Department Of Zoology, Gafargaon Govt. College

Department Of Zoology, Gafargaon Govt. College অনার্স পড়ুয়া ভাই-বোনদের সহযোগিতা করা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ক্ষেত্রে সবাইকে সাহায্য করাই এই পেইজের উদ্দেশ্য।

15/08/2026

ম্নাতক ১ম বর্ষের (সেশন ২০২৫-২৬) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। তাদেরকে আগামীকাল ১১ টায় বিভাগে আসার জন্য বলা হলো।

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের চূড়ান্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি:
22/07/2026

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের চূড়ান্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি:

1st release slip merit list for Honours  admission 2025-2026
20/07/2026

1st release slip merit list for Honours admission 2025-2026

19/07/2026

২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ও ভাইবা পূর্বের সম্ভাব্য ২০-৭-২০২৬ এবং ২১-৭-২০২৬ তারিখে নেওয়া সম্ভব হচ্ছে না।

বহিঃপরীক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের খুব শীঘ্রই চূড়ান্ত সময়সূচী জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদ

16/07/2026

২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের এডমিট কার্ড আজ থেকে বিভাগের অফিস হতে সংগ্রহ করা যাবে।

সংগ্রহের সময় : এইচএসসি এক্সামের দিন - দুপুর ১ টার পর থেকে, অন্যান্য দিন - অফিস চলাকালীন সময়ে।

ধন্যবাদ।

অনার্স ৩য় বর্ষের (সেশন  ২২-২৩) ২য় ইনকোর্স ও মডেল টেস্ট পরীক্ষার সময়সূচি।বি. দ্র. : ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফরম...
15/07/2026

অনার্স ৩য় বর্ষের (সেশন ২২-২৩) ২য় ইনকোর্স ও মডেল টেস্ট পরীক্ষার সময়সূচি।

বি. দ্র. : ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফরম পূরণ সম্ভব হবে না।

13/07/2026

অনার্স ৪র্থ বর্ষ (পরীক্ষা - ২০২৪) শিক্ষার্থীদের শিক্ষা সফর আগামীকাল ১৪/০৭/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ হাওর এলাকায় অনুষ্টিত হবে। শিক্ষার্থীদের ৭:১৫ এর মাঝে বিভাগে থাকার জন্য বলা হলো।

সকাল ৭:৩০ বাস যাত্রা শুরু করবে।

অবশ্যই পালনীয় নির্দেশনাবলী:

১. সবাই পানির বোতল সাথে রাখবেন।

২. যারা পানিতে নামতে চাইবে (অবশ্যই সাঁতার জানা) তারা নিজ দায়িত্বে অতিরিক্ত পোশাক রাখবেন।

৩. বাস ভ্রমনে সমস্যা হলে কিছু প্রয়োজনীয় ঔষধ রাখতে পারেন।

বি:দ্র: সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষা সফরে অংশগ্রহণ সাপেক্ষে প্রতিবেদন জমা দান বাধ্যতামূলক, অন্যথায় শিক্ষা সফর সংক্রান্ত নম্বর প্রাপ্তি সম্ভব নয়।

ধন্যবাদ

২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি।(ফরম পূরণ ৩৫০০+সেশন ফি ৪০২৫= ৭৫২৫)
13/07/2026

২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি।

(ফরম পূরণ ৩৫০০+সেশন ফি ৪০২৫= ৭৫২৫)

07/07/2026

২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের কলেজের অভ্যন্তরীণ ব্যবহারিক পরীক্ষা আগামী ৯/৭/২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ও ভাইবা বহিঃপরীক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে ১৯/৭/২০২৬ ও ২০/৭/২৬ তারিখে অনুষ্ঠিত হতে পারে। এর পূর্বেই একটি শিক্ষা সফর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তাদেরকে প্রস্তুতি নিতে বলা হলো।

Address

College Road
Gafargaon

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Zoology, Gafargaon Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department Of Zoology, Gafargaon Govt. College:

Shortcuts

Share