UFTB Admission Help Center

  • Home
  • UFTB Admission Help Center

UFTB Admission Help Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UFTB Admission Help Center, .

28/07/2022

গুচ্ছ ভর্তির আসন গাজীপুর। কিভাবে যাব?

ইতিমধ্যে সকলেই গুচ্ছ ভর্তি পরিক্ষার ছিট প্ল্যান পেয়ে গেছ। গাজীপুরে এবার পরিক্ষার কেন্দ্র ৩ টি।
1. ভাওয়াল বদরে আলম কলেজ (চৌরাস্তা) ,
2. জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ (চন্দ্রা) এবং
3. জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল (চন্দ্রা)।

যেহেতু কেন্দ্র একটাই নির্বাচন করার সুযোগ ছিল এবার সুতরাং এটা ধরেই নেয়া যাইয় যে সবাই কমবেশি গাজীপুরের বা তার আশেপাশের।

এখন, একজন শিক্ষার্থীকে যেকোন ১ জায়গায় আসতে হবে। সেটা হতে পারেঃ
1. চন্দ্রা বা
2. চৌরাস্তা।

প্রথমত আসি যারা চন্দ্রা আসবে। চন্দ্রায় পরিক্ষার কেন্দ্র ২টি। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ এবং জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল একদম পাশাপাশি। কিছু সাম্ভাব্য স্থানসমূহ যেখান থেকে তোমরা চন্দ্রা আসতে পারোঃ

১) টঙ্গী থেকে চন্দ্রাঃ
◉ আজমেরী গ্লোরি বাস দিয়ে টঙ্গী থেকে সরাসরি চন্দ্রা আসে ভোগড়া বাইপাস হয়ে। ফলে চৌরাস্তার ঝামেলা নেই। তবে এই বাস কোনবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে যায়।
◉ ভোগড়া বাইপাস যেকোন বাসে এসে তারপর তাকওয়া তে উঠা যায়। তাকওয়া বাস কোনাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যায় যেটা কিছুটা সময় বাচাবে এবং কোনাবাড়ির জ্যামে পড়বে না।

২) জয়দেবপুর, চৌরাস্তা, মাওনা থেকে চন্দ্রাঃ
◉ সবার আগে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। এরপর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনে করে সরাসরি চন্দ্রা আসা যায়।
◉ এছাড়াও পলাশ পরিবহন, কালিয়াকৈর পরিবহন এরা চন্দ্রা আসে। তবে আমার পরামর্শ থাকবে তাকওয়া তে উঠা। তাহলে তুলনামূলক তাড়াতাড়ি আসা সম্ভব।

৩) ঢাকা, সাভার, নবীনগর থেকে চন্দ্রাঃ
◉ রাজধানী পরিবহন (মিরপুর থেকে চন্দ্রা)
◉ মৌমিতা পরিবহন (চাষাড়া থেকে চন্দ্রা)
◉ সুভেচ্ছা পরিবহন (চিটাগাং রোড় থেকে চন্দ্রা)
◉ ঠিকানা পরিবহন (সাইন বোর্ড থেকে চন্দ্রা)

এবার আসি যাদের কেন্দ্র ভাওয়াল কলেজ, তারা আসবে গাজীপুর চৌরাস্তা। তবে এটা চৌরাস্তার পশ্চিমে প্রায় ১ কি.মি দূরে। কিছু সাম্ভাব্য স্থানসমূহ যেখান থেকে তোমরা চন্দ্রা আসতে পারোঃ
১) টঙ্গি, মাওনা, জয়দেবপুর থেকে চৌরাস্তাঃ চৌরাস্তাগামী যেকোন বাসে আসা যায়।
২) ঢাকা, সাভার, নবীনগর, কালিয়াকৈর থেকে চৌরাস্তাঃ
◉ প্রথমে চন্দ্রা আসতে হবে। তারপর চন্দ্রা থেকে তাকওয়া পরিবহনে উঠে হেল্পারকে ভাওয়াল কলেজ নামব বললেই হবে। এছাড়াও নবীনগর থেকে পলাশ পরিবহনে করে সরাসরি ভাওয়াল কলেজ আসা যায়।
◉ যেই বাসে উঠা যাবে না সেটা হলোঃ আজমেরী গ্লোরী। এটা চন্দ্রা থেকে নাওজোড় হয়ে ভোগড়া বাইপাস চলে যাবে। এই বাসে উঠলে তোমাকে নাওজোড় নেমে যেতে হবে। নাওজোড় থেকে ভাওয়াল কলেজ ৩ কি.মি. দূরে।

এছাড়াও অন্য কোন রুট থেকে পরিক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কোন জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জানাতে পার। আমরা সর্বাত্মক সহযোগীতা করব।

MD Fayazur Rahman
ICT in Education
Session: 2018-2019
BDU.

