20/03/2026
পবিত্র মাহে রমজানের শেষে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আমাদের সম্মানিত সকল অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলগনদের জানাই ঈদ মোবারক।
আমাদের পথচলায় আপনাদের আস্থা, সহযোগিতা ও নিরন্তর সমর্থনই খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদ্রাসা কে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগিয়েছে। আপনাদের সঙ্গে গড়ে ওঠা এই আন্তরিক সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা বিশ্বাস করি, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার এই বন্ধন ভবিষ্যতেও আরও দৃঢ় হবে।
পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, সাফল্য ও কল্যাণের বার্তা। ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে নেমে আসুক প্রশান্তি ও সমৃদ্ধির ছোঁয়া।
আবারও খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাই
ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।