আর Analytical Writing অংশে ৩ বা তার বেশি স্কোরকে সাধারণত যথেষ্ট ধরা হয়, বিশেষ করে যেসব স্থানে Research Assistantship, Teaching Assistantship বা RA/TA পজিশন রয়েছে। অর্থাৎ, আপনার Analytical Writing দক্ষতা দেখাতে পারলে প্রফেসর বা ডিপার্টমেন্ট সহজেই আপনাকে বিশ্বাস করতে পারে যে আপনি গবেষণা বা একাডেমিক আলোচনায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।

GRE Preparation Materials (কোন বই, কোন প্ল্যাটফর্ম সবচেয়ে কার্যকর)
GRE এর প্রস্তুতি নেওয়া মানে অযথা অনেক বই পড়ে সময় নষ্ট করা নয়।
যা প্রয়োজন, তা হলো সঠিক রিসোর্স + নিয়মিত প্র্যাকটিস।
আমি নিচে Quant এবং Verbal দুই অংশের জন্যই সবচেয়ে কার্যকর ধারাবাহিকতা লিখে দিচ্ছি।

Quantitative Reasoning Preparation
প্রথমে একটা বিষয় পরিষ্কার:
GRE এর ম্যাথ কঠিন না।
SSC–HSC লেভেলের অংক জানলে প্র্যাকটিসের মাধ্যমে সহজেই ভালো স্কোর করা যায়।

রিসোর্সঃ

Manhattan 1–6 Books
→ শুধু ব্যবহার করবেন যদি আপনার Math Basics খুব দুর্বল হয়
→ Explanation অনেক লম্বা, তাই Basics ভালো হলে সময় নষ্ট হবে

Manhattan 5 lb Book

→ এখানে প্রচুর প্র্যাকটিস প্রশ্ন আছে
→ Hard Questions না করলেও হবে
→ বেসিক শক্ত করতে পারফেক্ট

Nova’s GRE Math (Geometry Section Only)

→ Geometry অংশটি খুব সহজ ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে
→ Nova এর Geometry করলে 5 lb এর Geometry স্কিপ করা যায়

ETS Official Guide Book

→ GRE এর আসল প্রশ্ন কেমন হয় তা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
→ রিয়েল এক্সাম কেমন ফিল করবে, কোন ধরনের প্রশ্ন আসবে — ঠিক সেই স্টাইল শেখায়

ETS Quantitative Reasoning Book

> পরীক্ষার ঠিক আগের সময় Final Practice হিসেবে ব্যবহার করুন।

KMF (Highly Recommended)

→ প্র্যাকটিস করার জন্য সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম
→ প্রশ্নের ধরণ Real GRE Exam এর মতো
→ নিয়মিত প্র্যাকটিস করলে স্কোরের উন্নতি স্পষ্ট বোঝা যায়

Verbal Reasoning Preparation
Verbal অংশে ভয় পাবেন না।
এখানে মূল চাবিকাঠি হলো Vocabulary + Logic + Practice।
প্রস্তাবিত রিসোর্সগুলো:

→ GregMat Word List
• Vocabulary এর সবচেয়ে সহজ এবং কার্যকর লিস্ট
• শুরুতেই এটা করলে Verbal অংশ অনেক দ্রুত সহজ হয়ে যায়

→ ETS Official Guide Book
• Verbal Question এর মূল Pattern বোঝায়
• কীভাবে প্রশ্ন আসে এবং কীভাবে ভাবতে হবে তা শিখিয়ে দেয়

→ ETS Verbal Practice Book
• Real Exam এর মতো প্রশ্ন
• Realistic Practice এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্সগুলোর একটি

→ KMF Practice (Again Best)
• Verbal প্র্যাকটিস করতে করতে Question Solving Rhythm তৈরি হয়ে যায়
• Reading Comprehension বুঝতে Mind Training Effect দেয়

যদি সবকিছু এক জায়গা থেকে শেখা, প্র্যাকটিস, এবং ট্র্যাক করতে চান
→ তাহলে সবচেয়ে ভালো অপশন হলো GregMat Monthly Subscription (প্রায় $7)

এখানে যা যা পাবেন:

• Day-by-Day Study Plan (আজ কী পড়বেন, কাল কী পড়বেন সব নির্দিষ্ট)
• Concept Explanation খুব সহজ ভাষায়
• Practice + Strategy + Review সব এক জায়গায়
• Verbal + Quant দুইটার জন্যই Clear Roadmap
• Test নেওয়ার Mindset & Logic-building খুব সুন্দরভাবে শেখায়