২০২১-২২ সেশনে GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার A ইউনিটের ফলাফলের ভিত্তিতে BDU এ ১ম বর্ষ অনার্স ভর্তি আবেদনের জন্য প...
22/07/2022

২০২১-২২ সেশনে GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার A ইউনিটের ফলাফলের ভিত্তিতে BDU এ ১ম বর্ষ অনার্স ভর্তি আবেদনের জন্য প্রাথমিক যোগ্যতার শর্তাবলী

07/07/2022

০৭-০৭-২০২২ তারিখ দুপুর ১২:০০টা হতে ১২-০৭-২০২২ তারিখ রাত ১১:৫৯টার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
পরীক্ষার কেন্দ্র (কক্ষ নং, ভবন ও সেন্টারের নাম) পরবর্তীতে SMS-এর মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিতঃ https://gstadmission.ac.bd/

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরিক্ষার পূর্ণাংগ সার্কুলার এবং প্রস্পেক্টর প্রকাশিত। এবারের গুচ্ছ ভর্তি পরিক্ষায় গাজী...
16/06/2022

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরিক্ষার পূর্ণাংগ সার্কুলার এবং প্রস্পেক্টর প্রকাশিত। এবারের গুচ্ছ ভর্তি পরিক্ষায় গাজীপুরের একমাত্র কেন্দ্র আমাদের বিডিইউ। প্রতিটি শিক্ষার্থী শুধুমাত্র একটি পরিক্ষার কেন্দ্র নির্বাচন করতে পারবে এবং সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে; আর পরিবর্তন করা যাবে না।

আমরা চেষ্টা করব আমাদের গ্রুপের মাধ্যমে গাজীপুরের বা তার আশেপাশের সকল শিক্ষার্থীকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগীতা করার। গুচ্ছ ভর্তি পরিক্ষায় ২০১৭, ১৮, ১৯ সালের এসএসসি এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের ওয়েবসাইটঃ https://gstadmission.ac.bd/

আবেদনের সময়সীমাঃ ১৫/০৬/২০২২ তারিখ দুপুর ১২.০০ টা হতে ২৫/০৬/২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।

ইউনিট A: বিজ্ঞান শাখা। ভর্তি পরিক্ষাঃ ৩০শে জুলাই শনিবার দুপুর ১২.০০ টা থেকে ১.০০ টা।
ইউনিট B: মানবিক শাখা। ১৩ই আগস্ট শনিবার দুপুর ১২.০০ টা থেকে ১.০০ টা।
ইউনিট C: বাণিজ্য শাখা। ২০শে আগস্ট শনিবার দুপুর ১২.০০ টা থেকে ১.০০ টা।

ভর্তি পরিক্ষার ফলাফল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) প্রকাশ করা হবে।

08/02/2022

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এসে তোমাদের সকলকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। তোমরা অনেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসবে। এই পোস্টের মাধ্যমে তোমরা কিভাবে বিডিইউতে আসতে পারবে তা ডিটেইলসে বলার চেষ্টা করেছি আমরা তবে তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করেও আসতে পারো।

বিভিন্ন বিভাগীয় শহর থেকে বিডিইউ-এ আসার উপায়ঃ

চন্দ্রা থেকে বিডিইউঃ
চন্দ্রা থেকে রাজধানী/কালিয়াকৈর পরিবহনে করে আসে নামতে হবে কালিয়াকৈর থানা/ উপজেলা/ সিও অফিস/লতিফপুর, বাস থেমে নেমে রিক্সাওয়ালা মামাকে ভার্সিটি বললেই নিয়ে যাবে।

কালিয়াকৈর বাইপাস থেকে বিডিইউঃ
যেকোনো রিক্সাওয়ালাকে ভার্সিটি বললেই নিয়ে আসবে। এছাড়ার বাইপাস থেকে কালিয়াকৈর থানা/ উপজেলা/ সিও অফিস/লতিফপুর পর্যন্ত এসেও ভার্সিটি পর্যন্ত আসতে পারবে।
(এই অংশ দুটি মোটামুটি যারা চন্দ্রা ও কালিয়াকৈর বাইপাসে নামবে সকলের ক্ষেত্রেই দরকার হবে)

রংপুর, রাজশাহী থেকে বিডিইউঃ
ঢাকাগামী যেকোনো বাসে উঠে কালিয়াকৈর বাইপাস নামতে হবে।
বাস থেমে নেমে রিক্সাওয়ালা মামাকে ভার্সিটি বললেই নিয়ে যাবে।

খুলনা থেকে বিডিইউঃ
রয়েলের মোড়/সোনাডাঙা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠতে হবে।
১. মাওয়া পার হয়েঃ
মাওয়া হয়ে আসলে গুলিস্তানে নামতে হবে,
গুলিস্তান থেকে সরাসরি কালিয়াকৈরে আসা যায় "প্রভাতী বনশ্রী” বাসে করে।

২. আরিচা পার হয়েঃ
আরিচা হয়ে আসলে নবীনগর নামতে হবে, নবীনগর থেকে বাসে করে চন্দ্রা আসতে হবে।

তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো খুলনা থেকে, সেক্ষেত্রে টাঙ্গাইল রেল স্টেশনে নামলে সবচেয়ে সুবিধাজনক হবে, টাঙ্গাইল স্টেশনে নেমে, মেইন রোডে আসতে হবে (৩-৪ মিনিট লাগে রিকশায়) সেখান থেকে অনেক লোকাল বাস আছে চন্দ্রাগামী, সেগুলোতে উঠে বলতে হবে কালিয়াকৈর বাইপাসে নামতে হবে।

সিলেট থেকে বিডিইউঃ
১. সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে এনা পরিবহন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসে। সেখান থেকে চন্দ্রা আসতে হবে। চন্দ্রা থেকে পরে ভার্সিটি।

২. সিলেট জাফলং থেকে অ্যাপোলো পরিবহন টাঙ্গাইল যায় সেটিতে উঠলে একেবারে কালিয়াকৈর বাইপাসে নামিয়ে দিবে সেখান থেকে রিক্সা করে ভার্সিটিতে আসা যায় |

ময়মনসিংহ থেকে বিডিইউঃ
ময়মনসিংহ থেকে যেকোনো বাসে উঠে গাজিপুর চৌরাস্তা নেমে তাকওয়া/হাইওয়ে মিনি নামের মিনিবাস এ করে চন্দ্রা পর্যন্ত আসতে হবে এবং চন্দ্রা থেকে পরে ভার্সিটি

চট্টগ্রাম থেকে বিডিইউঃ
চট্টগ্রাম দামপাড়া,নেভী গেইট থেকে শুধুমাত্র শ্যামলী বাস চন্দ্রা পর্যন্ত আসে তারপর চন্দ্রা থেকে পরে ভার্সিটি।
শুধুমাত্র শ্যমালী বাস চন্দ্রা আসে,অন্য সব বাস গাজীপুর চৌরাস্তা আছে।

ঢাকা থেকে বিডিইউঃ
১. মিরপুর, গাবতলী, সাভার, চন্দ্রা এই রুটে "রাজধানী" নামের লাল রঙের বাস কালিয়াকৈর সরাসরি আসে। এছারাও ইতিহাস বাসে করে চন্দ্রা পর্যন্তও এসে এরপর কালিয়াকৈর আসতে পারবে।
২. গুলিস্তান, উত্তরা, এয়ারপোট এই রুটে "প্রভাতী বনশ্রী" নামের বাস কালিয়াকৈর সরাসরি আসে।

কালিয়াকৈরে কোথায় বাস থেকে নামতে হবেঃ কালিয়াকৈর থানা/ উপজেলা/ সিও অফিস/লতিফপুর

ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে আসা বিভিন্ন বাসের রুট:
রাজধানী বাসঃ মিরপুর ১২ নাম্বার থেকে সরাসরি কালিয়াকৈর আসে।
ইতিহাস বাসঃ মিরপুর ১৪ নাম্বার থেকে চন্দ্রা আসে।
মৌমিতা বাসঃ নারায়নগঞ্জ চাষাড়া থেকে চন্দ্রা।
শুভেচ্ছা বাসঃ চিটাগং রোড থেকে চন্দ্রা।
ঠিকানা বাসঃ সাইনবোর্ড থেকে চন্দ্রা।
ঠিকানা এক্সপ্রেসঃ মাওয়া থেকে চন্দ্রা।
আজমেরি গ্লোরিঃ সদরঘাট হতে গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা।
কালিয়াকৈর পরিবহনঃ গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি কালিয়াকৈর আসে।
তাকওয়া পরিবহনঃ গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা।
পলাশ পরিবহনঃ গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা।
আমরা যত ডিটেইলসে পেরেছি বলার চেষ্টা করেছি, তবুও যদি তোমাদের কারো কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে নির্ধিদ্বায় জানাতে পারো।

Pritom Mahmud
ICT in Education
Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh

27/01/2022

ডিজিটাল শিক্ষা ব্যবস্থার স্বপ্ন সারথী বিডিইউ

মুজিববর্ষ সমাপনী অনুষ্ঠান-২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ

Credit: Pallab Sarkar
For Better quality: https://youtu.be/rXSWbpUVG3Q

BDU Admission Prospector. Download link: https://admission.bdu.ac.bd/assets/prospectus-2020-21.pdfAdmission site: https:...
31/12/2021

BDU Admission Prospector.

Download link:https://admission.bdu.ac.bd/assets/prospectus-2020-21.pdf

Admission site: https://admission.bdu.ac.bd/

বিডিইউ এর সার্কুলার প্রকাশিত। আবেদন শুরু ১ জানুয়ারি, ২০২২। আবেদন ফিঃ ৪৫০ টাকা + চার্জ
26/12/2021

বিডিইউ এর সার্কুলার প্রকাশিত।

আবেদন শুরু ১ জানুয়ারি, ২০২২।
আবেদন ফিঃ ৪৫০ টাকা + চার্জ

Address


Alerts

Be the first to know and let us send you an email when UFTB Admission Help Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to UFTB Admission Help Center:

  • Want your university to be the top-listed University?

Share