NU Community

NU Community জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর এখন এক জায়গায়!
� নির্ভুল আপডেট | � দ্রুত তথ্য | � শিক্ষার্থী সহায়তা

~ব্রেকিং~অনার্স ৪র্থ বর্ষের (২০২১-২২) ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ। 🔹১ম ইনকোর্স পরীক্ষাঃ ০১/০৭/২০২৬ থেকে ২৩/০৭/২০২৬ তার...
21/06/2026

~ব্রেকিং~
অনার্স ৪র্থ বর্ষের (২০২১-২২) ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ।
🔹১ম ইনকোর্স পরীক্ষাঃ ০১/০৭/২০২৬ থেকে ২৩/০৭/২০২৬ তারিখ পর্যন্ত।
🔹২য় ইনকোর্স পরীক্ষাঃ ২৩/০৮/২০২৬ থেকে ১৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত।

কি রাগ করলা😀
09/06/2026

কি রাগ করলা😀

05/06/2026

📢 অনার্স ১ম বর্ষ ফরম: ১১ জুন পর্যন্ত।

রুটিন এ মাসে।
📝 পরীক্ষা: জুলাই ২য় সপ্তাহ (সম্ভাব্য)।

05/06/2026
এখন থেকে যেকোনো প্রতিটি কোর্স/বিষয় অধিভুক্তির লক্ষ্যে কলেজসমূহ—প্রাথমিক আবেদন ফি হিসেবে ১০,০০০/= (দশ হাজার) টাকা করে জাত...
02/06/2026

এখন থেকে যেকোনো প্রতিটি কোর্স/বিষয় অধিভুক্তির লক্ষ্যে কলেজসমূহ—প্রাথমিক আবেদন ফি হিসেবে ১০,০০০/= (দশ হাজার) টাকা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দিয়ে আবেদন করতে হবে।

31/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকে এবারো ২য় সরকারি এডওয়ার্ড কলেজ! রাজশাহী কলেজ, রাজশাহী ১ম

🔰 জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২৬ | রিলিজ স্লিপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যজাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আর কোনো ...
22/05/2026

🔰 জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২৬ | রিলিজ স্লিপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আর কোনো মেরিট লিস্ট কিংবা মাইগ্রেশন হবে না। যারা এখনো কোনো সাবজেক্ট পাওনি, তারা রিলিজ স্লিপের মাধ্যমে দেশের সরকারি/বেসরকারি যেকোনো ০৫টি কলেজে আবেদন করতে পারবে।

✅ আবেদন করতে কোনো প্রকার ফি লাগবে না।
তবে কম্পিউটার দোকান থেকে আবেদন করলে তারা সার্ভিস চার্জ হিসেবে প্রায় ৫০ টাকা নিতে পারে। চাইলে নিজেও আবেদন করতে পারবে।

📌 রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা জুন মাসের শেষের দিকে।

━━━━━━━━━━━━━━━

🔹 রিলিজ স্লিপে আবেদন করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবে:

➤ ১. সরকারি কলেজ চয়েস:
যদি সরকারি কলেজে পড়তে চাও, তাহলে ০৫টি চয়েসই সরকারি কলেজ দিবে। কারণ পরবর্তীতে টিসির মাধ্যমে সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজ অথবা বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে পরিবর্তন করা যায় না।
শুধুমাত্র:
✔ সরকারি → সরকারি
✔ বেসরকারি → বেসরকারি
কলেজে পরিবর্তন করা যায়।

➤ ২. বেসরকারি কলেজের খরচ:
বেসরকারি কলেজে মাসিক ফি প্রায় ৫০০-৭০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলআপের সময় প্রায় ৭,০০০-১৫,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। তাই আবেদন করার আগে খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নিবে।

➤ ৩. শতবর্ষী কলেজে ট্রান্সফার:
দেশের যেসব শতবর্ষী কলেজ রয়েছে, সেখানে টিসির মাধ্যমে শুধুমাত্র শতবর্ষী কলেজ থেকেই ট্রান্সফার হওয়া যায়। উপজেলা বা জেলা পর্যায়ের সাধারণ কলেজ থেকে সেখানে যাওয়া সম্ভব নয়।

➤ ৪. ক্লাসে উপস্থিতি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম অনুযায়ী ক্লাসে কমপক্ষে ৬০% উপস্থিতি না থাকলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
যদিও কিছু উপজেলা পর্যায়ের কলেজে নিয়মটি কঠোরভাবে মানা হয় না, তবে ভালো কলেজগুলো নিয়মটি অনুসরণ করে। তাই নিয়মিত ক্লাস করতে না পারলে সেই ধরনের কলেজে আবেদন না করাই ভালো।

━━━━━━━━━━━━━━━

🔹 কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?

✔ যারা ১ম অথবা ২য় মেধাতালিকায় স্থান পায়নি
অথবা
✔ সাবজেক্ট পেয়েও ভর্তি হয়নি

শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

❌ যারা ১ম বা ২য় মেরিটে সাবজেক্ট পেয়ে ভর্তি হয়ে গেছে, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

━━━━━━━━━━━━━━━

🔹 মোট কতবার রিলিজ স্লিপে আবেদন করা যায়?

➡ দেশের যেকোনো সরকারি/বেসরকারি কলেজে মোট ০২ বার রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করা যায়।

━━━━━━━━━━━━━━━

🔹 ১ম রিলিজ স্লিপে সাবজেক্ট না পেলে করণীয়?

➡ ২য় রিলিজ স্লিপের নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। আবেদন প্রক্রিয়া একই থাকবে।

━━━━━━━━━━━━━━━

🔹 ২য় রিলিজ স্লিপেও সাবজেক্ট না পেলে করণীয়?

➡ ২য় রিলিজ স্লিপেও সাবজেক্ট না পেলে এই সেশনে আর অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। তখন পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করতে হবে।

তবে চাইলে:
✔ ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে পারবে।

━━━━━━━━━━━━━━━

🔹 রিলিজ স্লিপে আবেদন করার সময় কী দেখা যাবে?

➡ আবেদন করার সময় কোন কলেজের কোন ডিপার্টমেন্টে কতটি সিট ফাঁকা আছে তা দেখতে পারবে।

━━━━━━━━━━━━━━━

আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্টে জানাও 💬

ধন্যবাদ ❤️

22/05/2026

~ব্রেকিং~
অনার্স ৩য় বর্ষের—
🔹১ম ইনকোর্স পরীক্ষাঃ ১০/০৬/২০২৬ থেকে ২৫/০৬/২০২৬ তারিখ পর্যন্ত
🔸২য় ইনকোর্স পরীক্ষাঃ ১৯/০৭/২০২৬ থেকে ৩০/০৭/২০২৬ তারিখ পর্যন্ত।

অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকা,২১ মে বিকেল ৪ টায় প্রকাশিত হবে |
20/05/2026

অনার্স ১ম বর্ষের ২য় মেধা তালিকা,২১ মে বিকেল ৪ টায় প্রকাশিত হবে |

Address

Dhaka
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when NU Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share