দামের তুলনায় জ্ঞান + স্ট্রাকচার + প্র্যাকটিস → সব মিলিয়ে এটি Best Value for Money ✨

GMAT সম্পর্কে একটি কথা
আগে MBA করতে গেলে GMAT বাধ্যতামূলক ছিল।
কিন্তু এখন অধিকাংশ বিশ্ববিদ্যালয় GRE গ্রহণ করছে।
তাই GMAT নিয়ে আলাদা আলোচনা প্রয়োজন হয়নি।

09/11/2025

জার্নালের Aim & Scope অনুযায়ী ম্যানুস্ক্রিপ্ট মিলানো
গবেষণা শুধু তথ্য উৎপাদন নয়; এটি জ্ঞানের এক ইকোসিস্টেমে ফিট করার শিল্প। কিন্তু বেশিরভাগ সময় পেপার রিজেক্ট হয় এই “ফিট” না হওয়ার কারণেই। অর্থাৎ, বিষয়বস্তু ভালো হলেও তা যদি জার্নালের চিন্তাধারা—Aim & Scope-এর সাথে ইন্টেলেকচুয়াল টোনে না মেলে, তাহলে সম্পাদক সেটা প্রত্যাখ্যান করেন কারণ তারা পাঠককে contextually coherent বিষয় দিতে চান।

১. Aim & Scope পড়া মানে Editor-এর মানসিকতা বোঝা, শুধু বিষয় নয়
প্রথমেই বুঝে নিতে হবে—Aim & Scope কেবল জার্নালের টপিক নয়, এটি তাদের বুদ্ধিবৃত্তিক দর্শন (philosophy of publication)।
একজন অভিজ্ঞ গবেষক Aim & Scope পড়ে তিনটি প্রশ্ন করেন:
জার্নাল কোন ধরণের তত্ত্ব, পদ্ধতি বা প্রমাণনির্ভর চিন্তা প্রাধান্য দেয়?
এর সাম্প্রতিক প্রকাশনাগুলো কোন ধরণের গবেষণাকে “in conversation” হিসেবে ধরে?
আমার পেপার সেই আলাপচারিতায় কোথায় দাঁড়াবে—নতুন চিন্তা, নাকি বিদ্যমান তত্ত্বের সম্প্রসারণ?
Example: ধরা যাক আপনার পেপার “Digital Innovation in SMEs” নিয়ে। আপনি পাঠাচ্ছেন “Journal of Business Research”-এ। তাহলে শুধু ডিজিটাল ইনোভেশন লিখলে হবে না—আপনাকে বুঝাতে হবে এটি কীভাবে organizational learning, strategic renewal, বা entrepreneurial orientation-এর আলোচনায় অবদান রাখছে। কারণ এই জার্নাল “mechanism & theoretical linkage”-কে প্রাধান্য দেয়। তাই Scope পড়া মানে শুধুই বিষয় নয়, বরং তাদের চিন্তার দৃষ্টিকোণ (lens of knowledge) ধরতে পারা।

২. রিজেকশনের পর কীভাবে ম্যানুস্ক্রিপ্ট রিকনস্ট্রাক্ট করবেন
প্রত্যাখ্যান মানে ব্যর্থতা নয়; এটি editorial misalignment। একজন পেশাদার গবেষক “rejection letter” পড়েন না, তিনি dissects করেন।রিজেকশন অ্যানালাইসিসের ধাপগুলো এমন হওয়া উচিত:
Scope mismatch শনাক্ত করুন – Abstract এবং Introduction-এর প্রথম ২ অনুচ্ছেদে জার্নালের কীওয়ার্ড আছে কি না দেখুন।
Theoretical positioning পুনর্গঠন করুন – যদি জার্নাল থিওরেটিক্যাল এক্সটেনশন পছন্দ করে, আপনার মডেল বা ফ্রেমওয়ার্ককে তাতে অ্যাডজাস্ট করুন।
Empirical emphasis ঠিক করুন – অনেক জার্নাল policy insight বা managerial implication-এ বেশি আগ্রহী; সেদিকটা স্পষ্ট করুন।
Discussion পুনর্লিখুন – নতুন জার্নালের আগ্রহ অনুযায়ী “why this matters” অংশটি পুনর্লিখে দিন।
Personal tip: নতুন জার্নাল বাছাই করার সময় তাদের “special issues” দেখে নিন—এগুলোতে Scope বেশি নির্দিষ্ট এবং acceptance rate তুলনামূলক বেশি।

৩. Scope Matching মানে কেবল ফরম্যাট নয়, Cognitive Alignment
একজন সম্পাদক আপনার পেপারের গঠন দেখেন না, তিনি দেখেন cognitive fit — মানে এটি কি জার্নালের চিন্তাধারার সঙ্গে “মেলোডি” তৈরি করছে? আপনি যেভাবে এটি ধরতে পারেন:
জার্নালের সাম্প্রতিক ৫টি পেপারের Introduction অংশ পড়ুন।
তাদের ব্যবহৃত কীওয়ার্ড, ধারণা, এমনকি tone (formal, policy-based, philosophical) নোট করুন।
আপনার Introduction এবং Discussion-এ এই ধারাগুলো অন্তর্ভুক্ত করুন।
Example: যদি “Technological Forecasting & Social Change” জার্নালে পাঠাতে চান, তারা সাধারণত “futuristic modeling,” “sustainability transition,” “system thinking” পছন্দ করে। তাই “AI impacts productivity” লিখে থেমে গেলে চলবে না, বরং দেখাতে হবে—AI কিভাবে ভবিষ্যতের প্রোডাকশন প্যারাডাইমকে বদলাচ্ছে। এটি হলো Scope Alignment-এর আসল কৌশল: “think like the editor, write like the researcher.”

৪. নতুন জার্নাল বাছাইয়ের কৌশল: Impact Factor নয়, Intellectual Proximity
অনেকে শুধুমাত্র ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখে জার্নাল বেছে নেন। কিন্তু একজন পেশাদার গবেষক প্রথমে দেখেন—এই জার্নালের intellectual proximity কেমন। কোন বিষয়গুলো যাচাই করবেন:
জার্নালের “theoretical orientation” (quantitative vs qualitative vs conceptual)
সাম্প্রতিক লেখায় ব্যবহৃত রেফারেন্স এবং সেগুলো আপনার গবেষণার সঙ্গে কতটা মিলে
তারা কোন ধরনের ফলাফল চায়—statistical significance না conceptual novelty?
যদি আপনার কাজ qualitative হয়, quantitative-dominant জার্নাল বেছে নেওয়া মানে নিজেই নিজের দরজা বন্ধ করে দেওয়া।

৫. রিরাইটিং কৌশল: “একই ডেটা, নতুন গল্প”
প্রত্যেক সফল গবেষক জানেন—একই ডেটাসেট দিয়ে একাধিক narrative তৈরি করা যায়, যদি তার theoretical lens পরিবর্তন করা হয়।
Example: ধরা যাক আপনি “AI Adoption in Mining Sector” নিয়ে কাজ করেছেন।
“Technological Forecasting & Social Change”-এর জন্য আপনি ফোকাস করবেন innovation diffusion এ।
“Resources Policy”-এর জন্য ফোকাস করবেন policy and governance perspective এ।
“Journal of Cleaner Production”-এর জন্য দেখাবেন sustainability & energy efficiency দিক।
একই ডেটা, কিন্তু স্কোপ অনুযায়ী থিওরি, পদ্ধতি, ও আলোচনা পরিবর্তন করলেই পেপারটি নতুন প্রাণ পায়।

৬. সম্পাদকীয় চিন্তাভাবনা বোঝা: তারা Reject করে না, Protect করে
অনেকে ভাবে “editor reject করল” মানে ব্যর্থতা। কিন্তু বাস্তব হলো, সম্পাদক জার্নালের epistemic boundary রক্ষা করেন।
তাদের কাজ হলো “out-of-scope” চিন্তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, যাতে জার্নালের বুদ্ধিবৃত্তিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে।
তাই একজন অভিজ্ঞ গবেষক যখন রিজেকশন পান, তখন তিনি ভাবেন না “কেন আমারটা নেয়নি,” বরং “কোথায় আমার চিন্তার ভুল alignment হয়েছে।” এই দৃষ্টিভঙ্গিই একজন সাধারণ লেখককে পেশাদার গবেষকে পরিণত করে।

৭. Pro Researcher Tips
Scope Keyword Alignment: Abstract ও Keyword-এ অন্তত ২টি শব্দ জার্নালের Scope থেকে সরাসরি নিন।
Cover Letter Intelligence: ১টি বাক্যে লিখুন—“This manuscript aligns with your journal’s focus on [topic].”
Literature Linking: Reference section-এ সেই জার্নালের অন্তত ৩টি সাম্প্রতিক প্রবন্ধ যুক্ত করুন।
Language Fit: যদি জার্নাল American academic tone পছন্দ করে, British spelling এড়িয়ে চলুন।
Methodological Fit: Scope অনুযায়ী qualitative বা quantitative balance তৈরি করুন।
Rejection Recovery Timeline: রিজেকশন পাওয়ার ৭ দিনের মধ্যে পেপারটি বিশ্লেষণ করুন এবং নতুন জার্নালের জন্য realign করুন। Delay মানে demotivation।
Data Repositioning: ডেটা নতুনভাবে ভিজুয়ালাইজ করুন—scope অনুযায়ী diagram বা model পরিবর্তন করুন।

৮. একাডেমিক পরিপক্বতার চূড়ান্ত ধাপ: “Reject to Redirect” দর্শন
রিজেকশন মানে গবেষণার শেষ নয়; এটি সেই আয়না যেখানে আপনি নিজের চিন্তা পুনর্মূল্যায়ন করেন। প্রত্যেক সম্পাদক আসলে আপনার জ্ঞানের পথ ঠিক করছেন, যেন আপনি সঠিক পাঠকের কাছে পৌঁছাতে পারেন। যখন আপনি প্রত্যেক “No” থেকে শিখবেন “Next Step” তৈরি করতে, তখন আপনি শুধু পেপার পাবলিশ করবেন না, বরং নিজের একাডেমিক চিন্তাধারা বিকশিত করবেন। কারণ গবেষণার আসল জয় Acceptance নয়—Intellectual Maturity।

রিসার্চ পেপার কোথায় খুঁজব ???আজকের গবেষণার যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক গবেষণাপত্র খুঁজে পাওয়া।ইন্টারনেটে হাজারো পে...
05/11/2025

রিসার্চ পেপার কোথায় খুঁজব ???
আজকের গবেষণার যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক গবেষণাপত্র খুঁজে পাওয়া।
ইন্টারনেটে হাজারো পেপার আর্টিকেল ও রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে কিন্তু সবগুলোই একাডেমিকভাবে বিশ্বাসযোগ্য নয়।তাই একজন গবেষণায় আগ্রহীকে প্রথমে জানতে হয়, কোথায় থেকে গবেষণাপত্র খুঁজবেন।

Research Paper খুঁজবেন কোথায়? নিচে কিছু জনপ্রিয় ও নির্ভরযোগ্য উৎস দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনি সহজেই গবেষণাপত্র খুঁজে বের করতে পারবেন

১. Google Scholar
ওয়েবসাইট https://scholar.google.com
এটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম।এখানে আপনি শুধু পেপারের নাম বা কিওয়ার্ড লিখলেই অনেক গবেষণাপত্র পেয়ে যাবেন। উদাহরণ আপনি যদি Climate Change Impact in Bangladesh লিখে সার্চ দেন তাহলে ঐ বিষয়ক সব রিসার্চ পেপার পাবেন।

২. ResearchGate
ওয়েবসাইট https://www.researchgate.net
এখানে গবেষকরা নিজেরাই তাদের কাজ শেয়ার করেন।অনেক সময় পেপার ফ্রি ডাউনলোডও করা যায়।
আপনি চাইলে সরাসরি লেখকের সঙ্গে যোগাযোগ করে পুরো পেপার চেয়ে নিতে পারেন।

৩. Academia.edu
ওয়েবসাইট https://www.academia.edu
এটি একটি একাডেমিক নেটওয়ার্ক, যেখানে শিক্ষক শিক্ষার্থী ও গবেষকরা তাদের কাজ আপলোড করেন।
এখানে বিষয় অনুসারে পেপার সাজানো থাকে ফলে খুঁজে পাওয়া সহজ হয়।

৪. JSTOR Springer Elsevier Wiley Online Library
এগুলো মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের জার্নাল ডাটাবেস,
কিছু কনটেন্ট পেইড তবে অনেকগুলো ফ্রি অ্যাক্সেসও পাওয়া যায়।যদি আপনার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে প্রিমিয়াম পেপারও ডাউনলোড করতে পারবেন।

৫. Semantic Scholar
ওয়েবসাইট https://www.semanticscholar.org
এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ইঞ্জিন যা সবচেয়ে প্রাসঙ্গিক পেপার সাজিয়ে দেয়।
নতুন গবেষকদের জন্য এটি সময় বাঁচায় এবং নির্ভুলভাবে তথ্য খুঁজে দেয়।

সঠিক গবেষণাপত্র কিভাবে বাছাই করবেন?

শুধু পেপার পাওয়া নয় সঠিকটি বেছে নেওয়াটাই আসল কাজ।নিচে কিছু সহজ কৌশল দেওয়া হলো,

১. শিরোনাম এবং সারসংক্ষেপ পড়ুন।
প্রথমেই দেখুন গবেষণাটি আপনার বিষয়ের সঙ্গে সম্পর্কিত কি না।
Abstract অংশে পুরো গবেষণার সারাংশ থাকে, এখান থেকেই বুঝতে পারবেন এটি পড়া দরকার কিনা।

২. প্রকাশনা সূত্র যাচাই করুন।
পেপারটি কোন জার্নাল বা কনফারেন্সে প্রকাশিত তা দেখুন।বিশ্বস্ত জার্নাল যেমন Elsevier Springer IEEE Taylor and Francis ইত্যাদি হলে সাধারণত সেটি বিশ্বাসযোগ্য বেশি হয়।

৩. উদ্ধৃতি সংখ্যা দেখুন।
যত বেশি মানুষ ঐ পেপারটি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে তত বেশি সাধারণত এটি প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়।
Google Scholar এ Cited by অংশে এটি দেখতে পারবেন।

৪. প্রকাশনার বছর দেখুন।
গবেষণার ক্ষেত্র অনুযায়ী আপডেট থাকা গুরুত্বপূর্ণ।
সাধারণত শেষ পাঁচ বছরের পেপারগুলো প্রাধান্য দেওয়া ভালো, যদি না আপনি ঐতিহাসিক বিশ্লেষণ করছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক বেশি সময়ের পেপার রিসার্চ এর জন্য প্রয়োজন পড়তে পারে।

৫. লেখক এবং প্রতিষ্ঠানের নাম দেখুন।
পেপারটি কে লিখেছেন এবং কোন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে এসেছে তা জানাও গুরুত্বপূর্ণ।
এগুলো গবেষণার মান নির্ধারণে সাহায্য করে।

৬.যদি কোনো পেপার পেইড হয় তাহলে আপনি লেখককে ResearchGate বা ইমেইলের মাধ্যমে পুরো টেক্সট চেয়ে নিতে পারেন।

সার্চকে আরও কার্যকর করতে Boolean সার্চ ব্যবহার করুন।যেমন renewable energy AND Bangladesh লিখলে দুটি শব্দ একসাথে থাকা পেপারগুলোই দেখাবে
সংক্ষেপে
ধাপ :১ Google Scholar বা ResearchGate এ কিওয়ার্ড দিয়ে সার্চ দিন।
ধাপ :২ Abstract পড়ে প্রাসঙ্গিক পেপার বেছে নিন।
ধাপ: ৩ Source Year এবং Citation যাচাই করুন।
ধাপ :৪ প্রয়োজনে লেখকের সঙ্গে যোগাযোগ করুন।

সঠিক গবেষণাপত্র খুঁজে পাওয়া গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।যত বেশি পড়বেন তত স্পষ্ট হবে আপনার গবেষণার দিকনির্দেশনা।তাই আজই শুরু করুন একটি সঠিক সার্চ থেকে আপনার গবেষণার যাত্রা।

Access 160+ million publication pages and connect with 25+ million researchers. Join for free and gain visibility by uploading your research.

07/10/2025

যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই একাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধু অ্যাকাডেমিক নয়, সম্পূর্ণ একটা লাইফস্টাইল পরিবর্তনের অভিজ্ঞতা।
১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।

২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।

৩. Microsoft Word-এ কাজ করার দক্ষতা অর্জন করুন।

৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।

৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।

৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।

৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।

৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।

৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।

১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।

১১. একাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।

১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।

১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।

১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।

১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।

১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।

১৭. LaTeX ব্যবহার করা শিখুন।

১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।

১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।

২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।

২১. একাকীত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।

২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।

২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।

২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।

২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।

২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।

২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।

২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।

৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।

৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।

৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।

৩৩. কীভাবে ইমেইল লিখতে হয় তা রপ্ত করুন।

৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।

৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।

৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন।

৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।

৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।

---------------

Address

1845, Barahipur, Trunk Road

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer's Diary,Feni University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your university to be the top-listed University?

Share